04/06/2022
ওপেন হাউস ডে সেবা প্রার্থীদের সাথে মতবিনিময় সভা।
প্রধান অতিথিঃ জনাব পঙ্গজ দত্ত, এডিসি(পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম।
আয়োজনেঃ ডবলমুরিং মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম।
স্থানঃ ডবলমুরিং মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম।
তারিখঃ ০৪ জুন ২০২২ খ্রিঃ।
02/06/2021
নিখোঁজ কলেজ ছাত্রীকে আটক রেখে মুক্তিপণ দাবীর ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার ১ ও ভিকটিম উদ্ধার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ সিএমপি' আকবরশাহ থানাধীন মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ফাহমিদা সুলতানা তারিন (১৬), পিতা-ফরিদুল আলম (প্রবাসী), মাতা-হাসিনা বেগম (গৃহিনী),থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম গত ২৯-০৫-২০২১খ্রিঃ, সময় সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে এসাইনম্যান্ট জমা দেওয়ার কথা বলে বাহির হয়ে ফিরে না আসায় এবং পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর হতে নিখোঁজ কলেজ ছাত্রীর মাতার মোবাইল ফোনে মুক্তিপণ দাবী করে। ভিকটিমকে অপহরণ পূর্বক মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে আটক রাখায় আকবরশাহ থানার মামলা নং-২১, তাং-৩০/০৫/২০২১খ্রিঃ ধারা-৭/৮/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) রুজু করা হয়।
ফলোআপঃ অজ্ঞাতনামা আসামী কর্তৃক অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটক কলেজ ছাত্রীকে উদ্ধারের লক্ষ্যে আকবরশাহ থানা পুলিশ ইং ৩০/০৫/২০২১ তারিখ অপরাহ্ন হতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং ০১/০৬/২০২১ তারিখ রাত্র ০১:০০ ঘটিকায় ডিএমপি'র ঢাকা দারুসসালাম থানাধীন গাবতলী হোটেল যমুনা আবাসিক হতে আসামী সাইদুল ইসলাম প্রঃ সোহেল (২৬), পিতা-মোঃ সোবহান, থানা-সাভার, জেলা-ঢাকা, কে গ্রেফতার করে এবং আটককৃত অবস্থা হতে ভিকটিমকে উদ্ধার করে। আসামীর পেশা-গ্যাস সিলিন্ডার দোকানে পিতার সহযোগী, বৈবাহিক অবস্থা-বিবাহিত, স্ত্রী-নাসরিন, সন্তান-সাদেকুর নাহার সাফা (০৩)। আসামী ইতিপূর্বে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিল।
02/06/2021
২০ লাখ টাকার কম হলে ডাকাতিতে তাদের পোষায় না!
ডাকাতি করার আগে ডাকাত সর্দার নুর নবী ও তার দল ঘটনাস্থল ছদ্মবেশে পরিদর্শন করে আসে। টার্গেট করা মালামালের বাজারদর .....