29/05/2026
চট্টগ্রামের বরেণ্য সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাই
Culture Organization
29/05/2026
চট্টগ্রামের বরেণ্য সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাই
28/05/2026
ঈদ মোবারক....
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন....
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
27/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রকাশিত সংবাদ
25/05/2026
চট্টগ্রামের ঐতিহাসিক নজরুল স্কয়ারে দ্রোহের কবি, প্রাণের কবি, নজরুলের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন
------------------------------------------------------------------
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রামে নজরুলের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নজরুল স্কয়ার, ডিসি হিলে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। মূখ্য আলোচক হিসেবে কবির জীবন ও বর্ণাঢ্য সাহিত্য কর্মের প্রাসঙ্গিক আলোচনা করেন প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য, সংগীত ও বৃন্দ আবৃত্তি এবং একক গান পরিবেশিত হয়। পরে নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
25/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত। আপনারা সবান্ধব আমন্ত্রিত।
25/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত।
24/05/2026
আসসালামু আলাইকুম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত “নজরুল জয়ন্তী ২০২৬” অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
তারিখ: ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ / ২৫ মে, ২০২৬
সময়: বিকাল ৪:০০ ঘটিকা
স্থান: নজরুল স্কয়ার, ডিসি হিল, চট্টগ্রাম
অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আপনার সদয় উপস্থিতি একান্তভাবে কাম্য।
24/05/2026
জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত।