ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর

ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর, Political Party, Chittagong.

“সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর
Bangladesh Islami Chattrasena Chattogram Metropolitan North নাম:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর
Bangladesh Islami Chattrasena CMP North

আদর্শ:
আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ-নির্দেশের সামগ্রিক ও নিঃশর্ত অনুসরণ।

লক্ষ্য:
“সুন্নি মতাদর্শ ভিত্ত

Photos from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর's post 22/05/2026

আজ বাদে জুম‘আ ১৯ নং দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই নতুন মসজিদ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে ঢাকায় শিশু কন্যা রামিসা ও বাকলিয়ায় তিন বছরের শিশু ফারিয়াকে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শুরুতে কুরআন তেলাওয়াত করেছেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,ছাত্রনেতা সাকি কাওছার কাদেরী । উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম সেলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-সচিব জননেতা আব্দুল রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার কমিটির সদস্য ও নন্দিত সংগঠক মাওলানা এনাম রেজা এবং ফ্রন্ট মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্রসেনা নগরের দপ্তর সম্পাদক ছাত্রনেতা মাহমুদুল হাসান, পাঁচলাইশ ছাত্রসেনার সভাপতি শাকের রেজা এবং বায়েজিদ থানা ছাত্রসেনার অর্থ সম্পাদক মিজবাহ প্রমুখ।

পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ করিম।

আজকের প্রোগ্রামের জন্য যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি।
সরকার বাহাদুরের কাছে আমাদের তথা দেশের জনগণের দাবি দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

21/05/2026

ধর্ষণের বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলুন
যোগ দিন সফল করুন

20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর

‎ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার কে ধর্ষণ করে পরবর্তীতে হত্যার ঘটনার তীব্র নিন্দা,প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি নকিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল আলম রেজা এ দাবী জানান।

‎বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, "মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা কে এই নৃশংস ও অমানবিক ঘটনা পুরো জাতিকে কলংকিত করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটিকে যৌন নির্যাতনের পরে এ ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা এবং পরবর্তীতে তাঁর লাশ গুমের চেষ্টা করা হয়। উক্ত ঘটনা কোন সভ্য সমাজ মানতে পারেনা। এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে।

‎নেতৃবৃন্দরা আরো বলেন, ঘরে - বাহিরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও আজ আমাদের মা - বোনরা নিরাপদ নেই। এই বছরের প্রথম চার মাসে অন্তত ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং এর বেশিরভাগই অপরাধী কে এখনো শাস্তির কাঠগড়ায় দাঁড়া করা পারেনি যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতোটা দূর্বল সেটা প্রমাণ করে। শতশত নারী নির্যাতন ও খুনের বিচার না হওয়া অপরাধীদের আরো অপরাধ করার সুযোগ করে দিচ্ছে৷ সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণেই ধর্ষক ও খুনরা বারবার পার পেয়ে যাচ্ছে।

‎নেতৃবৃন্দরা এ ঘটনার সাথে জড়িত সকল কে বিচারের আওতায় নিয়ে এসে তাঁদের শাস্তির কাঠগড়ায় দাঁড়া করানোর দাবী জানান। একই সাথে শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

‎বার্তা প্রেরক
‎মাহমুদুর রহমান
‎দপ্তর সম্পাদক
‎বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
‎চট্টগ্রাম মহানগর উত্তর

Photos from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর's post 16/05/2026

আলহামদুলিল্লাহ।
গতকাল ১৫ মে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বায়েজিদ বোস্তামী থানা শাখার নবনির্বাচিত ২০২৬-২৭ সেশনের অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত পরিষদকে জানাই সেনানী শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর's post 16/05/2026

আলহামদুলিল্লাহ।
গতকাল ১৫ মে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পাঁচলাইশ থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ সুসম্পন্ন হয়েছে।

Photos from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর's post 15/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর আওতাধীন পাঁচলাইশ থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা সফল হোক।

14/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের আওতাধীন বায়েজিদ থানা শাখার অভিষেক অনুষ্ঠান সফল হোক।

Photos from ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর's post 05/05/2026

ইমাম রইস উদ্দীন হত্যার বিচার চেয়ে চট্টগ্রামে মহানগর ছাত্রসেনার স্মারকলিপি প্রদান।

চট্টগ্রাম, ৫ মে ২০২৬: মবের মাধ্যমে হত্যার শিকার গাজীপুরে ইমাম রইস উদ্দীন হত্যার প্রতিবাদে গত ৫-ই মে ২০২৫ ইং তারিখে চট্টগ্রামে নিরপরাধ ২১ জন, সেনাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রীয় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে উপ-পরিচালক স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ছাত্রনেতা শফিউল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলম রেজা, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল মোস্তফা, অর্থ সম্পাদক হেলাল হাসান, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হান্নান এবং তোহা কাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা বলেন, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত এ ধরনের মিথ্যা মামলা ন্যায়বিচারের পরিপন্থী এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। তারা দ্রুত এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

25/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর আওতাধীন চান্দগাঁও থানার ২৬-২৭ নব নির্বাচিত হাসান-মোবারক-কফিল পরিষদকে অভিনন্দন ও সেনানী শুভেচ্ছা

24/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর'র অর্থ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ হেলাল হাসানের সাথে আমরিনা হক সুলতানার শুভ পরিণয়ে সেনানী শুভেচ্ছা ও শাদি মোবারক।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chittagong