Fatikchhari Upazila Awami League.

Website

Fatikchhari Upazila Awami League. official page of Fatikchhari Upazila Awami League

17/10/2026

ছোট বয়সেই শেখ রাসেল যে প্রাণচাঞ্চল্য, ব্যক্তিত্ব ও শিষ্টাচার দেখিয়ে গেছে আমাদের, নির্দ্বিধায় বলা যায়, সে বেঁচে থাকলে আমাদের লড়াইটা এত কঠিন হতো না।

শুভ জন্মদিন শেখ রাসেল!

17/10/2026

মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদ মর্যাদার কারো আগ্নেয়া'স্ত্র ব্যবহারের পুলিশি বা সামরিক ক্ষমতা দেয় না। তাঁর কাছে বৈধ আগ্নেয়া'স্ত্রের লাইসেন্স থাকলেও, সেই লাইসেন্স তাঁকে ইচ্ছামতো অন্যের দিকে অ'স্ত্র তাক করার অধিকার দেয় না। আত্মরক্ষার ক্ষেত্রে অ'স্ত্র ব্যবহারের আইনগত যৌক্তিকতা থাকতে পারে; তবে সেটিও পরিস্থিতি ও প্রয়োজনীয়তার ওপর নির্ভরশীল।

আত্মরক্ষার মতো কোন পরিস্থিতি তৈরি না হওয়ার পরও পুলিশের উপস্থিতিতে এভাবে অ'স্ত্র প্রদর্শন সম্পূর্ণ অবৈধ। শুধুই ক্ষমতার দাপট। ক্ষমতার অপব্যবহার।

16/10/2026

তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম। ( لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ)
—পবিত্র কোরআনের সূরা আল-কাফিরুনের ৬ নম্বর আয়াত আমাদের ধর্মীয় স্বাতন্ত্র্য ও সহাবস্থানের কথা স্মরণ করিয়ে দেয়।
ধর্ম যার যার, উৎসব সবার। ❤️ সম্প্রীতি, শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি মানুষ। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে গড়ে উঠুক অসাম্প্রদায়িক বাংলাদেশ।

— জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

16/10/2026

আজ অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমরা তার গৌরবোজ্জ্বল ভূমিকা, সাহসী পথচলা ও কালজয়ী নেতৃত্বের কথা মনে রেখেছি।

আপসহীন সংগ্রাম, আদর্শনিষ্ঠ রাজনীতি ও দেশপ্রেমের এক অনন্য নাম– অগ্নিকন্যাখ্যাত বেগম মতিয়া চৌধুরী।
মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

14/10/2026

আইডিতে নানা সমস্যা চলছে। পোস্টটি আপনাদের সামনে এলে অবশ্যই একটা সাড়া দিয়ে জানাবেন।

14/10/2026

PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

14/10/2026

খোরশেদ আলম সুজন চট্টগ্রামের রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে নগর আওয়ামী লীগের মূলধারার নেতৃত্বে তিনি দীর্ঘ সময় সক্রিয়ভাবে কাজ করেছেন। সংগঠনের দুঃসময়ে তিনি রাজপথ থেকে কর্মীদের সাহস জুগিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে ঐক্য গড়ে তুলেছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক থাকাকালে নগর উন্নয়ন ও জনসেবার কাজে তিনি আন্তরিকতার পরিচয় দেন। তাঁর উদ্যোগে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা নগরবাসীর কাছে প্রশংসিত হয়। ব্যক্তিগত নানা স্বার্থের চেয়ে তিনি সবসময় দলের স্বার্থ ও নেত্রী শেখ হাসিনার নির্দেশকে গুরুত্ব দিয়েছেন।

সব মিলিয়ে খোরশেদ আলম সুজন একজন সৎ, সংগ্রামী এবং উন্নয়নমুখী রাজনীতিবিদ, যিনি কর্মীদের ভরসার জায়গা এবং সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।

13/10/2026

শুভ জন্মদিন, বীর চট্টলার রাজপথের সাহসী কণ্ঠ, সংগ্রামী জননেতা আ.জ.ম. নাছির উদ্দীন।

13/10/2026

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি! 🖤🌸

13/10/2026

'আপনে চলে আসেন। দেখি কে কি কয়!'

Address

Fatikchhari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Fatikchhari Upazila Awami League. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share