20/05/2026
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
It is a higher secondary and undergraduate level college in Chittagong. It is located in Ice Factory Road, 4000 Chittagong, in the Nalapara area of the city.
Established in 1954. It Offers HSC HONS MASTERS Courses in Different Disciplines.
20/05/2026
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
20/05/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
18/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান ১ম বর্ষের বইয়ের তালিকা।
30/04/2026
নিয়মিত উপস্থিতিই সাফল্যের মূলমন্ত্র!
আজ অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ক্লাসে সর্বোচ্চ উপস্থিত থাকা তিনজন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হলো। তারা প্রমাণ করেছে যে, নিয়মিত ক্লাস করা শুধুমাত্র শেখার জন্যই নয়, বরং একটি সুশৃঙ্খল ছাত্রজীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
বিভাগের পক্ষ থেকে মারওয়াহ, নাদিয়া এবং মহসীনাকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের এই ধারাবাহিকতা বজায় থাকুক।
সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম সবসময় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে।
22/04/2026
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ।
পরীক্ষা শুরু ০২/০৭/২০২৬ সকাল ১০ টা থেকে।
পরীক্ষা শেষ ০৮/০৮/২০২৬ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস
সরকারি সিটি কলেজ, চট্টগ্রামউপকেন্দ্র ৩টি।
১. অপর্ণাচরন সিটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
(ব্যবসায় শাখার পরীক্ষার্থী)
২. চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ
(বিজ্ঞান শাখার পরীক্ষার্থী)
৩. সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়
(বিজ্ঞান ও মানবিক শাখার পরীক্ষার্থী)
৪. রেলওয়ে পাবলিক হাই স্কুল
(মানবিক শাখার পরীক্ষার্থী)
21/04/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস
সরকারি সিটি কলেজ, চট্টগ্রামউপকেন্দ্র ৩টি।
১. অপর্ণাচরন সিটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
(ব্যবসায় শাখার পরীক্ষার্থী)
২. চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ
(বিজ্ঞান শাখার পরীক্ষার্থী)
৩. সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়
(বিজ্ঞান ও মানবিক শাখার পরীক্ষার্থী)
৪. রেলওয়ে পাবলিক হাই স্কুল
(মানবিক শাখার পরীক্ষার্থী)
17/04/2026
ছেলে হারানোর কষ্টে মাতম করতে থাকা পিতাকে সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা নেই
চট্টগ্রাম থেকে সকাল ৭ টায় রওনা দিয়ে মহানগর গ্রামে যখন পৌঁছালাম আমরা তখন ৯ টা বেজে ৫ মিনিট।
কালেমা শাহাদাত পড়তে পড়তে,'আল্লাহু রাব্বি' 'মোহাম্মদ নবী' তকবির দিতে দিতে বাড়ির গলি থেকে খাটিয়া এগিয়ে আসছে জানাজার মাঠের দিকে।সেখানে অগ্রভাগে ছিল সায়েমের কান্নারত পিতা আমার সহকর্মী ছায়েফ।
আমাদেরকে দেখে এগিয়ে এলো বিলাপ করতে করতে।তাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেয়ার ব্যর্থ চেষ্টা করলাম।তার বিলাপে,কথার আবেগে আমাদের চোখেও পানি এলো।মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধৈর্য্য ধরার কথা বলছিলাম বারবার।
সায়েমের খাটিয়া নিয়ে জানাজার মাঠে উপস্থিত হলাম।মনে হলো মহানগর গ্রামের শিশু-যুবক-বুড়ো সকলেই হাজির হয়েছে তাদের মেধাবী সন্তানটিকে শেষ বিদায় জানাতে।
জানাজা শুরুর আগে বক্তব্যে এলাকার লোকজন সায়েম এর বিনয়ী ও আন্তরিক আচরণের স্মৃতিচারণ করছিলেন।
জানাজা শেষে একইভাবে কালেমা শাহাদাত আর তকবির পড়তে পড়তে কবরস্থানে ফিরলাম।
সীতাকুন্ড উপজেলার মহানগর গ্রামের পুকুরপাড়ের বৃক্ষরাজির ছায়ার নিচে চিরনিদ্রায় শায়িত হলো আমাদের সায়েম।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সায়েমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
সকালে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম পরিবারের বহরের সাথে যুক্ত হলাম আমি।শ্রদ্ধেয় প্রফেসর মনজুরুল হক স্যার,শিক্ষক পরিষদ সম্পাদক ব্যাচমেট ইকবাল ভাই,পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান,শিক্ষক ক্লাব সম্পাদক বিশ্বজিৎ,তরুণ সহকর্মী ইমাম হোসাইন, আবদুল্লাহ আল মামুন,মিজান (ইস. ই ও সংস্কৃতি),
শামসীর (গ্রন্থাগারিক),কফিল(কম্পিউটার অপারেটর),এমএলএসএস সালাউদ্দিন,জাবেদ এক গাড়িতে। অন্য গাড়িতে আরো ১১/১২ জন কর্মচারীসহ ২৫ জনের মতো সদস্য সিটি কলেজ পরিবার থেকে জানাজায় শরীক হলেন।
জানাজা,দাফন শেষে ঘরে গিয়ে সাক্ষাৎ করলাম।এতো বিপর্যয়ের মধ্যেও আমাদের আপত্তিকে এড়িয়ে মেহমানদারি করতে ( শরবত,বিস্কুট)
ছাড়লেন না ছায়েফ।তখন ঘরভর্তি সায়েমের ১৫/২০ জন বন্ধু।ছায়েফকে বুঝিয়ে বিদায় নিয়ে বের হলাম।
কবরের পাশ দিয়ে আসার সময় জেয়ারত ও দোয়া শেষে চট্টগ্রামের পথে রওনা হলাম আমরা।পেছনে পড়ে রইল সায়েমের কবর আর তার পিতার ব্যথায় ডুকরে ওঠা কান্নারত মুখ।
© মুহাম্মদ ইলিয়াস স্যার
চিতু দত্ত স্যারের কন্ঠে চমৎকার পরিবেশন -
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা...
বাংলা বর্ষবরণ ও বৈশাখ উদযাপন
১লা বৈশাখ, ১৪৩৩
সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম
বৈশাখ উদযাপনে সাংস্কৃতিক অধিবেশনের অংশ হিসেবে বাংলা গানের অসাধারণ দলগত নৃত্য পরিবেশন।
সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম পহেলা বৈশাখ, ১৪৩৩