Chattogram General Hospital

Chattogram General Hospital

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chattogram General Hospital, Chittagong.

This is a century old public hospital that provided all sorts of services to the people during this pandemic of corona virus from sample collection & testing,inpatient services,ICU & HDU care to vaccination.

28/05/2026
Photos from Chattogram General Hospital's post 12/05/2026

আজ ১২ মে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আন্তর্জাতিক নার্সেস দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. সেখ ফজলে রাব্বি। এর পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি তে অতিথিবৃন্দরাসহ, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে কেক কেটে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল’র ২০৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।

জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জু রানী দাশের সভাপতিত্বে, সিনিয়র স্টাফ নার্স তপন চন্দ্র দে ও সিনিয়র স্টাফ নার্স বাপ্পী দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নার্সেস দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও অর্থোপেডিক সার্জারী সার্জারী বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. রওশন আরা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কে.এম আশিক আমান, আইসিইউ বিভাগের কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. জোহেব হাসান ,জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) , সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ , (অ্যানেস্থেসিওলজি),
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শর্মিলা মল্লিক।

সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমান সময়ে নার্সিং পেশা অত্যন্ত মহৎ ও সেবাধর্মী। স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারলে নার্সদের ক্ষমতায়ন হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার দীপ্তি ভট্টাচার্য, সিনিয়র স্টাফ নার্স চায়না রানী শীল, অসিত কান্তি দাশ, দীপংকর রুদ্র, আকলিমা আক্তার, মিডওয়াইফ বিবি হালিমা প্রমূখ।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, চিকিৎসাসেবায় ডাক্তার ও নার্স একে অপরের পরিপূরক। স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে বর্তমান সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে।

Photos from Chattogram General Hospital's post 04/05/2026
Photos from Chattogram General Hospital's post 03/05/2026

#চট্টগ্রাম_জেনারেল_হাসপাতালে_আইসিইউতে_ডায়ালাইসিস_সেবা_উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউতে ডায়ালাইসিস সেবার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ আবু সুফিয়ান।
এর পর হাসপাতালের আয়োজনে সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সুফিয়ান এমপি বলেন, "আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বন্ধু আনামুল হক ইকবালের সহযোগিতায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে একটি ডায়ালাইসিস মেশিন স্থাপিত হয়েছে। এর মাধ্যমে মানুষ উপকৃত হবে-এটা আমাদের পরম পাওনা। পর্যায়ক্রমে এ হাসপাতালে কিডনি রোগীদের জন্য আলাদাভাবে ডায়ালাইসিস ইউনিট করার পরিকল্পনা রয়েছে। সমস্যা সমাধানসহ চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যত বরাদ্ধ লাগবে তা অগ্রাধিকার ভিত্তিতে নিরসন করবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন এবং আগামী ৬ মাসের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালে স্বাস্থ্যসেবার চেহারা পাল্টে যাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, সরকারের উপর চাপিয়ে দিয়ে বা সরকারের দিকে চেয়ে থেকে আমরা সবকিছু করতে পারবো না। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা সহযোগিতা দিয়ে বেসরকারীভাবে এগিয়ে এসেছেন।
এমপি আবু সুফিয়ান আরও বলেন, চিকিৎসাসেবায় মানুষ অবর্ণনীয় কষ্টে আছে।
সরকারী হাসপাতালে গিয়ে মানুষ যাতে সেবাগুলো পায় সে ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন এমপি।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে,
এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক
ডা. মৌমিতা দাশ ও সার্জারী ওয়ার্ডের রেজিস্টার ডা. সাকিব জিয়াউদ্দিন মোঃ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ডায়ালাইসিস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনেস্থিসিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মইনুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এ.এস.এম ইফতেখারুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক ও ফার্মাসিস্ট আনামুল হক ইকবাল, হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. বিজন কুমার নাথ, আইসিইউ ইনচার্জ ও এনেস্থেসিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রাজদীপ বিশ্বাস।
হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক-নার্স-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chittagong
4000