MNJ Student Care

MNJ Student Care

Share

There is nothing impossible to make a good result when you know the way of study..........

24/01/2024

চট্টগ্রাম এ দুই জন দক্ষ ও মেহনতি হাফেজ দরকার। অবশ্যই নুরানি ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
বি: দ্র:অভিজ্ঞতা ২বছর ও বিবাহিতরা যোগাযোগ করবেন।
হাদিয়া:১২০০০+হবে।

14/06/2023

#নিয়োগ_বিজ্ঞপ্তি:
মহিলা হাফিযা ও নাজেরা শিক্ষিকা এবং পুরুষ হাফিয ও নাজেরা শিক্ষক আবশ্যক
=====================================
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন নাজির বাড়ি পাড়াস্থ (নাজির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) "এম মোহাম্মদ ফাউন্ডেশন" (M Mohammed Foundation) কর্তৃক পরিচালিত
"হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী মাদরাসা, হিফজখানা ও এতিমখানা" র জন্য নারী ও পুরুষ উভয় শাখার জন্য দক্ষ, আন্তরিক, বিনয়ী, কঠোর পরিশ্রমী, দা'য়ী মহিলা হাফিযা ও নাজেরা শিক্ষিকা(১জন) এবং পুরুষ হাফিয ও নাজেরা শিক্ষক(১জন) আবশ্যক।

আগ্রহী প্রার্থীদের আগামি ৩০শে জুন,২০২৩ইং এর মধ্যে আবেদনপত্র সহ মাদরাসা অফিসে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বি:দ্র: হাফিয ও হাফিযা স্বামী-স্ত্রী হলে অগ্ৰাধিকার দেওয়া হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

পরিচালক
মোঃ মানিকুল ইসলাম
01676 222 986

09/07/2022

সবাইকে ঈদের শুভেচ্ছা।
تقبل الله منا ومنكم

04/02/2021

লিখন ফেরিওয়ালা। ঢাকার ধানমন্ডি এলাকায় যারা যাতায়াত করেন, তাদের অনেকের চোখেই হয়তো পড়েছে ব্যতিক্রমী এই যুবককে নিজের ভ্যানে নানানরকম পণ্য বোঝাই করে যে ঘুরে ঘুরে বিক্রি করছে মানুষের কাছে।

ভ্যানের ফেরিওয়ালা আরো অনেক আছে। কিন্তু লিখনের সাথে তাদের পার্থক্য হলো, লিখন একজন শিক্ষিত যুবক। পলিটেকনিকের ছাত্র থাকা অবস্থায়ই সে চলে যায় সাউথ কোরিয়ায়। পাঁচ বছর সেখানে কাটিয়ে ভিসা শেষে যখন দেশে ফিরে আসছিল, তখন আত্মীয় বন্ধু সবাই নিরুৎসাহিত করেছিল এই বলে যে দেশের অবস্থা ভালো না। কাজকর্ম না পেয়ে বেকার বসে থাকতে হবে।

কিন্তু লিখন ফিরল। আর দশজন শিক্ষিত (!) যুবকের মতো চাকরি না খুঁজে নিজের উদ্যোগেই কাজে নেমে পড়ল। কিন্তু তার সামর্থ্য ছিল কম। আর এই কম সামর্থ্য দিয়ে যা সে করতে পারল, তাহলো এক ভ্যান বোঝাই মালামাল নিয়ে সেগুলোই ফেরি করে বেড়ানো। এবং লোকলজ্জা, পাছে লোকে কিছু বলে , পরিবারের ভ্রুকুটি সবকিছুকে উপেক্ষা করে সে নেমে পড়ল তার কাজে। আর তার প্রতিদানে এখন একটু একটু করে সচ্ছলতা আর স্বনির্ভরতার দিকেই এগিয়ে যাচ্ছে লিখন। কাজটা সে এতই এনজয় করে যে, ভবিষ্যতেও সে এই কাজই করতে চায়।

ঘানার ৩৩ বছর বয়সী যুবক ইমানুয়েল। পড়াশোনা করেছেন বিজনেস স্টাডিজে। এরপর চলে যান আমেরিকায়, ক্যারিয়ারে হয়ে ওঠেন একজন একাউন্টেন্ট। কিন্তু একসময় সিদ্ধান্ত নিলেন বিদেশে আর থাকবেন না। দেশে ফিরে যাবেন ।

যেই ভাবা সেই কাজ। ওয়ান ওয়ে টিকেট কেটে একদিন চেপে বসলেন ঘানাগামী একটি বিমানে। গ্রামে ফিরে নিজের জমিতে গড়ে তুললেন আনারসের ফার্ম। বাণিজ্যিক ভিত্তিতে আনারস উৎপাদন আর বাজারজাত করে পুরোদস্তর একজন কৃষক এখন ইমানুয়েল। আর বলা বাহুল্য আগের যে-কোনো সময়ের চেয়ে জীবনে সে এখন অনেক বেশি তৃপ্ত ও সুখী। প্রাচুর্যও এসেছে তার জীবনে।

তরুণ উদ্যোক্তাদের জন্যে ইমানুয়েলের পরামর্শ, সামর্থ্য কম থাকলে অত বড় কিছু করার দরকার নেই। যা আছে, তা দিয়েই শুরু করুন। যদি গুণগত মান ঠিক রাখতে পারেন, তাহলে বাজার আপনি পাবেনই। পণ্য বিকোবে তার নিজের গুণেই।

এই লিখন, ইমানুয়েলরা আমাদের লক্ষ লক্ষ সেইসব তরুণদের প্রেরণার উৎস যারা শিক্ষিত হয়েও বেকার (!) হয়ে থাকে বছরের পর বছর! গ্রাজুয়েট আর এমবিএ ডিগ্রিধারী হয়েও যারা ঝাড়ুদারের মাত্র ৩১৯ টি পদের জন্যে দরখাস্ত করে ১৯ হাজার! পিওনের মাত্র ৩৬৮ টি পোস্টের জন্যে আবেদন করে ২৩ লাখ, যাদের ২ লাখ ২২ হাজারই ইঞ্জিনিয়ার। এমনকি যাদের মধ্যে পিইএচডি ডিগ্রিধারী ২৫৫ জনকেও পাওয়া গেছে। অথচ ঝাড়ুদার এই পোস্টটির জন্যে কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় নি। আর পিওনের পোস্টটির জন্যে মাত্র মেট্রিক পাশ হলেই চলতো।

এই হচ্ছে আমাদের একশ্রেণীর তরুণসমাজ যারা ভুগছে এক প্রচণ্ড আত্মবিশ্বাসহীন, উদ্যমহীন, চাকর মানসিকতায়। যে দেশে অশিক্ষিত কোনো মানুষ বেকার বসে নেই, সে দেশে কাজের অভাব কীভাবে হয়! শিক্ষিত বেকার কেন থাকবে? যদি থাকে, তার মানে বুঝতে হবে সেটা শিক্ষা নয়, সেটা কুশিক্ষা।

অথচ আমাদের পূর্ব পুরুষরা ছিলেন উদ্যোক্তা, স্বাধীনজীবী আর অভিযাত্রীর জাতি। ৩০০ বছর আগে ১৭০০ সালে ঢাকার লোকসংখ্যা ছিল ১০ লক্ষের ওপরে। ৮০ হাজার দক্ষ তাঁতীর বাস ছিল এ শহরে। যাদের হাতে বোনা সিল্ক আর মসলিন ও জামদানি যেত পারস্যে, রোমে, বাগদাদে, চীনে।

শুধু কাপড়ই না, স্টিল, লবণসহ কৃষি ও অন্যান্য শিল্পপণ্যও রপ্তানি হতো সারা বিশ্বে। ইংরেজরা আসার আগে বিশ্ব জিডিপি-র যে ২৩% উৎপাদন করতো মুঘল ভারত, তার ৫০% ই আসতো বাংলা থেকে। বাংলা ছিল মুঘল ভারতের সবচেয়ে প্রাচুর্যময়, সবচেয়ে শিল্পোন্নত মুলুক। আর ঢাকা ছিল এর বাণিজ্যিক রাজধানী। এই বাংলা থেকেই শ্রীলঙ্কা গিয়েছিলেন বিজয় সিংহ, পত্তন করেছিলেন সিংহল রাজ্যের (তার নামেই এই নাম)।

দু’শ বছরের ইংরেজ গোলামি আমাদের এমনই শৃঙ্খলিত করল যে, আজ প্রায় ১০০ বছর হয়ে গেলেও মানসিকতায় এখনো আমরা দাসত্ব ছাড়তে পারি নি। স্বদেশী ঠাকুরের চেয়ে বিদেশি কুকুরকেই আমরা শ্রেয় মনে করি। কাপড় কাচার সাবানকে বলি ‘বাংলা সাবান’ আর গায়ে মাখার সাবানকে বলি ‘বিলাতি সাবান’!

পিএইচডি ডিগ্রিধারী হয়ে পিওনের চাকরিতে দরখাস্ত করতে আমাদের লজ্জা হয় না! কিন্তু নিজের হাতে কাজ করে স্বাধীন পেশা বেছে নিতে গিয়ে আমরা মরমে মরে যাই। ভাবি, পাছে যদি লোক কিছু বলে!

এই চাকর মানসিকতা থেকেই আমাদের এখন বেরিয়ে আসতে হবে। তরুণদের জন্যে তাই কিছু পরামর্শ-

১. লেখাপড়ার পাশাপাশি শিক্ষাজীবন থেকেই চিন্তা করতে থাকুন স্বাধীনভাবে কোন উদ্যোগ আপনি নিতে পারেন।

২. সেজন্যে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনের প্রতিটি সুযোগকে কাজে লাগান।

৩. আপনার কাজের সহযোগী হতে পারেন, এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রাখুন।

৪. ঝুঁকি নিতে ভয় পাবেন না। পৃথিবী সাহসী মানুষের জন্যে। হিসেব করে যে ঝুঁকি নিতে পারে, সাফল্য তার ঘরেই আসে।

৫. নিয়মিত নামাজ,কোরআন,হাদিস পড়ুন। অটোসাজেশন দিন, আমি পারি, আমি করব। নামাজ,কোরআন,হাদিস এবং দোয়াই আত্মমগ্নতা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে, যোগাবে নতুন আইডিয়া ও সৃজনশীলতা।

এম মোহাম্মদ স্কুল এন্ড কলেজ

Photos from MNJ Student Care's post 16/12/2020

আলহামদুলিল্লাহ
#সীমিত_আসনে_ভর্তি_চলছে
োহাম্মদ_স্কুল_এন্ড_কলেজ

14/11/2017

Admission going on....

Photos 04/04/2017
01/04/2017

ইসলামের ইতিহাসে ১ এপ্রিল এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এদিনে রাণী ইসাবেলা মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করে।

এপ্রিল ফুল পালন করা মুসলমানদের জন্য চরম কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। তাই এ থেকে ঈমানদার মুসলমানদের বিরত থাকতে হবে এবং কোনো মুসলমানের সন্তান যেন এ দিনে ধোকা না দেয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

17/02/2017

nice/beautiful দিয়ে আর কতদিন????
এগুলার বিপরীতে fb তে different কিছু
comment করতে পারি তবে different কিছু
word শিখতে ও practice করতে পারবো।
=====================================
★amazing -অবিশ্বাস্য,চমত্কার!!!!!!!!!!!
mn:আমাজান বন বিশ্বের সবচেয়ে বড়,
বিপদজনক ও চমত্কার বন(যদিও আমি যাই
নাই)।
The Amazan forest really amazing.
★untrustworthy -অবিশ্বাস্য!!!!
mn:un(না)+trust(বিশ্বাস) +worthy (যোগ্য)
বিশ্বাসের যোগ্য না, তাইলে বুঝেন
সে/তারা কত সুন্দর(জান্নাতের হুর) ।।
★unbelievable -অবিশ্বাস্য!!!!
★marvellous -অবিশ্বাস্য/খুবই সুন্দর !!!!
★incredible -অবিশ্বাস্য!!!!
mn:incre(increment) +dible (double)
চাকরিজীবীদের increment হটাৎ double!!
OMG!এটাওতো অবিশ্বাস্য!!
★swallow a camel-অবিশ্বাস্য!!!!
mn:swallow(একধরনের পাখি)+a+camel(উট)
একটি উট পাখি, উট পাখি নিশ্চইইই
অবিশ্বাস্য
★nonpareil -অবিশ্বাস্য!!!!
mn:non(না)+parei/পারি (pareil).
পারি না ছাড়তে তোকে, কারন তুই
অবিশ্বাস্য সুন্দর।
★confident - আত্মবিশ্বাস(এটা নিয়ে
কিছু বলার নাই)
★confidant -অন্তরঙ্গ বন্ধু।
mn: আরে ভাই, confident টা confidant এর
উপরই রাখা যায়, কারন সে
চিটিংবাজি করবেনা।
★confide -বিশ্বাস করা, ভরসা রাখা।
confidant কেই যদি confide না করেন
তাইলে কারে করবেন??
I have more confident on my confidant cause he
give me respect for my confide on him.
এখন থেকে সুন্দর পিক দেখলে লেখবেন
really u r a unbelievable/.../../ আরো কত
কি.............without nice/beautiful.
নিশ্চই আজকের post টাও অবিশ্বাস্য, আর
আবিশ্বাস্যের প্রথম comment টা এই post ই
পাবে।
====================================
Student Care★(8-12)
K.G.CoChing★(1-8)

16/02/2017

যে সমস্ত verb এর তিন টা form একই তা হল,সবাই অর্থ পারবেন তাই লিখলাম না
base.............................paat.....................past p
beset. beset beset
bid. bid. bid
busrt. busrt. busrt
cast. cast. cast
fit. fit/fitted. fit/fitted
knit. knit/knitted. knit/knitted
miscast. miscast miscast
put put. put
read. read. read
spit. spit/spat. spit/spat
bet bet/betted bet/betted
broadcast. broadcast broadcast
cost cost. cost
cut. cut cut
forecast. forecast. forecast
let. let let
out bid out bid out bid
quit quit/quitted quit/quitted
recast. recast. recast
rid. rid rid
hit. hit. hit hurt. hurt hurt
set. set set
shut. shut shut
split split. split
Thrust Thrust Thrust
upset upset upset
shed. shed. shed
slit slit. slit
spread. spread spread
underbid underbid underbid
wet. wet /wetted wet/wetted

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Old Chandgaon
Chittagong
031