TI Rubel

TI Rubel

Share

Ordinary,,,,

27/08/2025
26/08/2025

শিক্ষামূলক আচরণবিধি – জীবনে সম্মান, সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার ৩০টি অভ্যাস👉
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না। কল রিসিভ না হলে ধরে নিন তিনি ব্যস্ত। ১০–১৫ মিনিট পর আবার চেষ্টা করুন।
২. ঋণ/ধার করলে অবশ্যই সময়মতো ফেরত দিন। যদি ঋণদাতা ভুলেও যান, তবুও ফেরত দিন বা এমনভাবে পুষিয়ে দিন যাতে তার মনে প্রশান্তি আসে।
৩. ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না – যেমন, “এখনও বিয়ে করো নাই কেন?” বা “বাড়ি কিনোনি কেন?”
৪. রাইড শেয়ার করলে বিল ভাগাভাগি করুন। আজ সে দিলে, কাল আপনি দিন।
৫. অন্যের কথা বলার সময় বাধা দেবেন না। কথা শেষ হলে নিজের মতামত দিন।
৬. মজা করার সময় খেয়াল রাখুন – যদি অন্যজন উপভোগ না করে, সাথে সাথে থামুন।
৭. কেউ ছবি দেখাতে ফোন দিলে শুধু সেই ছবি দেখুন, গ্যালারি স্ক্রল করবেন না।
৮. কথোপকথনের সময় ফোনে ব্যস্ত হবেন না। এটি অসম্মানের লক্ষণ।
৯. যা আপনাকে সরাসরি স্পর্শ করে না, তাতে না জড়ান। নিজের কাজেই মন দিন।
১০. অযাচিত উপদেশ দেবেন না। কেউ না চাইলে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
১১. সবার সাথে সম্মান দিয়ে কথা বলুন – হোক সে রিকশাওয়ালা বা আপনার অফিসের বস।
১২. কারো বেতন, ব্যবসা, চাকরি নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।
১৩. কেউ পাসওয়ার্ড দিলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিন।
১৪. ন্যূনতম সাহায্যের জন্যও ধন্যবাদ দিন।
১৫. উপকারের মূল্যায়ন করুন – ছোট হোক বা বড়।
১৬. বন্ধুত্বে সবসময় বড় আবদার আশা করবেন না।
১৭. সবসময় ফ্রি কিছু পাওয়ার আশা করবেন না।
১৮. কারো দোষ গোপন রাখুন, অপপ্রচার করবেন না।
১৯. হিংসা করবেন না। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করুন।
২০. মতভেদ হলে তর্ক না করে এড়িয়ে চলুন। ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরণ করুন।
21. বন্ধুত্বে ঝগড়া হলে পেছনে তার বদনাম করবেন না।
22. কাউকে খোঁটা দিবেন না।
23. কম জানা বিষয়ে তর্কে জড়াবেন না।
24. কারো সম্মান নষ্ট করে কথা বলবেন না। ধর্ম বা জাতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন না।
25. যে আপনার উপদেশ মানবে না, তাকে উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না।
26. সময়মতো প্রতিশ্রুতি রক্ষা করুন – কথা দিয়ে কথা রাখুন।
27. অন্যের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
28. জনসমক্ষে কারো ভুল ধরিয়ে লজ্জা দিবেন না – প্রয়োজনে আলাদা করে বলুন।
29. শোনার অভ্যাস গড়ে তুলুন – শোনা অনেক সময় বলার চেয়ে বেশি শক্তিশালী।
30. দয়া ও সহমর্মিতা চর্চা করুন – মানুষ ভুল করলে সুযোগ দিন, কারণ একদিন আপনারও প্রয়োজন হতে পারে।
[সংগৃহীত]

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ, যা জীবন হানির কারণ হতে পারে। বাংলাদেশে প্রতিবছর এপ্রিল হতে জুন মাস বজ্রপাত বেশি হয়ে থাকে। বজ্রপাত সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করতে হবে। ঘনকালো মেঘ দেখলে সমুদ্র, নদী, পুকুর, ডোবা ও জলাশয় থেকে দূরে থাকতে হবে। প্রতিটি বাড়িতে/ভবনে বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিত করতে হবে। একটু সচেতনতাই পারে এই প্রাকৃতিক দুর্যোগ হতে জীবন রক্ষা করতে। তাই আসুন, জেনে নেই বজ্রপাতের সময় নিরাপদ থাকতে করণীয় বিষয়গুলোঃ
★ বাড়ির ধাতব দরজা-জানালা, সিঁড়ির রোলিং, পানিকল, পাইপ ইত্যাদি ধরবেন না এবং জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। অবশ্যই জানালা বন্ধ রাখুন
★ বৈদ্যুতিক সংযোগযুক্ত সকল উপকরণ যেমন- টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যান্ড ফোনসহ অন্যান্য উপকরণ ধরা থেকে বিরত থাকুন এবং বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন
★ বজ্রপাতের সময় ঝর্ণা/বাথটাবে গোসল করবেন না এবং ঘরের মেঝেতে শুয়ে থাকবেন না
★ যত দ্রুত সম্ভব দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন, টিনের ঘর যথাসম্ভব এড়িয়ে চলুন
★ উঁচু গাছপালা, খোলা স্থান, বিচ্ছিন্ন যাত্রী ছাউনি, বিদ্যুতের লাইন বা খুঁটি, মোবাইল টাওয়ার প্রভৃতি থেকে দূরে থাকুন
★ সাঁতার কাটা, খোলা মাঠে খেলাধুলা করা, ছাউনি বিহীন নৌকায় ভ্রমন থেকে বিরত থাকুন
★ সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন
★ মটর সাইকেল, বাই সাইকেল বা খোলা কোন যানবাহনে ভ্রমণ করবেন না। বাস মোটর গাড়ি বা লঞ্চে থাকলে ধাতব অংশ ধরা থেকে বিরত থাকুন 
★ খোলা স্থানে অনেকে একত্রিত থাকলে পরস্পর থেকে অন্তত ৫০ থেকে ১০০ ফুট দূরত্ব বজায় রাখুন
★ ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি কানে আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিচু হয়ে বসুন 
★ বজ্রপাতে আহত ব্যক্তিকে বৈদ্যুতিক শকের প্রাথমিক চিকিৎসা সেবা দিন এবং প্রয়োজনে হাসপাতালে প্রেরণ করুন। বজ্রাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করুন।
যেকোন মোবাইল ফোন থেকে ১০৯০ নম্বরে কল করে জরুরি আবহাওয়া বার্তা জেনে নিন এবং শেষ বজ্রপাত হবার পর অন্তত ৩০ মিনিট নিরাপদ আশ্রয়ে থাকুন 
প্রচারে- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
#সাধারণআনসার#ansarbattalion#dgansar#dgansar#ansarvdp#vdp#Ansar 18/05/2025

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ, যা জীবন হানির কারণ হতে পারে। বাংলাদেশে প্রতিবছর এপ্রিল হতে জুন মাস বজ্রপাত বেশি হয়ে থাকে। বজ্রপাত সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করতে হবে। ঘনকালো মেঘ দেখলে সমুদ্র, নদী, পুকুর, ডোবা ও জলাশয় থেকে দূরে থাকতে হবে। প্রতিটি বাড়িতে/ভবনে বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিত করতে হবে। একটু সচেতনতাই পারে এই প্রাকৃতিক দুর্যোগ হতে জীবন রক্ষা করতে। তাই আসুন, জেনে নেই বজ্রপাতের সময় নিরাপদ থাকতে করণীয় বিষয়গুলোঃ ★ বাড়ির ধাতব দরজা-জানালা, সিঁড়ির রোলিং, পানিকল, পাইপ ইত্যাদি ধরবেন না এবং জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না। অবশ্যই জানালা বন্ধ রাখুন ★ বৈদ্যুতিক সংযোগযুক্ত সকল উপকরণ যেমন- টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যান্ড ফোনসহ অন্যান্য উপকরণ ধরা থেকে বিরত থাকুন এবং বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন ★ বজ্রপাতের সময় ঝর্ণা/বাথটাবে গোসল করবেন না এবং ঘরের মেঝেতে শুয়ে থাকবেন না ★ যত দ্রুত সম্ভব দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন, টিনের ঘর যথাসম্ভব এড়িয়ে চলুন ★ উঁচু গাছপালা, খোলা স্থান, বিচ্ছিন্ন যাত্রী ছাউনি, বিদ্যুতের লাইন বা খুঁটি, মোবাইল টাওয়ার প্রভৃতি থেকে দূরে থাকুন ★ সাঁতার কাটা, খোলা মাঠে খেলাধুলা করা, ছাউনি বিহীন নৌকায় ভ্রমন থেকে বিরত থাকুন ★ সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন ★ মটর সাইকেল, বাই সাইকেল বা খোলা কোন যানবাহনে ভ্রমণ করবেন না। বাস মোটর গাড়ি বা লঞ্চে থাকলে ধাতব অংশ ধরা থেকে বিরত থাকুন ★ খোলা স্থানে অনেকে একত্রিত থাকলে পরস্পর থেকে অন্তত ৫০ থেকে ১০০ ফুট দূরত্ব বজায় রাখুন ★ ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি কানে আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিচু হয়ে বসুন ★ বজ্রপাতে আহত ব্যক্তিকে বৈদ্যুতিক শকের প্রাথমিক চিকিৎসা সেবা দিন এবং প্রয়োজনে হাসপাতালে প্রেরণ করুন। বজ্রাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করুন। যেকোন মোবাইল ফোন থেকে ১০৯০ নম্বরে কল করে জরুরি আবহাওয়া বার্তা জেনে নিন এবং শেষ বজ্রপাত হবার পর অন্তত ৩০ মিনিট নিরাপদ আশ্রয়ে থাকুন প্রচারে- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। #সাধারণআনসার#ansarbattalion#dgansar#dgansar#ansarvdp#vdp#Ansar

18/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong