Bay of Bengal People’s Network - BPN

Bay of Bengal People’s Network - BPN

Share

Social, Cultural & Civil Rights Movement.

Photos from Bay of Bengal People's Network - BPN's post 14/07/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ জুলাই, ২০২৬ ইং

চট্টগ্রামের
বাঁশখালীর বন্যা কবলিত বাঁশখালী উপজেলায় 'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন)-এর জরুরি মানবিক সহায়তা ও পরিস্থিতি পরিদর্শন।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন 'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন)। আজ সংগঠনের একটি প্রতিনিধি দল বাঁশখালীর বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেয়।
বিপিএন-এর মুখপাত্র চৌধুরী সিয়াম ইলাহী-এর নেতৃত্বে এবং সংগঠনের 'ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড রেসপন্স টিম'-এর সমন্বয়ক শাহরিয়ার ও মঈনউদ্দিন (বকশি)-এর বিশেষ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রতিনিধি দলটি বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের বন্যা পরবর্তী পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেয়। বন্যাকবলিত এলাকার কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের মাঝে বিপিএন-এর পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণমানুষের সাথে কথা বলেন এবং বন্যা পরবর্তী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও দুর্দশার কথা শোনেন।
বিপিএন-এর মুখপাত্র চৌধুরী সিয়াম ইলাহী বলেন,
"বানভাসি মানুষের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তাই তাদের মানসিক ও শারীরিক সহায়তার বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমরা স্থানীয় জনগণের দাবিগুলো গুরুত্বের সাথে শুনেছি এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।"
'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক' (বিপিএন) ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

বার্তা প্রেরক:
হাবিব বিন করিম
সম্পাদক,দপ্তর সেল
বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (বিপিএন)

13/07/2026

বিবৃতি
দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যা ও দূর্যোগ পরিস্থিতিতে সকল বোর্ডের সাথে সামঞ্জস্য রাখতে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি

বৃহত্তর চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা, টানা ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা ও পাহাড় ধস সহ নানান দূর্যোগের কারণে লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষায় বিঘ্ন ঘটছে, জীবনের ঝুঁকি নিয়ে এই পরিস্থিতি পরীক্ষা চলমান রাখা মোটেও উচিত হয়নি। এমন চরম প্রতিকূল পরিস্থিতিতে আজকের পরীক্ষা চলমান রাখায় শিক্ষার্থীরা কি পরিমাণ দূর্ভোগ পোহাচ্ছে তা স্পষ্টত, আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

গত এক সপ্তাহের ও বেশি সময়ের টানা বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বহু পরীক্ষা কেন্দ্র এখন বন্যার পানিতে প্লাবিত অথবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বুক সমান পানি ও তীব্র স্রোত পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।

চারদিকে যখন একের পর এক মৃত্যুর খবর আসছে, তখন পরীক্ষা চালু রাখা অত্যন্ত অমানবিক।পাশাপাশি, যেসব পরীক্ষার্থীর ঘরবাড়ি ও বইখাতা বন্যার পানিতে ভেসে গেছে, তাদের পক্ষে এই মুহূর্তে পরীক্ষায় বসা কোনোভাবেই সম্ভব নয়। গ্রাম এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় ভুগছে। এই অবস্থায় পরীক্ষা নেওয়া মেধা মূল্যায়নের ক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এবং শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও সামঞ্জস্যতা নিশ্চিত করতে বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (বিপিএন) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দেশব্যাপী অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত।

বার্তা প্রেরক
হাবিব বিন করিম
সম্পাদক, দপ্তর সেল
বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক - বিপিএন

11/07/2026

বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক এর ইমার্জেন্সি ক্রাইসিস এন্ড রেসপন্স টিম চট্টগ্রাম গঠন-

ইমার্জেন্সি ক্রাইসিস এন্ড রেসপন্স টিম চট্টগ্রাম গঠন-

09/07/2026

এই প্রাকৃতিক দূর্যোগে সকলকে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। গত কয়েকদিনের বন্যা,পাহাড় ধস, টর্নেডো,জলাবদ্ধতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম অঞ্চলের।

Photos from Bay of Bengal People’s Network - BPN's post 21/06/2026

একটি শিশুর প্রথম সুরক্ষার হাত, জীবনের প্রথম সুপারহিরো কিংবা পরম আশ্রয়ের নাম বাবা। প্রতিটি বাবার বুকেই জমা থাকে সন্তানের জন্য নিঃস্বার্থ ত্যাগের এক একটি না বলা মহাকাব্য।
​আজ ২১ জুন, আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে 'বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (BPN)'-এর উদ্যোগে চট্টগ্রামের ঐতিহাসিক ষোলশহর রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন "বাবাদের গল্প শুনি সন্তানের মুখে"।
​বাবাদের সেই আজীবনের লড়াই, ত্যাগ আর ভালোবাসার গল্পগুলো আজ সন্তানেরা অকপটে শুনিয়েছে এই উন্মুক্ত আড্ডায়। বাবার হাত ধরে চলা শুরুর গল্প থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে বাবার নীরব অবদানকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছে উপস্থিত প্রত্যেকে।
​আমরা বিশ্বাস করি, প্রতিটি সমাজ ও রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি লুকিয়ে থাকে আমাদের এই শেকড়ে, আমাদের বাবাদের আজীবনের সততা ও সংগ্রামের গল্পে। নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সন্ধান দিতে এবং বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন।
​উক্ত আয়োজনে উপস্থিত থেকে যারা নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, তাদের সবাইকে BPN-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
​বিশ্বের সকল বাবারা সুস্থ থাকুন, ভালো থাকুন।
শুভ বাবা দিবস!

20/06/2026

বিশ্ব বাবা দিবস ২০২৬ উপলক্ষে আমাদের এই আয়োজন,আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে করতে পারেন বাবার সাথে ছোটবেলার স্মৃতিচারণ।

Photos from Bay of Bengal People’s Network - BPN's post 07/06/2026

❝জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম;অবদান ও বঞ্চনা❞ নিয়ে উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর চট্টলার শহীদ ফয়সাল আহমেদ শান্তর আম্মু এবং আলোচনায় প্রায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছিলেন।

Photos from Bay of Bengal People’s Network - BPN's post 05/06/2026

আগামীকাল ❝জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ; অবদান ও বঞ্চনা❞ শীর্ষক উন্মুক্ত আলোচনায় আলোচক হিসেবে থাকবেন যারা...
(পর্ব ৩)
তারিখ: ৬ই জুন ২০২৬(শনিবার)
সময়:বিকাল ৩টা থেকে
স্থান: চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, লাভ লেইন,কাজির দেওড়ি।

Photos from Bay of Bengal People’s Network - BPN's post 05/06/2026

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ; অবদান ও বঞ্চনা শীর্ষক উন্মুক্ত আলোচনায় আলোচক হিসেবে থাকবেন যারা...
(পর্ব ২)
তারিখ: ৬ই জুন ২০২৬(শনিবার)
সময়:বিকাল ৩টা থেকে
স্থান: চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, লাভ লেইন,কাজির দেওড়ি।

Photos from Bay of Bengal People’s Network - BPN's post 04/06/2026

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ; অবদান ও বঞ্চনা শীর্ষক উন্মুক্ত আলোচনায় আলোচক হিসেবে থাকবেন যারা...
(পর্ব ১)
তারিখ: ৬ই জুন ২০২৬(শনিবার)
সময়:বিকাল ৩টা থেকে
স্থান: চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, লাভ লেইন,কাজির দেওড়ি।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sholosohor
Chittagong
4000