মেঘরাশ

মেঘরাশ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেঘরাশ, Chattogram, Chattogram.

28/09/2024

অসাধারণ ফটোশুট

17/07/2024

কেরোসিন মার্ক মোরালিটির গন্ধযুক্ত বাণীতে ফেইসবুক সয়লাব!

30/07/2023
28/08/2022

১। বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা।

২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো।

৩। বেটা ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক
হওয়া হইতে বাঁচিয়া থাকিও।

৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে ।

৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর ।

৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে ।

৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে ।

৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে ।

৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না ।

১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে ।

১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে ।

১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে ।

১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে ।

১৪। নিজের কথা প্রমাণ করে দিবে ।

১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে ।

১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে ।

১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে ।

১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে ।

১৯। আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে ।

১৯। প্রত্যেক কাজে মধ্যপন্হা অবলম্বন করবে ।

২০। কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে ।

২১। বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ করবে ।

২২। শরীর এবং পোষাক পরিস্কার পরিচ্ছন্ন রাখবে ।

২৩। ঐক্যবদ্ধ হয়ে থাকবে ।

২৪। প্রচলিত অস্ত্র সস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে ।

২৫। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে ।

২৬। রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে ।

২৭। দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে ।

২৮। কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে ।

২৯। নিজের জন্য যা পচন্দ করো না তা অন্যের জন্য পচন্দ করবে না ।

৩০। বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে ।

৩১। উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না ।

৩২। অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না ।

৩৩। নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না ।

৩৪। কোনো কাজেই চিন্তামুক্ত হইও না ।

৩৫। যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না ।

৩৬। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না ।

৩৭। বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না ।

৩৮। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না ।

৩৯। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না ।

৪০। বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না।

৪১। অতীতের তিক্ততা মনে রেখো না ।

৪২। নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না ।

৪৩। সৎ লোকদের নিন্দা করবে না ।

৪৪। আপনজনদের কাছ থেকে কখনও বিচ্ছিন্ন হইও না ।

৪৫। অহংকার করবে না ।

৪৬। মানুষের সামনে দাঁত খেলাল করবে না ।

৪৭। মানুষের সামনে মুখে বা নাকে অঙ্গুল প্রবেশ করবে না ।

৪৮। শব্দ করে থুতু ফেলবে না ।

৪৯। হাই তোলার সময় মুখে হাত রাখবে ।

৫০। কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না ।

৫১। চোখ দিয়ে ইঙ্গিত করবে না ।

৫২। এক কথা বারবার বলবে না ।

৫৩। তামাশা মূলক অবাস্তব কথা বলবে না ।

৫৪। ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে ।

৫৫। অন্যের সামনে নিজের প্রশংসা করবে না ।

৫৬। মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না ।

৫৭। কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না ।

৫৮। আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না ।

৫৯। কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না ।

৬০। যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে ।

৬১। সৎলোকের প্রতি সুধারণা রাখবে ।

৬২। নিজের খানা অন্যের দস্তারখানায় নিয়ে যাবে না ।

৬৩। কোনো কাজেই তাড়াহুড়ো করবে না ।

৬৪। পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না ।

৬৫। রাগান্বিত অবস্থায়ও ধীর শান্ত ভাবে কথা বলবে ।

৬৬।জামার আস্তিন দ্বারা নাক পরিস্কার করবে না ।

৬৭। সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে ।

৬৮। পথ চলার সময় বড়দের আগে চলবে না ।

৬৯। এদিক সেদিক উকি মেরে দেখবে না ।

৭০। অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না।

৭১। মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না ।

৭২। সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না।

৭৩। বেটা ! তুমি এত মিষ্ট হইও না যে, মানুষ তোমাকে গিলিয়া ফেলে। আরএত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয়।

৭৪। বেটা ! নিজের খানা আল্লাহ্ভীরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়াইও না। আর নিজের কাজে আলেমগনের নিকট হইতে পরার্মশ লইতে থাকিও।

৭৫। বেটা ! মূর্খের সহিত বন্ধুত্ব করিও না। এমন না হয় তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিত আরম্ভ করে। আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করিও না। এমন না হয় যে, সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে।

৭৬। বেটা ! তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ, প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হইতেছ।
সংগৃহীত!

23/08/2022

বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,. V
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

25/07/2022

১। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য কী?

থানা ও উপজেলা প্রশাসনিক কারনে আলাদা।থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ (OC) এবং উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার (UNO)।
উলেখ্য,উপজেলায় চেয়ারম্যান থাকে ও ভাইস চেয়ারম্যান থাকে।

২। থানা আর মডেল থানা, কোতয়ালী থানার মধ্যে পার্থক্য কি?

থানার প্রধান দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার ASP মডেল থানা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আর থানা সাধারণ অস্ত্রে সজ্জিত ।বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা , ময়মনসিংহ। কোতয়ালী থানা - এক সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না তাদের ধরে এনে থানায় রাখত। পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা হিসেবে পরিচিত হয়েছে।

৩। অববাহিকা বলতে কী বোঝায়?

ভূ-পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে গাঠনিক কারনে বা অন্যভাবে নিম্নভূমি স্মৃষ্টি হলে এবং সে নিম্নভূমি পলল ধারন করার উপযোগী অবক্ষেপণ মঞ্চে পরিণত হলে তাকে অববাহিকা (basin) বলে।

৪। বেনাপোল ও পেট্রোপোল কী?

বেনাপোল(বাংলাদেশ অংশের) ও পেট্রোপোল (ভারত অংশের) দুইটি স্থলবন্দর।

৫। অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য কী ?

যখন কেউ নিজ দেশ ত্যাগ করে অন্য কোন দেশে শিক্ষা,ব্যবসা, চাকুরি,শ্রম , গবেষণা ইত্যাদির জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের উদ্দেশ্যে পাড়ী জমায় তখন তাকে অভিবাসী বলে আর রাজনৈতিক, সামাজিক, জাতিগত বিভিন্ন নিরাপত্তাগত কারণে নিজ ভূমি ছেড়ে বা আশ্রয়ের সন্ধানে অন্য কোন দেশে অস্থায়ীভাবে অবস্থানকৃত জনসমষ্টিকে শরণার্থী বলে।

৬। বামপন্থী ও ডানপন্থী বলতে কী বোঝায় ?

প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্রের এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীদের বামপন্থী বলে ।অপরপক্ষে গণতান্ত্রিক ,পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ধর্মীয় প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থী বলে।

৭। একাডেমি ও ইনস্টিটিউটের এর মধ্যে পার্থক্য কী ?

সাধারণত মৌলিক , প্রথাগত , কারিগরি বা সামরিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে একাডেমি বলে।যেমন-বাংলা একাডেমি,মেরিন একাডেমি।
অপরপক্ষে পেশাগত বা ব্যবস্থাপনাগত উন্নয়নমূলক শিক্ষা প্রদানকারী বা কোন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট বলে ।
যেমন- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট।

৮। ট্যাবলয়েড পত্রিকা কাকে বলে ?

সাধারণত যে সাইজের পত্রিকা ছাপা হয় তার চেয়ে অর্ধেক সাইজের পত্রিকাকে ট্যাবলয়েড পত্রিকা বলে ।
যেমন: মানবজমিন ।

৯। অধিদপ্তর ও পরিদপ্তরের মধ্যে পার্থক্য কী ?

সাধারণত মন্ত্রণালয়ের অধীনস্থ এক বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে, যার প্রধান হলেন মহাপরিচালক । যিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্ন অন্যদিকে অধিদপ্তরের অধীনস্ত এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে যার প্রধান হলেন পরিচালক । যিনি একজন যুগ্ম সচিব বা উপসচিবের মর্যাদাসম্পন্ন ।

১০। ক্ষুদ্র নৃ-গোষ্টি ও উপজাতির মধ্যে পার্থক্য কি?

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়। উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

১১। Recto & Verso কী?

বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকে Recto বলে আর বইয়ের পাতার বামদিকের পৃষ্ঠাকে Verso বলে । Verso গুলোতে জোড় সংখ্যা এবং
Recto গুলোতে বিজোড় সংখ্যা থাকে।

১২। নদী ও নদের মধ্যে পার্থক্য কী ?

সাধারণত বাংলা , হিন্দি ,ফারসি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ অ-কারান্ত এবং নারী বাচক শব্দ আ কারান্ত বা ই , ঈ -কারান্ত হয় ।
যেমন- নদ-নদী , কুমার-কুমারী ইত্যাদি।
সুতরাং যে সকল নদীর নাম পুরুষবাচক সেগুলোর পর নদ থাকে ।
যেমন:নীলনদ , কপোতাক্ষ নদ , ব্রহ্মপুত্র নদ এবং ‘যেসকল নদীর নাম স্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকে
যেমন:পদ্মা নদী,মেঘনা নদী
ইত্যাদি।

১৩। মহীসোপান ও মহীঢাল বলতে কী বুঝায় ?

পৃথিবীর মহাদেশগুলোর চর্তুদিকে স্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে , তাকে মহীসোপান বলে।
আর মহীসোপানের শেষ সীমা থেকে ভূ-ভাগ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সাথে
মিশে যাওয়া অংশকে মহীঢাল বলে ।

১৪। মহাসাগর,সাগর, উপসাগর , হ্রদের মধ্যে পার্থক্য কী ?

মহাসাগর- বিস্তীর্ন বিশাল জলরাশি যার সীমা নির্ণয় করা প্রায় দু:সাধ্য তাকে মহাসাগর।
সাগর- মহাসাগরে চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশিকে সাগর বলে ।
উপসাগর- যে সাগরে তিনদিক স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত তাকে উপসাগর বলে।
হ্রদ -সাগরের চেয়ে ছোট বিস্তীর্ন জলরাশি। চারদিকে স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত থাকে।

১৫। ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?

এই মতবাদের মূলনীতি ব্যক্তিস্বাধীনতা।

১৬। সাম্রাজ্যবাদ কি?

অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।

১৭। ফ্যাসিবাদ কি?

ফ্যাসিবাদের মুখ্যনীতি জনগনের জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগন।রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী,ব্যক্তি নয়।

১৮। জাতীয়তাবাদ কি?

কোন জাতি বা সমাজের জাতীয় সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে।

১৯। মার্কসবাদ কি?

কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক, রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেনী বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এর কাজ।

২০। অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কি বুঝায়?

জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলা ভোটারদের ভোট অধিকার।

২১। অ্যাপার্ট হেড কি?

জাতিগত বা বর্ণগত বৈষম্য কে অ্যাপার্ট হেড বলে।

২২। স্যাভাটোজ কি?

অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোন কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা।

২৩। ফেডারেশন কি?

ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছে কয়েকটি অঙ্গ রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বণ্টন হয়।
যেমন, আমেরিকা,কানাডা ও ভারত।

২৪। কনফেডারেশন কি?

কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিলিত হয়ে যে সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে।

২৫। অ্যাটর্নী জেনারেল বলতে কি বুঝ?

একটি দেশের সরকারের প্রদান আইনজীবীকে।

২৬। ডিপ্লোমেসি কি?

কূটনৈতিক, বিভিন্ন দেশের সাথে চুক্তির পূর্বে শত্রুতা না করে আলোচনা বা চুক্তি ব্যবস্থা কৌশল।

২৭।। ডিপ্লোমেটিক ইলনেস কি?

কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান না করার অজুহাতে অসুস্থতাককে ডিপ্লোমেটিল ইলনেস বলে।

২৮। রাষ্ট্রদূত কি?

এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের প্রেরিত শ্রেনীর কূটনীতিকই হলো রাষ্ট্রদূত।

২৯। 'চার্জ দ্য অ্যাফেয়ার্স ' কি?

একজন রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রদান।

৩০। অ্যাম্বাসেডর কি?

একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের প্রেরিত সর্বোচ্চ শ্রেনীর কূটনীতিকদের অ্যাম্বাসেডর বলা হয়।

৩১। হাইকমিশনার কি?

কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেনীর কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।

৩২। হুইপ কি?

পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধীদলের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত।

৩৩। প্রোটোকল কি?

কূটনৈতিক পরিভাষায় একে সাধারণ আন্তর্জাতিক দলিল বুঝায়।আন্তর্জাতিক সভা-সমিতির কার্য বিবরণী।

৩৪। তৃতীয় বিশ্ব কোন দেশদের বলা হয়?

স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বে উন্নয়নশীল দেশ।

৩৫। স্বায়ত্তশাসন কি?

স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা।

৩৬। দৈতশাসন কি?

একই রাষ্ট্রের দুই শক্তির শাসন ব্যবস্থা।

৩৭। শ্বেতপত্র কি?

কোন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী।

৩৮। টাস্কফোর্স কি?

কোন দেশের স্থল,বিমান ও নৌবাহিনীর সম্মিলিত সৈন্যদল।

৩৯। বাফার স্টেট কি?

বিবাদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র,কম শক্তিসম্পন্ন স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।

৪০। স্ট্র ভোট কি?

কোন বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারি গৃহীত ভোট।

৪১। স্যাটেলাইট স্টেট কি?

