Cmp Saadarghat Bit no 15 Alkaron

Cmp Saadarghat Bit no 15 Alkaron

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cmp Saadarghat Bit no 15 Alkaron, Chittagong.

14/04/2022

বাসা বাড়ীতে চুরি ঠেকাতে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য নাগরিকদের অনুরোধ করা হল।

ক) কিছু দিনের জন্য বাসার বাহিরে থাকার প্রয়োজন হলে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা বিশ্বস্থ কারো হেফাজতে রেখে যাবেন। বাসা তালাবদ্ধ করে অন্যত্র যেতে হলে অবশ্যই বাসায় অটোলক(তালা) ব্যবহার করবেন। অটোলক থাকলে চোর এটা নিশ্চিত হতে পারে না যে, বাসার অভ্যন্তরে কেউ নেই। পক্ষান্তরে বাহিরে তালা থাকলে সে নিশ্চিত হতে পারে ঘরের অভ্যন্তরে লোকজন নেই।
খ) বাসার দরজা-জানালা তালাবদ্ধ করে দারোয়ান অথবা প্রতিবেশী কাউকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করে যাবেন।
গ) প্রত্যেক ভবনে সিসি ক্যামেরা স্থাপন এবং এপার্টমেন্টে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করুন। সিসি ক্যামেরা অবশ্যই রাস্তামুখী রাখতে হবে।
ঘ) সন্দেহভাজন ব্যক্তি অপরাধ সংঘটন এর উদ্দেশ্যে আবাসিক এলাকায় ঘোরাফেরা করে। উক্ত সন্দেহভাজন কাউকে আপনার বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখলে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। ভবনে, অথবা আশেপাশে অপরিচিত কাউকে ঢুকতে বা ঘুরাফেরা করতে দেখলে চ্যালেঞ্জ করুন। প্রয়োজনে ৯৯৯ কল করুন।
ঙ) রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন, মানিব্যাগ জানালার কাছে না রেখে আলমারিতে অথবা বালিশের নিচে রাখুন।
চ) কিছুক্ষণের জন্য বাহিরে বা মসজিদে নামাজের জন্য যেতে হলেও ঘরে কাউকে পাহারায় বা তালাবদ্ধ রেখে যান।
ছ) আপনার ঘরে আগত ব্যক্তির পরিচয় সম্পূর্ণরূপে নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। অপরাধী চক্র যেকোন অজুহাতে আপনার ঘরে প্রবেশের চেষ্টা করতে পারে। এক্ষেত্রে বিভিন্ন পরিসেবা দেওয়ার উদ্দেশ্যে, কৌশলে অপরাধী চক্র আপনার বাসায় প্রবেশ করতে পারে। প্রয়োজনে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশকে অবহিত করুন।
জ) আপনি আপনার সম্পত্তি ও পরিবারের নিরাপত্তার জন্য সচেতনামূলক উক্ত কার্যক্রম গুলো গ্রহন করতে পারেন। নিজে নিরাপদ সহ আশেপাশের মানুষকে নিরাপদ রাখতে পারেন।

মোটর সাইকেল চুরি প্রতিরোধে নাগরিকদের অনুরোধ করা হল।

ক) মোটরসাইকেল দিনে অথবা রাতে এক মূহুর্তের জন্য হলেও unattended (পাহারা বিহীন) রাখবেন না। অবশ্যই নিজের সম্পত্তির প্রতি যত্নবান হবেন। প্রয়োজনে পাশ্ববর্তী দরোয়ান অথবা পাশ্ববর্তী দোকানদারকে অবহিত করতে পারেন। সিসি ক্যামেরা রয়েছে এমন স্থানে মোটর সাইকেল রাখুন। অবশ্যই নিরাপদ জায়গায় মোটর সাইকেল রাখা নিশ্চিত করবেন।
খ) আপনার আশেপাশেই হয়তো চোর ঘোরাফেরা করছে এবং আপনার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মোটর সাইকেলে সন্দেহভাজন ব্যক্তি বসে থাকতে পারে। উক্ত বিষয়ে আপনার সজাগ থাকা জরুরি।
গ) আপনার মোটর সাইকেলের নিরাপত্তার জন্য জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন। মোটর সাইকেলের কাগজপত্র সর্বদা নিজের সহিত রাখতে হবে। কোন অবস্থায় মোটর সাইকেলে রাখায় যাবে না।

