আল-হাসনাইন ইসলামী পাঠাগার

আল-হাসনাইন ইসলামী পাঠাগার

Share

21/04/2026

এসএসসি/দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা 🤍✨
তোমাদের পরিশ্রমের ফল হোক উজ্জ্বল, আর প্রতিটি ধাপে আল্লাহ দান করুন সফলতা।
আত্মবিশ্বাস রাখো, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও-ইনশাআল্লাহ জয় তোমাদেরই হবে 🤍📖
💬 কমেন্টে জানাও-কোন বিষয়ে তুমি সবচেয়ে বেশি প্রস্তুত?
🔄 বন্ধুদের উৎসাহ দিতে পোস্টটি শেয়ার করো!

Photos from আল-হাসনাইন ইসলামী পাঠাগার's post 18/04/2026

ঐতিহ্যবাহী দক্ষিণ উদালিয়া (মোহছেনা পাড়া) আল-হাসনাইন ইসলামী পাঠাগার এর ২০২৬-২০২৮ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল ১৭ এপ্রিল ২০২৬ জুমাবার, রাত ৯টা হতে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাসুম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে পাঠাগারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আল-হাসনাইন স্মৃতি সংসদ এর কর্মকর্তা মণ্ডলী সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি মণ্ডলীসহ যাদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন সফল ও সার্থক হয়েছে, তাঁদের প্রতি জানাচ্ছি অকৃত্রিম কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

10/04/2026

আজকের আজিমুশশান সুন্নি সম্মেলন এর প্রধান বক্তার বক্তব্য রাখছেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী

10/04/2026

আজকের আজিমুশশান সুন্নি সম্মেলনএ প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব আলহাজ্ব মোহাম্মদ ফয়েজুল কবির সিরাজী সাহেব।

10/04/2026

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জনাব আব্দুল মালেক মেম্বার সাহেব।

10/04/2026

আজকের আজিমুশশান সুন্নি সম্মেলনএ শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব ডাঃ মুহাম্মদ আজিমুল হাসান সাহেব।

10/04/2026

আল-হাসনাইন স্মৃতি সংসদ

10/04/2026

আজকের আজিমুশশান সুন্নি সম্মেলন এর বিশেষ বক্তার বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসাইন আলকাদেরী সাহেব।

10/04/2026

আজকের আজিমুশশান সুন্নি সম্মেলন এর বিশেষ বক্তার বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আলকাদেরী সাহেব

Photos from আল-হাসনাইন ইসলামী পাঠাগার's post 28/03/2026

২০০৪ সাল থেকে সু-শিক্ষিত ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ এই পথচলাকে আরো এগিয়ে নিতে নতুন নেতৃত্ব: শুভকামনা 'রাহবার ২৬-২৮'
​আল-হামদুলিল্লাহ! আল-হাসনাইন ইসলামী পাঠাগার-এর ২০২৬-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। নবগঠিত এই পরিষদের নাম দেওয়া হয়েছে 'রাহবার ২৬-২৮'।

Photos from আল-হাসনাইন ইসলামী পাঠাগার's post 24/03/2026

গতকাল ২৩ মার্চ ২০২৬ সোমবার, রাত ৯টা হতে ঐতিহ্যবাহী আল-হাসনাইন ইসলামী পাঠাগার এর ২০২৬-২৮ কার্যকরী পরিষদ গঠনকল্পে কাউন্সিল অধিবেশন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজুল কবির (বাবু)র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল-হাসনাইন ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঠাগারের সাবেক সফল সভাপতি জনাব মুহাম্মদ ওসমান গনি ও মুহাম্মদ আজিজ মিয়া। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, পাঠাগারের সাবেক সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ সাইফুল হাসান।

সভায় জনাব মাসুম আহমেদকে সভাপতি, জনাব নাঈমুল হক ইভানকে সাধারণ সম্পাদক ও জনাব মুহাম্মদ মঈন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়।

আকিবুল হাসান ইসতিয়াক এর সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জনাব মুহাম্মদ শওকতুল হাসান, জনাব মাসুম আহমেদ, জনাব মিনহাজ আবেদীন, জনাব মঈন উদ্দিন, জনাব তাহসিনুল আজম ফাহিম, জনাব নাঈমুল হক ইভান, জনাব আবু ইসরাত, জনাব রাকিবুল হাসান আপন, জনাব তানভীর ইসলাম, জনাব সাকিবুল হাসান ইসাত, জনাব ইসমাঈল বিন ইউসুফ, ও জনাব মুহাম্মদ আরাফাত প্রমূখ।

19/03/2026

আগামীকাল পবিত্র জুমাতুল বিদা ও সমাগত ঈদুল ফিতর উপলক্ষে আল-হাসনাইন ইসলামী পাঠাগার এর উদ্যোগে পাঠাগার প্রাঙ্গনে জুমা'র নামাযের পর স্টক থাকা সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে #টুপি_বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

সার্বিক সহযোগিতায়- আল-হাসনাইন স্মৃতি সংসদ।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chittagong
4333