প্রতিবেশি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র।

৪২। পুলম কি?

পুলম একটি সাধারণ চুক্তি ফার্মের উৎপাদন পরিমান নির্দিষ্ট করে দেয় কিন্তু প্রত্যেক ফার্মেই তার নিজ নিজ সত্তা বজায় রাখেএবং পরিচালনায় উৎপাদন কার্য চালায়।

৪৩। জানটা কি?

একটি স্ব-গঠিত সমিতি যা গোপনে রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়।

৪৪। গনভোট কি?

কোন বিতর্কিত প্রশ্নে রাষ্ট্রের ভোটদাতা কর্তৃক প্রত্যক্ষ ভোট।

৪৫। ইমপিচমেন্ট কি?

রাষ্ট্রের বিরুদ্ধে কোন অপরাধের জন্য রাষ্ট্রের প্রধান বা কোন মন্ত্রী পার্লামেন্টে বা এজন্য গঠিত উচ্চ ট্রাইব্যুনাল বিশেষ বিচার।

৪৬। পঞ্চম বাহিনী ( 5th column) কি?

যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।

৪৭। একনায়কতন্ত্র কি?

একনায়কতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।

৪৮। দাঁতাত কি?

দুই দেশের মধ্যে বিরাজমান কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা।

৪৯। গনতন্ত্র কি?

জনগন দ্বারা নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা, জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে।

৫০। ডী জুরী কি?

আইনগত নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি।

৫১। ডী ফ্যাকটো বলতে কি বুঝায়?

বাস্তবিকপক্ষে নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যে কোন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য বিধিবদ্ধ আইন।

৫২। ক্রশ ভোটিং কি?

শাসকদল অথবা বিরোধীদলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেন।

৫৩। আমলাতন্ত্র বলতে কি বুঝায়?

আমলাদের দ্বারা পরিচালিত সরকার।

৫৪। বুর্জোয়া বলতে কি বুঝায়?

মধ্যবর্তী সম্প্রদায়, মার্কসিস্টদের মতে যারা মালিক শ্রেনীকে পছন্দ করে না এবং তাদেরকে শোষণ করে তারাই বুর্জোয়া।

৫৫। বহি:সমর্পণ চুক্তি বা Extradition Treaty কি?

বহি:সমর্পণ চুক্তি হলো এক দেশের অপরাধীকে অন্যদেশ চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো।

৫৬। ব্লু বুকস কি?

নীল মলাটে বাধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরনী পুস্তক।

৫৭। ব্লাক স্মার্ট কাদের বলা হয়?

ইতালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।

৫৮। রাজনৈতিক আশ্রয় কি?

যখন কোন রাজনৈতিক শরণার্থী অন্য কোন দেশে আশ্রয় নেন তখন তাকে রাজনৈতিক আশ্রয় বলে।

৫৯। বাই ক্যামের্যাল লেজিসলেটার
শব্দটি দ্বারা কি বুঝায়?

যে কোন দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।

৬০। শোভিনিজম কি?

অন্ধদেশ প্রেম বা উগ্র স্বদেশিকতা।

৬১। অধ্যাদেশ কাকে বলে?

জরুরি অবস্থা মোকাবেলার জন্য রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন।

৬২। কুয়োমিনটাং কাদের বলা হয়।

চীনা জাতীয় বিপ্লবী দল।

৬৩। বলশেভিক কি?

রাশিয়ায় যারা কার্ল মার্কস মতবাদের বিশ্বাসী।

৬৪। PL-480 কি?

PL-480 হচ্ছে পাবলিক -ল ৪৮০। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য প্রদান সংক্রান্ত একটি আইন।

৬৫। দ্বীপ ও অন্তরীপ মধ্যে পার্থক্য কী ?

সাগরের মাঝে যখন স্থল জেগে ওঠে তখন তাকে দ্বীপ বলে যার চারদিকেই পানি দ্বারা বেষ্টিত আর যখন কোন দ্বীপ স্থলের সাথে সংযোগ থাকে তখন তাকে অন্তরীপ বলে ।

৬৬। ঐতিহাসিক রাজধানী কাকে বলে ?

যেসব রাজধানী কোন রাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কয়েকশত বছর ধরে টিকে আছে এবং রাষ্ট্রের বিবর্তনে এর ঐতিহাসিক ভূমিকা থাকে তাকে ঐতিহাসিক রাজধানী বলে।
যেমন: ঢাকা,করাচি, দিল্লি ,রোম ।

৬৭ । পঞ্চম স্তম্ভ বা ফিফথ এস্টেট
বলতে কী বোঝায় ?

আধুনিক যুগে ব্লগিংকে যে কোনো রাষ্টের পঞ্চম স্তম্ভ বলা হয় । তবে কেউ কেউ ইন্টারনেট প্রযুক্তির আওতায় থাকা প্রতিটি মানুষকেই পঞ্চম স্তম্ভ বলে।
উল্লেখ্য,আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্বীকৃত চারটি স্তম্ভ
হলো -আইন ,বিচার , নিবার্হী বিভাগ এবং সংবাদপত্র ।

৬৮। থ্রাস্ট সেক্টর বলতে কী বোঝায় ?

অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে সরকার অনেক সময় বিভিন্ন সেক্টর বা অগ্রাধিকারপ্রাপ্ত খাত বলা হয় । যেমন: বাংলাদেশ রপ্তানিযোগ্য পণ্যের বিবেচনায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্য ইত্যাদি থ্রাস্ট সেক্টর হিসেবে ধরা হয়।

৬৯। বিদ্যুতের ক্ষেত্রে ‘গ্রিড ‘ দ্বারা কী বোঝানো হয় ?

উচ্চ ভোল্টেজ সমৃদ্ধ জাতীয়ভাবে ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতার বণ্টনের ব্যবস্থা হলো গ্রিড।

৭০। অপেরা দ্বারা কী ধরণের সাহিত্যকে বোঝানো হয় ?

সঙ্গীতপ্রধান নাটকের সাধারণত অপেরা বলা হয়।অপেররার কাহিনি ও চরিত্র পরিকল্পনা করতে হয়
সঙ্গীতকে উপযোগী করে,যা মূলত রঙ্গমঞ্চে উপস্থাপনার জন্যই রচিত হয় অনেকে যাত্রাপালাকে অপেরা হিসেবে অভিহিত করেন। বাংলা ভাষার প্রথম অপেরা শকুন্তলা।

৭১। কম্পিউটারের ক্ষেত্রে 'কার্নিং' বলতে কি বোঝায়?

ডকুমেন্টে অক্ষর টাইপ করার সময় টাইপকৃত অক্ষরগুলোর সাধারন দুরত্ব পরিবর্তনের প্রক্রিয়া হল কার্নিং।

৭২। নীলা কি?

নীলা এক ধরনের নীল স্বচ্ছ মুল্যবান মণি।তবে অপ্ল পরিমানে আয়রণ ও টাইটেনিয়াম থাকলে এটা হলুদ, বাদামী,সবুজ,গোলাপি,কমলা ইত্যাদি রঙের হয়ে থাকে।

৭৩।ফাইবার গ্লাস কি?

ফাইবার গ্লাস হল খুব সুক্ষ্ম কাচের বস্তু।এর ব্যাস এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগেরও কম।গাড়ির বিভিন্ন অংশ ও অন্যান্য দ্রব্য তৈরিতে এটা ব্যবহৃত হয়।

৭৪।অ্যাক্টা-দিউরনা(Acta-diurna) কী?

আধুনিক সংবাদপত্রের আদিরূপ হল অ্যাক্টা-দিউরনা। খ্রিষ্টপূর্ব ৫০সালে জুলিয়াস সিজারের আমলে রোমে সে সময়ের ঘটনাবলী হাতে লিখে ধারাবাহিকভাবে প্রকাশ্য স্থানে সেঁটে রাখাহতো, যা অ্যাক্টা-দিউরনা নামে পরিচিত।

৭৫।সামাজিক যোগাযোগ সাইট Twitter এর লেগোর পাখির নাম কি?

ল্যারি বার্ড(Larry bird)। সাবেক খ্যাতিমান বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ড'কে সম্মান জানাতে এরূপ নামকরণ করা হয়।Twitter এ বর্তমানের এই পাখির লেগোটি ৫জুন ২০১২ গৃহীত হয়।

৭৬। টমোগ্রাফি কী?

যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় তাকে টমোগ্রাফি বলে।

৭৭।Persona-non-grata শব্দ সমষ্টি কোন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য?

কূটনীতিবিদদের ক্ষেত্রে।

৭৮।অরগানিক ফুড বলতে কি বোঝায়?

বিশেষ পদ্ধতিতে চাষ করা সবজি যাতে শরীরের পক্ষে ক্ষতিকারক কীটনাশক ব্যবহৃত হয় না এবং শরীরের প্রয়োজনীয় খাদ্যগুন বজায় রাখা হয়, তাই হল অরগানিক ফুড।

৭৯।'মুফাসসির' কাকে বলে এবং প্রথম মুফাসসির কে?

যিনি আল কুরআনের তাফসির ( অর্থাৎ অর্থ,তাৎপর্য ও ব্যাখ্যা) করেন তাকেই মুফাসসির বলা হয়। ইসলামের প্রথম 'মুফাসসির' হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)।

৮০।পেট্রোলের অপর নাম কি?

গ্যাসোলিন,যা প্রধানত উত্তর আমেরিকার দেশগুলোতে ব্যবহৃত হয়!

৮১।রিট আবেদন কী?

রিট শব্দটির অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ।বাংলাদেশ সংবিধানের ১০২ ধারা মতে,কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যে কারো বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে পারেন।

৮২।নটিক্যাল মাইল বলতে কি বোঝায়?

নটিক্যাল মাইল হলো নাবিকদের দুরত্ব নির্ণায়ক মাপবিশেষ বা নৌমাইল। ১নটিক্যাল মাইল সমান
১.৮৫২কিমি বা ৬,০৭৬ ফুট(প্রায়)।

৮৩। Depreciation কী?

মুলত ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির কারণেযন্ত্রপাতি বা অন্য কোনো সম্পত্তির দাম যেটুকু কমে যায়, তাকেই এ সম্পত্তির অবচয় Depreciation বলে।

৮৪। হেমলক কী?

ইউরোপ ও উত্তর আফ্রিকার একটি অত্যন্ত বিষাক্ত বহুবর্ষজীবী সপুস্পক উদ্ভিদের নাম হেমলক। এর নি:সৃত রস থেকে তীব্র বিষ তৈরি করা হয়। সক্রেটিস এ বিষ পানেই মৃত্যুবরণ করেছিলেন।

৮৫। সুপারনোভা কী?

সুপারনোভা বা অতিনবতারা হলো এক ধরনের নাক্ষত্রিক বিস্ফারণ,যার ফলশ্রুতিতে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষরূপে থাকে নিউট্রন তারা কিংবা কৃষ্ণবিবর।

৮৬। দ্য সাপার লাস্ট' কী?

' দ্য সাপার লাস্ট ' লিওনার্দো দ্য ভিঞ্চি'র আঁকা যীশু খ্রিস্টের শেষ আহার পর্বের বিখ্যাত ছবি।

৮৭।উপমহাদেশ বলতে কী বোঝায়?

উপমহাদেশ হলো কোন মহাদেশের অংশবিশেষ, যা ভৌগলিকভাবে মহাদেশের অন্য অংশ থেকে ভিন্ন টেকটোনিক প্লেটের উপর অবস্থিত।
যেমন-ভারত উপমহাদেশ, আরবদ্বীপ।

৮৮।কোকো(Cocoa) কী?

কোকো ক্রান্তীয় অঞ্চলের একটি অর্থকরী ফসল।চকোলেট, মাখন,পানীয়সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যের সুগন্ধ বাড়াতে কোকোর প্রয়োজন অপরিহার্য।

৮৯।কম্পিউটারের ড্রাইভ 'সি' থেকে শুরু হয় কেনো?

কম্পিউটারের শুরুর দিকে ইন্টারনাল স্টোরেজ না থাকায় স্টোরেজ হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হত।পরবর্তী ১৯৮০ সালের দিকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ডডিস্ক আসলে 'C' দ্বারা বোঝানো হয়।বর্তমানে ফ্লপি ডিস্কের ব্যবহার শেষ হলেও এটা 'চ'- তেই ব্যবহৃত হচ্ছে।

৯০।হায়ারোগ্লিক(Hieroglyph)কী?

হায়ারোগ্লিক বা চিত্রলিপি হলো চিত্রভিত্তিক প্রাচীন
মিশরীয় লিখন পদ্ধতি।প্রায় ৭৫০টি চিত্রলিপি চিহৃ দিয়ে এ লিখন তৈরি হয়েছিল।

৯১।ঘনবীক্ষণ যন্ত্র কী?

যে যন্ত্র দ্বারা স্বল্প ব্যবধানে দুটি বিন্দু থেকে দুটি আলোকচিত্র গ্রহন করে ত্রিমাত্রিক অনুভূতি পাওয়া যায় তাকে ঘনবীক্ষন যন্ত্র বলে।

৯২।ষোলোকলা বলতে কি বোঝায়?

পৃথিবী থেকে বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশের বিভিন্ন অংশ দেখা যায়।চাঁদের এ পরিবর্তনকে কলা বলে।আর ষোলো ভাগে ভাগ করা হয় বলে একে একত্রে ষোলোকলা বলা হয়।

৯৩।সুমো খেলা কী?

'সুমো '(Sumo) এক ধরনের কুস্তিখেলা। অসম্ভব স্থুলকায় কুস্তিগীরেরা এ খেলায় অংশ নেয়। যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই এ খেলার উদ্ভব হয়।

৯৪।মেসমেরিজম বলতে কী বোঝায়?

মেসমেরিজম এক ধরনের সম্মোহন। এতে অন্যের মস্তিষ্ককে অসাড় করে নিজের ইচ্ছায় চালিত হয়।জার্মান চিকিৎসক ফ্রাঞ্জ অ্যান্টন মেসমার চিকিৎসায় এটি প্রথম ব্যবহার হয়।

৯৫। কসমোলজি কী?

মহাবিশ্বের স্থান ও কালসম্বন্ধীয় গঠন, উৎপত্তি, পরিণতি ইত্যাদি সম্বন্ধে তত্ত্বীয় এবং পর্যবেক্ষণ সম্মত বিদ্যাকে কসমোলজি বা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বলে।

৯৬।'প্রিজমা'এবং'পোকেমন গো' কী?

প্রিজমা হলো ছবি সম্পাদনার অ্যাপস,যার মাধ্যমে ছবি সম্পাদন করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা যায় আর 'পোকেমন গো' হলো জনপ্রিয় গেমিং অ্যাপ।

৯৭।জেনোফোবিয়া(Xenophobia) দ্বারা কি বুঝানো হয়?

এটা দ্বারা অপরিচিত বা বিদেশী ব্যক্তি, তত্ত্ব, সংস্কৃতি, উদদ্যোগ ইত্যাদির প্রতি ভীতি ও অবিশ্বাস বোঝায়।এটাতে আক্রান্ত ব্যক্তিরা বিদেশী বা অপরিচিত কোনো তত্ত্ব বা উদ্যোগের ভালোমন্দ আদৌ যাচাই না করে তা বর্জন করার পক্ষপাতী।

৯৮।জাইরোস্কোপ কী?

বিমানপোতে ওঠানামা বা গতি পরিবর্তনকালে দিগন্তের দিক এবং উত্তর দিক মনে রাখার যন্ত্র হলো জাইরোস্কোপ।

৯৯।ন্যায়পাল কাকে বলে?

ন্যায়পাল বলতে এমন একজন সরকারী মুখপাত্র বা কর্মকর্তাকে বোঝায়,যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।সরকারি আমলা ও সাধারন নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী সরকারি এজেন্ট হিসেবে তিনি থাকেন স্বাধীন, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য। বাংলাদেশের সংবিধানের ৭৭নং অনুচ্ছেদে এ সম্পর্কে বলা হয়েছে।

১০০। Green Currency কী?

সাধারণ কৃষিনীতি অনুসরণ করার জন্য ইউরোপীয় অর্থেনেতিক কমিউনিটিভূক্ত দেশগুলো যেসব মুদ্রা একটি কৃত্রিম বিনিময় হার ব্যবহার করে সেগুলো Green Currency বলে ।

১০১।Pupil ও Student এর মধ্যে পার্থক্য কী?

সাধারণত কোনো শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণকারী বা নিচের শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে Pupil আর স্কুল (মাধ্যমিক),কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে Student ব্যবহৃত হয়।

১০২। ভায়াডাক্ট কী?

ভায়াডাক্ট এক ধরনের বিশেষ সেতু,যেখানে ধারাবাহিকভাবে পাশাপাশি দুই পিলারের ওপর ধনুক আকৃতির কাঠামো তৈরি করে তার ওপর সড়ক বা রেলপথ স্থাপন করা হয়।

১০৩। প্লুটো কেন গ্রহ নয়?

ভর,আকৃতি (ছোট) এবং অনিয়মিত কক্ষপথ-প্রধানত এ তিন বিষয়ের কারণেই প্লুটোকে গ্রহের মর্যাদাচ্যুত করা হয়।

১০৪।মনোকালচার কী?

কোনো জমিতে সকল ধরনের চাষাবাদ বাদ দিয়ে শুধু একটি শস্যের চাষ করাকে বলা হয় মনোকালচার বা একক কৃষি।

১০৫। Mbps ও MBps এর মধ্যে পার্থক্য কী?

Mbps এর পূর্ণরূপ Megabits per second,যা
সাধারণ ডাউনলোড ও আপলোড স্পিড।আর MBps এর পূর্ণরূপ Megabytes per second,যা সাধারণ
ফাইল সাইজ বা ডেটার পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। উলেখ্য,১বাইট সমান ৮বিট।

১০৬। চন্দ্রমুদ্রা বা Moon Money কী?

প্রাচীনকালে চীনে প্রচলিত এক ধরনের বিনিময় মাধ্যম হলো ' চন্দ্রমুদ্রা '।তামার তৈরি এ মুদ্রাটি দেখতে অর্ধ চন্দ্রাকার হওয়ায় এর এরূপ নামকরণ করা হয়।

১০৭।Holy See (হলি সী) কী?

রোমান ক্যাথলিক চার্চের আইনগত ও প্রতিকী প্রতিভূ হলো হলি সী,যার সর্বোচ্চ পদে থাকেন পোপ। এটা দ্বারা অনেক সময় নগর ভ্যাটিকানকেও বোঝানো হয়।

১০৮।নাইলন(Nylon) কী?

কতিপয় কৃত্রিম প্লাস্টিক জাতীয় পদার্থের সাধারণ নাম হলো নাইলন। এটা খুব শক্ত ও স্থিতিস্থাপক পদার্থ।
কয়লা, বাতাস,পেট্রোলিয়াম,চুনাপাথর, বায়োগ্যাস ইত্যাদি উপাধানের সাহায্যে এক জটিল প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়।

১০৯।খ্রিষ্টাব্দ কী?এর প্রচলন কখন থেকে শুরু হয়?

যীশু খ্রিস্টের জন্ম থেকে গননা করা বর্ষপঞ্জী হলো খ্রিস্টাব্দ। ২৪ ফেব্রুয়ারি ১৫৮২ পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশানুসারে এ বর্ষপঞ্জীর প্রচলন ঘটে।

১১০।প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার
হওয়া সত্ত্বেও বাংলা নববর্ষ কিভাবে ১৪ এপ্রিলই হয়?

বংগাব্দকে আধুনিক করতে ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমী কর্তৃক ড. মুহম্মদ
শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।গঠিত কমিটির প্রস্তাব অনুসারে বছরের ১ম পাঁচ মাস ৩১দিনের ও বাকী মাসগুলো ৩০দিনের এবং লিপইয়ারের ক্ষেত্রে ফাল্গুন মাসে ১দিন যোগ করা হয়।এ কারনে বাংলা নববর্ষ প্রতি বছর ১৪ এপ্রিলই হয়।

১১১। অ্যাকর্ড কী?

বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের ইউরোপীয় জোট।

১১২। অ্যালায়েন্স কী?

বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের উত্তর আমেরিকার ক্রেতাদের জোট।

১১৩। চেকবুক কূটনীতি কী ?

অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ করে কোনো দেশকে কাছে টানতে চাওয়ার কূটনীতি।

১১৪। সার্কুলার নোট কী?

পর্যটকদের দেয়া যে হুন্ডি (নির্দিষ্ট পরিমান অর্থ)ব্যাংকের বিদেশস্থ কোনো শাখায় ভাঙবার সুযোগ রয়েছে,তাকে সার্কুলার নোট বলে।এটা এক ধরনের প্রত্য্যপত্র বা লেটার অব ক্রেডিট (LC)।

১১৫। হিসপানিক কি?

হিসপানিক হলো ঐ সকল অভিবাসী জনগোষ্ঠী যারা স্পেনের ভাষা, সংস্কৃতির সাথে যুক্ত ।

১১৬। কত তারিখ থেকে বাবার নামের সাথে মায়ের নাম লেখা শুরু হয়?

উত্তর - ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের নাম লেখার ঘোষণা দেন এবং ২০০০ সালের ২৭ আগস্ট কার্যকর হয়।আর সার্টিফিকেটে পিতার নামের সাথে মায়ের নাম লেখা চালু হয়-২০০৪ সালে।

১১৭। "সরকারি সফর" এবং "রাষ্ট্রীয় সফর" এর মধ্যে পার্থক্য কী?

উত্তর - রাষ্ট্র প্রধান ( রাষ্ট্রপতি), মন্ত্রিপরিষদ প্রধান
( প্রধানমন্ত্রী) - সফর হলো - রাষ্ট্রীয় সফর,
অন্যদিকে - সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের সফর হলো - সরকারি সফর ।

১১৮। আইটি পার্ক ও হাইটেক পার্কের মধ্যে পার্থক্য কী?

উত্তর - আইটি পার্ক মূলত সফটওয়ার ডেভেলপমেন্ট কিংবা আউটসোর্সিং কাজের সাথে সম্পর্কিত । যেমন :স্যামসাং, অ্যাপল ইত্যাদির ক্যাম্পাস।
আর হাইটেক পার্ক হল উন্নতটেকনোলজিরর সাথে
রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন ইত্যাদির সমন্বয়।
যেমন: সুইজারল্যান্ডের রোল্যাক্স আর ইসরাইলের চিকিৎসা আর সামরিক ইন্ডাস্ট্রি

১১৯। মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী?

উত্তর -
মাননীয়
১। যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য
২। যেমন: প্রধানমন্ত্রীকে সম্মোধনের ক্ষেত্রে মাননীয়
ব্যবহার করা হয়।
মহামান্য
১। যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য
এবং যিনি আইনের ঊর্ধ্বে অবস্থান করেন।
২। যেমন: রাষ্ট্রপতিকে সম্মোধনেরক্ষেত্রে মহামান্য
ব্যবহার করা হয়।

১২০। হাওর, বাওর এবং বিল, ঝিল এর পার্থক্য কী ?

উত্তর- হাওর হচ্ছে বিশাল গামলা আকৃতির জলাশয় যা
ভূআলোড়নের ফলে সৃষ্টি হয় এবং সেখানে অনেক পানি জমে। যেমনঃ হাকালুকি।
অন্যদিকে বাওর হল পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয়। বিল পুরাতন নদীর গতিপথের ধার ঘেঁষে সৃষ্টি হয়। যেমন চন্দা। ঝিল নদীর পরিত্যাক্ত খাত। সাধারনত ঝিলকে অশ্বক্ষুরাকৃতি হৃদ হিসেবে নির্দেশ করা হয়।

১২১। ১, ২, ৫ টাকার কয়েন গুলো কেন সরকারি মুদ্রা ?

উত্তর - আমরা সবাই জানি ১, ২, ৫ টাকার কয়েনগুলো সরকারি মুদ্রা কারণ এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থেকে আর বাকি নোটগুলোতে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের । মূলত দেশের টাকা ছাপানোর দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের । এজন্য ৫ থেকে ১০০০ হাজার টাকার নোট ছাঁপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে যতটাকা ছাঁপাবে ততটাকার সমান টাকা বা gold বা ডলার মজুদ রাখতে হয় ফরেন রিভার্জ
সিরিকিউরিটি হিসেবে ।

অপর পক্ষে ১ ২ ও ৫ টাকার কয়েন ছাঁপানোর জন্যসরকারকে কোন Gold রিজার্ভ রাখতে হয় না । ফলে বহুল ব্যবহৃত এসব কয়েন সরকার ইচ্ছামতো পরিমাণে বানাতে পারে , এতে দেশের অনেক সময় মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা যায় । সেজন্য বহুলব্যবহৃত এসব কয়েনকে সরকারি মুদ্রা বলা হয়।

14/08/2021

বিদ্রোহী

10/08/2021

✅✅✅ বাস্তবতা বড়ই কঠিন ✅✅✅

❗২৭ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতো অশান্তির !!!

❗পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা !!!

❗পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না !!!

❗মা হারা ছেলে-মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাঁড়ি তাঁদের জন্য নয় !!!

❗যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কতো কথা বলতে পারে !!!

❗চাকুরীহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালবাসার মূল্য দেয় না !!!

❗ কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে খোঁজে রূপ !!!

❗ ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙ্গার দায় কেবল তারই মাথায় !!!

❗ সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন !!!

❗ পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয় !!!

✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

31/07/2021

#গুরত্বপুর্ন দৃষ্টি আকর্ষন

চট্টগ্রামের এই খারাপ পরিস্থিতিতে,দরকারী সব ইনফোরমেশন একসাথে আনার জন্যই এই প্রচেষ্টা
কপি করে হোক,অথবা শেয়ার করে হোক নিজেদের কাছে রাখেন
জনস্বার্থে :
WE ARE CHITTAGONG
WAC

এখানে
▪️ করোনা উপসর্গ থেকে শুরু করে
▪️কোথায় টেস্ট করাবেন
▪️ সকল হাসপাতালের জরুরী নাম্বার সমূহ
▪️এম্বুলেন্স
▪️পুলিশ ইনফোরমেশন
▪️অক্সিজেন সিলিন্ডার এবং
▪️সাধারণ চিকিৎসা গাইডলাইন আছে

কোভিড-১৯ পজিটিভ হলে বা উপসর্গ থাকলে আতঙ্কিত হবেন না
▪️Most common symptoms:
▪️জ্বর
▪️শুষ্ক কাশি
▪️ক্লান্তি অনুভব করা
▪️Less common symptoms:
শরীর ব্যাথা,গলা ব্যাথা,ডায়ারিয়া,চোখ লাল হওয়া(conjunctivitis),মাথা ব্যাথা,খাবারের স্বাদ না পাওয়া,শরীরে র‍্যাশ হওয়া,
আঙ্গুল ফ্যাকাশে হয়ে যাওয়া
▪️Serious symptoms:
শ্বাসকষ্ট হওয়া(difficulty breathing or shortness of breath)
বুকে ব্যাথা অথবা চাপ অনুভব করা
চলাফেরা অথবা কথা বলতে না পারা

▪️ কোভিড-১৯ আপনার শরীরে ঢোকার পর সাথে সাথে আপনি ক্রিটিকাল হবেন না। সিম্পটম দেখা দেয়ার পর ৫/৬ দিন আপনি সময় পাবেন। শ্বাসকষ্ট হোক বা রক্ত জমাট বাঁধুক, তার আগে আপনি কয়েকদিন সময় পাবেন, যখন কিছু সতর্কতা আর কিছু মেডিসিনে ভাইরাসের লোড কমাতে পারবেন।
▪️ ঐ ৫/৬ দিনকে যারা অবহেলা করেছে বা পাত্তা দেয়নি, ভেবেছে আমার করোনা হবেনা, বা এগুলো সাধারণ জ্বর/পেট খারাপ, তারা পরবর্তীতে critically ill হয়ে গেছেন।
▪️যেকোনো উপসর্গ থাকুক, বা কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকুক (উপসর্গ যুক্ত/ছাড়া), বাসায় থাকবেন। পরিচিত ডাক্তার বা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিয়ে ঘরে চিকিৎসা করবেন। ফেইসবুকে ঘুরে বেড়ানো চিকিৎসা (মেডিসিন) নিজে নিজে চালাবেন না****
আতঙ্কিত হবেন না ও হসপিটালে দৌড়াদৌড়ি করবেন না।
▪️ বেশীরভাগ ক্ষেত্রে জ্বর মেপে পাবেন না। বা ৯৮/৯৯ ডিগ্রি ফা. থাকবে। বা জ্বর জ্বর বোধ হবে। মাঝে মাঝে দু'এক বেলা বা দু'এক দিন জ্বর ফ্রি থাকতে পারেন। বিরতি দিয়ে জ্বর বারবার আসতে পারে। কারো কারো জ্বর ১০২ ডিগ্রি ফা. এর উপর যেতে পারে। ১০/১১ দিন যাবত হালকা জ্বর থেকে যেতে পারে।
▪️ পরিবারের ৫/৭/১০ জনের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। প্রত্যেকের উপসর্গ আলাদা আলাদা হতে পারে। কারো জ্বর, তো কারো পেট খারাপ, ইত্যাদি। এতজনের কোভিড-১৯ টেস্ট করানো হয়রানিসাধ্য ও ব্যয়সাধ্য। সম্ভব না। সে ক্ষেত্রে বয়স্ক জন এবং উপসর্গ বেশি এমন জনের টেস্ট করাতে পারেন।
তারা পজিটিভ হলে বাকিরাও পজিটিভ ধরে নিবেন।
▪️টেস্ট এর জন্য চট্টগ্রামে BITID অথবা জেনারেল হাসপাতালে যোগাযোগ করুন। এই ২ জায়গায় নমুনা সংগ্রহ হয় এবং টেস্ট ও হয়। বেসরকারি হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হসপিটাল, শেভরন এবং মেডিকেল সেন্টারে কোভিড টেস্ট করানো হয়।এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ও টেস্ট চালু রয়েছে। এক্ষেত্রে প্রসেস টা বলছি...
▪️চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালঃ
করোনা উপসর্গ দেখা দিলে -> প্রথমে মেডিসিন আউটডোরে টিকেট নিয়ে যোগাযোগ(সকাল ৯ টা থেকে-১২ টা পর্যন্ত) ->করোনা সাসপেক্টেড ->অবসারভেশন সেল -> টেস্টের জন্য পাঠানো হয়->(ভর্তি হওয়া বাদেও আউটডোর পেশেন্টের স্যাম্পল নেওয়া হয়)
যদি পজেটিভ আসে -> করোনা ডেডিকেটেড হাসপাতাল।
▪️চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ>আউটডোরে(ফ্লু কর্ণার)-টিকেট নিয়ে যোগাযোগ করতে হবে ->স্যাম্পল কালেকশন রুম(সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত) >যদি টেস্ট পজেটিভ হয় >উপসর্গের উপর নির্ভর করে -হোম আইসোলেশান/ভর্তি।

◾চট্টগ্রামে কোভিড ১৯ সাস্পেক্টেড রোগী ভর্তি করানো হচ্ছে এমন কিছু হাসপাতাল এর নাম উল্লেখ করা হলোঃ
▪️১. পার্কভিউ হাসপাতাল(01976022125,01976022111)
▪️২.মেডিকেল সেন্টার (01709937227)
▪️৩.ইম্পেরিয়াল হাসপাতাল (09612247247)
▪️৪.সার্জিস্কোপ হাসপাতাল পাঁচলাইশ(01711275955),কাতালগঞ্জ(01821533666)
▪️৫.ডেল্টা হাসপাতাল (0312550005)
▪️৬. সিএস টিসি (0312557023)
▪️৭.সি এস সি আর(01887656565,01755019576)
▪️৮.ন্যাশনাল হাসপাতাল(01822685066)
▪️৯.এশিয়ান হাসপাতাল(01879444000)
▪️১০.রয়েল হাসপাতাল (031658842)
▪️১১. ম্যাক্স হাসপাতাল (031622514)
▪️১২.মেট্রোপলিটন হাসপাতাল(28526703, 651242,652750)
▪️১৩.মাও শিশু হাসপাতাল (0312520063)
▪️১৪.বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (USTC) (01711747473, 01842501182,01715501182)

▪️BITID=করোনা উপসর্গ>হটলাইনে ফোন করতে হবে (০২৪৪০৭৫০৪২,০২৪৪০৭৫৪৩) >স্যাম্পল কালেকশন এবং টেস্ট >রিপোর্ট অনুযায়ী চিকিৎসা।

#টিকেট ফি ছাড়া টেস্টের জন্য আলাদা কোন ফি প্রয়োজন নেই। 🌬
▪️ সামান্য শ্বাসকষ্টের চিকিৎসা (অক্সিজেন স্যাচুরেশন না কমলে) বাসায় বসেই করা সম্ভব। তাই ভয় পেয়ে হসপিটালে ঘুরে হয়রান হতে যাবেন না। বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে নিবেন বা ভাড়া নিবেন। অনলাইনে পাওয়া যাচ্ছে।
( এখানে বলে রাখছি অক্সিজেন কোথায় পাবেন...
১. বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনে(লিন্ডে বাংলাদেশ),একমাত্র রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ গুনোগত মানসম্পন্ন ম‍েডিকেল অক্সিজেন সরবরাহ করে।সরাসরি প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভালো সহযোগিতা পাবেন। তাদের চট্টগ্রামে নিজস্ব প্লান্ট আছে।
ঠিকানা : সাগরীকা।
২. স্পেক্ট্রা ইন্টারন‍্যাশনাল, এদের নিজস্ব প্লান্ট আছে।ঠিকানা: কালুরঘাট রোড।
৩. ফারহানা এন্টারপ্রাইজ , এখানে বিভিন্ন কোম্পানির অক্সিজেন সিলিন্ডার পাবেন।হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৭০৭০১০৬১৯
৪. নাজিম অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়।
যোগাযোগ : ০১৬১৫৪৯৮৮২৬
৫. ইয়াসির অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৬৮৬২২৭৬৯৩
৬. লাইফ লাইন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ :০১৮১৮২৭৪৪৪৮
৭. Oxygen Cylinder is available now in Chittagong.
Plz let us know if anyone need at this pandemic.
Call
017 0472 6184
019 1193 2804
for details

আশাকরি উপোরোক্ত যে কোনো কারো সাথে যোগাযোগ করলে আপনি আপনার প্রয়োজনীয় সেবা পেয়ে যাবেন।

▪️ অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে যখন হসপিটালের প্রয়োজন দেখা দিবে, তখন রোগীকে নিয়ে হসপিটালে হসপিটালে ঘুরবেন না। রোগীর অক্সিজেন চলতে থাকবে বাসায়। এবং আপনি সিট খুঁজতে থাকবেন হসপিটালে। *
নাহলে আতঙ্কিত রোগীর শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে।
এখানে প্রশ্ন করতে পারেন, অক্সিজেন স্যাচুরেশন কিভাবে বুঝবেন??
পালস্ অক্সিমিটার কিনে রাখুন বাসায়। অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য। চাইনিজটার দাম ২৫০০ টাকা থেকে শুরু। চাইলে একটু বেশি দামে জার্মানিরটাও কিনতে পারেন। গ্লুকোমিটারের চেয়েও ছোট একটা মেশিন এটা।
উপসর্গ দেখা দেয়ার পর বা পজিটিভ হওয়ার পর ৫/৬ দিন যাবত বাসায় বসে অক্সিজেন স্যাচুরেশন দেখবেন। স্যাচুরেশন ৯৪-৯৩% কমে গেলে হসপিটালের কথা ভাববেন, তার আগে না।
এবার তার পরের ধাপ, যদি রোগী ক্রিটিকাল হয়, এবং ইমারজেন্সি হস্পিটালাইজড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন?? কোথায় পাবেন এম্বুল্যান্স??
▪️চট্রগ্রামের এম্বুলেন্স সার্ভিস। সকল পেশেন্টদের জন্য।
তবে করোনা সাসপেক্ট ও পজিটিভ রোগীদের জন্য প্রথম ৫ টা( মিডিয়া,চট্রগ্রাম,আলফা,ডলফিন,আলিফ)
এই এম্বুল্যান্স এর নাম্বার গুলো তে কল দিলে তারা ম্যানেজ করে দিবেন।

চট্রগ্রাম বিভাগ এ্যাম্বুলেন্স

মিডিয়া এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০৩১৬৫০০০০
২) ০১৮১৯৩৭৯৫৯৫
৩) ০১৭১১৭৫০০০০

চট্টগ্রাম এ্যাম্বুলেন্স
ফোনঃ০১৬১৭৪৪৫৫৫৫

আলফা এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০১৮১৯৩২৭০৭০
২)০১৮১৯৩৭১৯১৯
৩)০১৭৬৫৪১০০০০

ডলফিন এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০১৮১৯৩৯৬১৬১
২) ০১৯৭৭৮৮০০০০
৩) ০১৯৭৬৮৮৯৯৯৯
৪) ০১৭২১৪৪৩২৩২

আলিফ এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০৩১৬৫৭৫৭৪
২) ০১৮১৯৩৮০০০০
৩)রনি এম্বুলেন্স
০১৮১৮৪৩৯১১৯

ফায়ার বিগ্রেড এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০৩১৬৩০৩৩৪
সেন্টার পয়েন্ট হাসপাতাল প্রাইভেট লিমিটেড
ফোন: ১) ০১৮১৯৬১৩৫০৫
চট্রগ্রাম সদর জেনারেল হাসপাতাল
আন্দরকিল্লা রোড, চট্রগ্রাম
ফোন: ১) ০১৮৭৪৮০৮৩৮৮
২) ০১৮১৪৪৮০৯০০

চট্রগ্রাম মেডিকেল কলেজ
৫৭, কে বি ফজলুল কাদের রোড
ফোন: ১) ০১৮১৯৬৩৭৬৮৫

উপশম হাসপাতাল
ফোন: ০৩১৬৩৭২৩৪

রেলওয়ে হাসপাতাল
সি আর বি ডি রোড
ফোন: ১) ০৩১৫০২২০

পলি হসপিটাল
সি আর বি ডি রোড
ফোন: ১) ০৩১-৫০২০২৪
২) ০৩১-৫০৫০২১
৩) ০৩১-৫০৫০২২
৪) ০৩১-৫০৫০২৩
৫) ০৩১-৫০৫০২৪

মর্ডান এ্যাম্বুলেন্স সার্ভিস
২০, কে বি ফজলুল কাদের রোড
ফোন: ১) ০৩১৬৩৯৭৩০
২) ০১৫৪৬৩৩২১৪
৩) ০১৭১৬০৭৪৪৯৭

এখানে আমি পুলিশের নাম্বার ও দিয়ে রাখছি,এই সময়ে উনারাই সব থেকে বেশি পাশে আছেন আমাদের,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ - সিএমপি কন্ট্রোল রুম:
মোবাইল: 01400400400
টিএন্ডটি: 031-630352
আবারও বলছি, চিকিৎসা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন,আমার এই পোস্ট আপনাদের শুধুমাত্র কিছু গাইডলাইন দিতে পারলেই সার্থক.
জনস্বার্থে:
ARE CHITTAGONG
WAC

(Copied)

Want your business to be the top-listed Government Service in Chattogram?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Chattogram
Chattogram
4000