মিজ্জির পাড়া সুন্নী ছাত্র ঐক্য পরিষদ

মিজ্জির পাড়া সুন্নী ছাত্র ঐক্য পরিষদ

Share

This is a social service Page

01/07/2026
17/06/2026

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
🌙 হিজরি নববর্ষ ১৪৪৮-এর শুভেচ্ছা
আলহামদুলিল্লাহ!
শুরু হলো নতুন হিজরি বছর ১৪৪৮। হিজরি নববর্ষ আমাদের জন্য কেবল একটি নতুন বছরের সূচনা নয়, বরং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান হিজরতের স্মৃতি, ত্যাগ, সংগ্রাম ও ঈমানি চেতনা থেকে শিক্ষা গ্রহণের এক অনন্য উপলক্ষ।

নতুন হিজরি বছরের শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি— তিনি যেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জীবনে শান্তি, কল্যাণ, ন্যায়বিচার ও সমৃদ্ধি দান করেন। আমাদের সকল গুনাহ ক্ষমা করে ঈমান ও আমলের পথে অটল থাকার তাওফিক দান করেন।

আসুন, নতুন বছরকে স্বাগত জানাই আত্মশুদ্ধি, তাকওয়া, মানবকল্যাণ এবং হুসাইনি চেতনায় উজ্জীবিত ইসলামী আদর্শ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে।

সকলকে হিজরি নববর্ষ ১৪৪৮-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
প্রচারেঃ
মিজ্জির পাড়া সুন্নি ছাত্র ঐক্য পরিষদ ৯নং ওয়ার্ড কালারমাছড়া উওর মহেশখালী কক্সবাজার।

19/05/2026

সকল মুসলমানদের প্রতি ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা। 🕌🫂🤲

27/03/2026

আমাদের মসজিদের প্রাণপ্রিয় এবং অত্যন্ত সাদা মনের মানুষ, শ্রদ্ধেয় ইমাম সাহেব আজ বিদায় নিচ্ছেন। দীর্ঘ এই পথচলায় আপনি শুধু আমাদের ইমাম ছিলেন না, ছিলেন একজন অভিভাবক ও পরম সুহৃদ। এই এলাকার প্রতিটি মানুষের কল্যাণে আপনার অবদান এবং ত্যাগ আমরা কোনোদিন ভুলব না।

​প্রিয় হুজুর,
আপনার মতো একজন অমায়িক মানুষ আর পাব না, এটা শতভাগ সত্যি। আপনি আমাদের হৃদয়ে সবসময় অমলিন থাকবেন। আমাদের বিশেষ অনুরোধ, আমাদের যেকোনো দ্বীনি আয়োজন ও অনুষ্ঠানে আপনি আগের মতোই মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমরা আপনাকে সব সময় আমাদেরই একজন মনে করি।
​আল্লাহ আপনার নেক হায়াত দান করুন এবং যেখানেই যান, কল্যাণে রাখুন। আমাদের কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাকে অনেক মিস করব হুজুর।❤️

ইতি,
আপনার ভালোবাসার এলাকাবাসী ও মুসল্লিবৃন্দ।

​সৌজন্যে: মিজ্জিরপাড়া সুন্নি ছাত্র ঐক্য পরিষদ

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

মিজ্জির পাড়া
Chittagong