Fmmhs প্লাটুন, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট

Fmmhs প্লাটুন, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fmmhs প্লাটুন, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট, Armed forces, Fatehabad, Hathazari, Chittagong.

31/03/2026

🔹বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর প্রধান সুবিধা—🗣️

✅ শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ
শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের দক্ষতা অনেক উন্নত হয়। ভবিষ্যতে যেকোনো পেশায় এটি খুব কাজে লাগে।

✅ সামরিক প্রশিক্ষণ
সামরিক ট্রেনিং দেওয়া হয়—যেমন ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, ইত্যাদি।

✅ চাকরিতে অগ্রাধিকার
Army, Navy, Air Force এ যোগদানের ক্ষেত্রে বিএনসিসি ক্যাডেটদের অগ্রাধিকার দেওয়া হয় এবং এর বাইরে পর্যায়ক্রমে রয়েছে কোটাভিত্তিক কমিশন অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট —Lietenant) হওয়ার সুবর্ণ সুযোগ

✅ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সুযোগ
স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মানে অংশ নেওয়ার সুযোগ থাকে।

✅ বিদেশ ভ্রমণ
মেধার ভিত্তিতে 'ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম' (YEP)-এর মাধ্যমে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা নেপালের মতো দেশগুলোতে সরকারি খরচে ভ্রমণের সুযোগ পাওয়া যায়।

✅ শারীরিক ফিটনেস
নিয়মিত প্যারেড, এক্সারসাইজের মাধ্যমে শরীর সুস্থ ও ফিট থাকে।

✅ উচ্চশিক্ষা
ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি করলে সিজিপিএ তে অতিরিক্ত নম্বর যুক্ত হয়।

✅ আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা
গ্রুপে কাজ করা, কমিউনিকেশন স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়।

✅ সামাজিক ও মানবিক সেবা
বন্যা, ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার সুযোগ থাকে।

✅ রক্তদান ও জনসচেতনতা
বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে বিএনসিসি সক্রিয় ভূমিকা পালন করে।

✅ সার্টিফিকেট ও সম্মাননা
বিভিন্ন কোর্স শেষে সার্টিফিকেট ও পুরস্কার পাওয়া যায়, যা ভবিষ্যতে চাকুরিতে কাজে লাগে।

✅ ক্যাডেটশীপ সার্টিফিকেট
সম্মানিত মহাপরিচালক কর্তৃক সরকার স্বীকৃত সত্যায়িত ক্যাডেটশীপ সার্টিফিকেট পাওয়া যায়।

মো: আতিকুল ইসলাম
টিইউও, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্লাটুন
১১ বিএনসিসি ব্যাটালিয়ন
কর্নফুলী রেজিমেন্ট,চট্টগ্রাম।

Photos from Fmmhs প্লাটুন, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট's post 26/03/2026

২৬শে মার্চ শুধু একটি তারিখ নয়—এটি আমাদের স্বাধীনতার সূর্যোদয়ের দিন, এটি আমাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার দিন, এটি বাঙালি জাতির নতুন জন্মের দিন।

১৯৭১ সালের ২৫শে মার্চ 'অপারেশন সার্চলাইট' নামে বর্বরোচিত হামলার পর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ।
২৬ শে মার্চ আমাদের আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দেয়।এটি কেবল একটি দিন নয়, এটি একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় এবং বীরত্বগাথার প্রতীক।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্লাটুন
১১ বিএনসিসি ব্যাটালিয়ন,
কর্ণফুলী রেজিমেন্ট।
২৬.০৩.২০২৬ খ্রি.
(ছবিতে স্বাধীনতা দিবস উদযাপনে বিএনসিসির ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন কর্মকাণ্ড দেখা যাচ্ছে)

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Fatehabad, Hathazari
Chittagong
4335