"সতর্কবার্তা"
একটি অসাধু চক্র উপজেলা কৃষি অফিস, মতলব পরিচয় দিয়ে ইউপি সদস্যদের ফোনকলের মাধ্যমে বিনা মূল্যে কৃষকদের ট্রাক্টর দেয়া হবে বলে জানায়। অগ্রগামী কৃষকদের নাম, মোবাইল নম্বর, কৃষি কার্ড নম্বর নিয়ে তাদেরকে গভমেন্ট টেক্স হিসেবে ৪,৪৬০/- টাকা অতিদ্রুত বিকাশ করতে বলে। ইতোমধ্যে বেশ কয়েকজন কৃষক ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস এ মর্মে জানাচ্ছে যে, বর্তমানে অত্র অফিসে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম নেই। মতলব দক্ষিণের কৃষক সহ সর্বস্তরের জনগণকে এধরণের টাকা লেনদেন সহ সকল ধরনের প্রতারণা থেকে সর্তক থাকার জন্য বলা হলো।
প্রচারেঃ উপজেলা কৃষি অফিসার, মতলব দক্ষিণ, চাঁদপুর।
উপজেলা কৃষি অফিস, মতলব দক্ষিণ, চাঁদপুর
This is a page dedicated to the agriculture and farmers of Matlab South upazila, Chandpur operated by Upazilla Agriculture Office, Matlab South
21/03/2018
তাঃ ২০-০৩-২০১৮ ইং
নায়েরগাঁও ব্লকে ধান গাছে বাদামী গাছ ফড়িং ও মাজড়া পোকার অবস্থান এবং রোগ সনাক্তকরণ পদ্ধতি কৃষককে দেখিয়ে দেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ লোকমান আলম। এসময় সঙ্গে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব বজলুর রহমান।
মতলব দক্ষিণ উপজেলার সম্মানিত সর্বস্তরের এলাকাবাসী , গত ০১/০২/২০১৮ খ্রিঃ তারিখে উপজেলা কৃষি অফিসার, মতলব দক্ষিণ,চাঁদপুর পদে আমার কর্মকাল শেষ হয়েছে। নতুন কর্মস্থল রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দীর্ঘ ৩ বছর ৩ মাসের কর্মকালে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে এই পেজটি নবপদায়নকৃত উপজেলা কৃষি অফিসার পরিচালনা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
মোঃ তাজুল ইসলাম
সদ্যবিদায়ী উপজেলা কৃষি অফিসার
মতলব দক্ষিণ, চাঁদপুর
26/01/2018
15/01/2018
কৃষি প্রণোদনা কর্মসূচির অবশিষ্ট ৫০ জন কৃষকের মাঝে আজ ১৫/০১/২০১৮ খ্রিঃ মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ তাজুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব ফারহানা আক্তার রুমা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
13/01/2018
উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে উপজেলা কৃষি অফিসের পক্ষে উন্নয়ন মেলা ২০১৮ এর যৌথ ১ম স্থানের পুরস্কার গ্রহণ। এই পুরস্কার উৎসর্গ করলাম উপজেলা কৃষি পরিবারের সেই সকল সদস্যকে যারা এই মেলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
12/01/2018
উন্নয়ন মেলা ২০১৮ এর দ্বিতীয় দিনে
12/01/2018
উন্নয়ন মেলা ২০১৮
11/01/2018
উন্নয়ন মেলা ২০১৮ এ কৃষি সম্প্রসারণ, প্রাণীসম্পদ ও মৎস্য অধিদপ্তর, মতলব দক্ষিণ,চাঁদপুর এর যৌথ স্টল। যারা এই সুন্দর স্টলটি পরিকল্পনা ও নির্মাণের নেপথ্য কারিগর, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
09/01/2018
আজ ০৯/০১/২০১৮ খ্রিঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আইএফএমসি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব ফারহানা আক্তার রুমা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আজহারুল হক সহ সকল ট্যাগ এসএএও ও এফএফগণ। সভাপতিত্ব করেন জনাব মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার।
08/01/2018
আজ ০৮/০১/২০১৮ সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, চাঁদপুর জনাব নোয়াখেরুল ইসলাম স্যার মতলব দক্ষিণ উপজেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।
05/01/2018
চাষি পর্যায়ে ডাল, তাল ও পেয়াজ বীজ উৎপাদন প্রকল্পের বারি সরিষা-১৪ ও বারি মাষকলাই-৬ এর প্রদর্শনী পরিদর্শন। তারিখ- ০৪/০১/২০১৮
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chandpur
3640