সাধারণ সতর্কতা

ক) অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র বিভিন্ন কৌশলে আপনার জিনিসপত্র হাতিয়ে নিতে পারে। রাস্তায় অথবা পরিবহনে চলাচলের সময় অপরিচিত ব্যক্তির দেয়া কোন কিছু খাবেন না। চলন্ত গাড়ীতে বিভিন্ন কোম্পানীর নামে ভ্রাম্যমান ওষুধ/মলম বিক্রির সময় বাধা প্রদান করিবেন। প্রয়োজনে থানা পুলিশকে অবহিত করবেন।
খ) বাস কাউন্টারে অবস্থান করিলে আপনার মালামালের প্রতি খেয়াল রাখুন। যাতে করে অপরাধী চক্র আপনার মালামাল না নিয়ে যেতে পারে। আপনার মালামালের পাশাপাশি আপনার ছোট বাচ্চাদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। জরুরী কোন প্রয়োজনে নিজের মালামাল অন্যের হেফাজতে না রেখে কাউন্টার কর্তৃপক্ষের হেফাজতে রাখুন।
গ) প্রতারণা বা লোভের বশবর্তী হয়ে আর্থিক সংশ্লিষ্টতা সংক্রান্ত যেকোন ধরণের লেনদেন, তথ্য প্রদানে বিরত থাকুন। নিজের তথ্য এবং গোপনীয়তা অপরিচিত কাহারো কাছে বলবেন না। এতে করে অপরাধী চক্র আপনাকে যেকোন উপায়ে বিপদে ফেলার সম্ভাবনা রয়েছে। অনলাইনে পণ্য ক্রয় কালে প্রতারণা, ফেইসবুকে অপরিচিত বন্ধুর সাথে পরিচয় এবং অপরিচিত বন্ধুর গিফট প্রদান সংক্রান্ত প্রতারনা, জিনের বাদশা পরিচয়ে প্রতারনা, মোবাইলে বিকাশ প্রতারনা, ক্রেডিট কার্ড প্রতারনা ইত্যাদি বিষয়ে সজাগ থাকতে হবে।
ঘ) আপনার অথবা রাস্তায় চলাচলরত অন্য কোন ব্যক্তির সহিত কোন প্রকার অপরাধ সংঘটন হওয়ার সময় বিচলিত না হয়ে অপরাধীকে সনাক্ত করার জন্য তথ্য সংগ্রহ করুন। অপরাধের ঘটনাস্থল অনুযায়ী সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করুন। যে অপরাধটি অন্যের সহিত ঘটার সময় আপনি এড়িয়ে যাচ্ছেন তা আপনার সাথেও ঘটতে পারে। অন্যের বিপদে এগিয়ে গিয়ে অপরাধ নিবারণ করুন। অপরাধ প্রতিরোধ ও নিবারনে পুলিশকে সহায়তা করুন।

 সিএনজি /অটোরিক্সা /মোটরসাইকেল দ্বারা কোন অপরাধ সংঘটিত হওয়ার সময় রেজিস্ট্রেশন নাম্বারসহ অন্যান্য তথ্য সনাক্ত করুন।
 অপরাধীর চেহারা, বর্ণনা, পোশাক পরিচ্ছেদ ও সনাক্তকরণ চিহ্ন চিহ্নিত করুন। যাতে থানায় রক্ষিত অপরাধীদের ছবি দেখে প্রকৃত অপরাধীকে সনাক্ত করা যায়।

ঙ) আপনার সন্তান যাহাতে সহিংস উগ্রবাদ, মাদক সেবন, কিশোর গ্যাং ও সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
চ) আপনার প্রতিবেশীর পরিচয় সম্পর্কে জানুন। নাগরিক তথ্য ফরম পূরণ পূর্বক সংশ্লিষ্ট থানায় প্রেরণ করুন। আপনার প্রতিবেশী যেকোন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকলে আপনার ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

07/01/2022

Coming soon

Photos from Cmp Saadarghat Bit no 15 Alkaron's post 28/11/2021

“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”মাদক,কিশোর গ্যাং ও নারী নির্যাতন রোধে ১৫ নং আলকরন বিট সদরঘাট থানা আয়োজিত মতবিনিময় সভা।

07/08/2021

বিট নং ১৫ এর উদ্যেগে আলকরণ কবি নজরুল ইসলাম রোডে ইসলামিয়া কলেজ মোড়ে বিনামূল্যে মাস্ক বিতরণ।

01/08/2021

বিনম্র শ্রদ্ধা....
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী......

Photos from Cmp Saadarghat Bit no 15 Alkaron's post 15/06/2021

বিট পুলিশিং কে কার্যকর করার লক্ষ্যে আজ দক্ষিণ বিভাগ সিএমপি চট্টগ্রাম এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।এতে উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ শামসুল আলম ( ক্রাইম ও অপারেশনস) সিএমপি,সভাপতিত্ব করেন জনাব বিজয় বসাক বিপিএম পিপিএম (বার), উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সিএমপি,চচট্রগ্রাম। সভায় দক্ষিণ বিভাগের সকল বিট অফিসারগন উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong