19/04/2026
চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে নতুন করে প্রাইভেট হাসপাতাল নির্মাণের চক্রান্তের প্রতিবাদে
আজ সকাল ১০ টায়
সিআরবি সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত
সমাবেশে বক্তব্য রাখছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার।
18/04/2026
ঐতিহাসিক "যুব বিদ্রোহ দিবস" স্মরণে চট্টগ্রাম জেএমসেন হলে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৮.০৪.২০২৬
চট্টগ্রাম
01/04/2026
#সংবাদ_বিজ্ঞপ্তি
১ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস চালুর ভাবনা প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
জ্বালানি সংকটের কথা বলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এই সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত ও শিক্ষাবিরোধী হিসেবে উল্লেখ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ ১ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের পদক্ষেপ শিক্ষাব্যবস্থাকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। করোনা মহামারির সময় অনলাইন ক্লাস চালুর ফলে যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। শিক্ষার্থীদের শেখার ক্ষমতা দুর্বল হয়েছে, মনোযোগ কমেছে এবং জ্ঞান অর্জনের গভীরতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যর্থ অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা না নিয়ে আবার একই পথে হাঁটা সম্পূর্ণ অযৌক্তিক এবং শিক্ষাবিরোধী। অনলাইন ক্লাসের ফলে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের ওপর অতিনির্ভরতা ও আসক্তি ভয়াবহভাবে বেড়েছে। এটি শুধু শিক্ষাজীবন নয়, মানসিক ও সামাজিক বিকাশকেও ক্ষতিগ্রস্ত করছে।”
নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, “ সরকার একদিকে বলছে জ্বালানির কোনো সংকট নেই। আবার জ্বালানি সংকটের কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর কথা ভাবছে। এটা সম্পূর্ণ দ্বিচারিতা। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিলাসবহুল সব আয়োজন, এসি, আলোকসজ্জা সব চলছে। বন্ধ শুধু স্কুল-কলেজ!
বিগত আওয়ামী সরকার শিক্ষাব্যবস্থায় অনলাইন-অফলাইনকে একত্রিত করে ‘ব্লেন্ডেড লার্নিং সিস্টেম’ চালু করতে চেয়েছিলো। বিগত সময়ে আমাদের সংগঠন ব্লেন্ডেড লার্নিং সিস্টেমের বিরোধিতা করেছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী সচেতন মহলের বিরোধিতার কারনে সরকার এটা চালু করতে পারেনি। বর্তমান সরকার জ্বালানি সংকটকে অজুহাত করে বাস্তবে সুকৌশলে ব্লেন্ডেড লার্নিং সিস্টেম চালু করতে চাচ্ছে। এই পদ্ধতি চালু এবং একে কাজে লাগিয়ে দেশি-বিদেশি পুঁজিপতি গোষ্ঠী শিক্ষাব্যবসার নতুন ব্যবস্থা গড়ে তুলতে চায়। শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট সুবিধার আমরা বিরোধী নই, কিন্তু ব্লেন্ডেড লার্নিং সিস্টেম শুধুমাত্র শিক্ষায় ইন্টারনেট সুবিধা নয়, বরং প্রচলিত পাঠদান পদ্ধতির বিকল্প বাণিজ্যিক প্রকল্প।
আওয়ামী লীগ সরকারের জায়গায় বিএনপি এসেছে কিন্তু শিক্ষাব্যবস্থার ওপর আক্রমন বন্ধ হয়নি। অনলাইন পদ্ধতি কোনভাবেই শ্রেণিকক্ষের বিকল্প হতে পারে না। ব্লেন্ডেড লার্নিং সিস্টেম শিক্ষার গভীরতা ও কার্যকারিতা কমায় কারণ এখানে শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি মিথস্ক্রিয়া ভেঙে পড়ে। শিক্ষার্থীর সামাজিক-মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে ভাবা দরকার, দেশের অধিকাংশ শিক্ষার্থীরা গরীব পরিবার থেকে আসে। তারা অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় মোবাইল, ইন্টারনেট কোথায় পাবে? শিক্ষকদেরও অধিকাংশের অনলাইন ক্লাস করানোর জন্য দরকারি ডিভাইস এবং প্রশিক্ষণ নেই। সারাদেশে সমানভাবে প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত হয়নি। এই বাস্তবতা উপেক্ষা করে অনলাইন ক্লাস চাপিয়ে দিলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরো বাড়বে।”
পরিশেষে নেতৃবৃন্দ, অবিলম্বে অনলাইন ক্লাস চালুর অযৌক্তিক ভাবনা প্রত্যাহার এবং উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস নিশ্চিত করার জোর দাবি জানান।
বার্তা প্রেরক—
অরূপ দাস শ্যাম
দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
মোবাইল: ০১৬৮৪-২৭৭৪০৮
31/03/2026
সত্যিই কি জ্বালানি সংকট নাকি অন্য কোন মতলব?
26/03/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর শ্রদ্ধা নিবেদন।
২৬ মার্চ, ২০২৬
চট্টগ্রাম।
24/03/2026
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাওয়াদ গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে আছে। সে হেপাটাইটিস - এ'তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরিস্থিতি খুব জটিল হয়ে পড়ে। পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় গতকাল তাকে আইসিইউ-তে নেয়া হয় এবং কিছুক্ষণ পরই তার পরিস্থিতি আরো জটিল হলে তাকে দ্রুততার সাথে লাইফ সাপোর্টে নিতে হয়।
জাওয়াদ জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করে।১৮ই জুলাই নতুন ব্রীজে গুলিবিদ্ধ হয়। কয়েকটি গুলি বের করা গেলেও এখনও তার মাথায় ৩টি গুলি আছে, যা বের করা যায়নি।
আমরা প্রত্যাশা করছি, সে যেনো দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে।
17/03/2026
'সাম্রাজ্যবাদ,যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি: ইরানে হামলার প্রকৃত কারণ!' ( সাম্যবাদ মার্চ সংখ্যা) শীর্ষক বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর কমিটির উদ্যোগে সংগঠন কার্যালয়ে বিকাল- ৪ টায় একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার।
১৭.০৩.২৬ (মঙ্গলবার)
চট্টগ্রাম
16/03/2026
বিশিষ্ট গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম- এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।
14/03/2026
বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা মহামতি কার্ল মার্কস-এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।
#শ্রদ্ধা #কার্লমার্কস #অনুশীলন #ছাত্রফ্রন্ট
12/03/2026
টাঙ্গাইলের মধুপুরে উন্নয়নের নামে গারো আদিবাসীদের বসতবাড়ি থেকে উচ্ছেদ বন্ধ কর।
08/03/2026
নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন!
02/03/2026
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সারাদেশে অব্যাহত নারী - শিশু নির্যাতন - ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে-বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে আজ বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল - সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক অর্পিতা নাথ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নগরের সহ সভাপতি পুষ্পিতা নাথ,
দপ্তর সম্পাদক লাবণী আক্তার,গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আঞ্জু আরা বেগম,নারীমুক্তি কেন্দ্রের জেলা কমিটির সদস্য দোলন আক্তার,তারমিন আহম্মেদ তিশা প্রমূখ।
বক্তারা বলেন- " নরসিংদীতে একজন কিশোরীকে ধর্ষণের পর বাবার হাত থেকে ছিনিয়ে অপহরণ করে আবারও ধর্ষণ করে হত্যা করা হল এই বর্বরতম ঘটনা। এই ঘটনা আবারও প্রমাণ করল নারীরা এই দেশে কোনসময়ই নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও তারপর থেকেই নারীরা নানাভাবে ধর্ষণ, নিপীড়ন, লাঞ্ছনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার সেসময় এসকল নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতেও আমরা নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা দেখছি।
আমাদের দেশের শাসকদের নারীদের দেখার দৃষ্টিভঙ্গী এবং সামাজিক পরিস্থিতিই নারী নিপীড়নের জন্য দায়ী। সকল সরকার দেশে মাদক, জুয়া, নারী বিরোধী নানা সাংস্কৃতিক আয়োজন উৎসাহিত করার মধ্য দিয়ে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারীর উপর সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। আমরা অবিলম্বে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। "
পাবনা,হাজারীবাগ,
সীতাকুন্ড, চট্টগ্রামসহ সারাদেশের ধর্ষণ, ধর্ষণের সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী দাবী জানাই।
বার্তা প্রেরক
লাবণী আক্তার
দপ্তর সম্পাদক
০১৮৬০-০৩৭১০১