07/05/2026
Chattogram Metropolitan Police
This is the verified and authenticated official page of Chattogram Metropolitan Police. The first Commissioner at that time was Mr. M.M. Sharif Ali.
The central aim of this virtual establishment is to enable all to have effortless access to the Law Enforcement Agency (LEA) of the metropolis. Chattogram Metropolitan Police (CMP) was established on 30th November 1978. In its initial phase, CMP began its journey with 6 police stations and a force of 3,238 personnel. At that time, the population of Chattogram city was less than one million. Over t
07/05/2026
07/05/2026
*সিএমপি'র ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি সিআর সাজা ও ১টি সিআর পরোয়ানাভুক্ত ০১ (এক) জন আসামী গ্রেফতার*
ডবলমুরিং মডেল থানার একটি চৌকস আভিযানিক ইং০৬/০৪/২৬ তারিখ রাত্রিবেলা গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১। দায়রা নং-১১৪৯/১৮, সিআর সাজা নং-১৩৮/১৭ (চকবাজার), ২। দায়রা মামলা নং-৪২৭৮/২২, সিআর সাজা নং-৯০/২০ (পাঁচলাইশ), ৩। সিআর নং-৯০/২০২০ (পাঁচলাইশ) সংক্রান্তে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ আবু নাছের, মালিক- বিএন মোটরস, সাং-স্ট্যান্ডার্ড সিটি প্লাজা ৫৩২/৫৩৩, শেখ মুজিব রোড, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
07/05/2026
“হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ, পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম”
আজ ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার, যার পরীক্ষার কেন্দ্র ছিল বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ)। সকালবেলা নগরীর রৌফাবাদ এলাকা হতে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বিআরটিসির দোতলা বাসযোগে বাওয়া স্কুলে আসার পথে অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ ফাইলটি বাসে রেখে নেমে যায়। পরবর্তীতে পরীক্ষার্থী সাদাফ মজুমদার বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে অবহিত করা হয়। এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। একইসাথে তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি করে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৯:৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের নিকট হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।
পুলিশের তাৎক্ষণিক মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরূপ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার মহোদয় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।
06/05/2026
*চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত*
আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি., দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
সভায় কমিশনার মহোদয় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া, রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও, সভায় এপ্রিল/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় বদলিজনিত কারণে উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার মহোদয়।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
06/05/2026
*চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত*
আজ ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১১:০০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। সভায় কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।
উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর/ জনাব মোঃ আনোয়ার উল্লাহকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি'র কমিশনার মহোদয়।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
06/05/2026
*অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার: সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার*
কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরী (ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাঁড়ি), সঙ্গীয় এএসআই মোঃ শাহাদাৎ হোসেন, এএসআই কলিম উদ্দিন, এএসআই মোঃ সুমন মিয়া, কনস্টেবল নং-১৭৩৫ টিপু কুমার দাশ, কনস্টেবল নং-৫৮০৮ সারোয়ার হোসেন, এএসআই মোঃ জিয়াউর রহমান, কনস্টেবল নং-৬৭৮০ মোঃ নাদিম, কনস্টেবল নং-৬৯৯৮ রিয়াদুল গণ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে ০১টি অ্যাম্বুলেন্সযোগে ০২ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানার নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজঘাট হতে কোতোয়ালী অভিমুখী মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাটের মুখে বিপরীত পাশে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন অ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশি চলাকালে কক্সবাজার দিক হতে আগত একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দিলে উক্ত গাড়িটি কৌশলে ইউ-টার্ন করে কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটের রাস্তার অভিমুখে চলে যায়।
তাৎক্ষণিকভাবে আভিযানিক টিম অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডস্থ কালভার্টের উপর গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা ০২ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক টিম তাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত অ্যাম্বুলেন্স গাড়িটি তল্লাশি করে অ্যাম্বুলেন্সের ভিতরে গ্যাস সিলিন্ডারের মধ্যে সুকৌশলে রক্ষিত অবস্থায় গ্রেফতারকৃত মাদক কারবারি ০১। শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং ০২। মোঃ আফসার (৩৩)-এর দেখানো ও উপস্থাপন মতে (ক) ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (খ) মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি অ্যাম্বুলেন্স (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫), (গ) ০১টি পুরাতন Realme, Model No- RMX5566 মোবাইল ফোন,(ঘ) ০১টি VIVO 1951 মডেলের পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
05/05/2026
*সিএমপির ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ (পাঁচ) কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও ০১টি মোটরসাইকেলসহ ০১ (এক) মাদক কারবারি গ্রেফতার*
ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় এসআই শাহাদাত হোসেন, এসআই মোহাম্মদ শাহীন মিয়া, এসআই মামুনুর রশিদ, এসআই সুমন দে, এসআই কামরুজ্জামান, এএসআই কাজল কান্তিসহ অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখে নগরীর ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার টিনশেড কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২)-কে গ্রেফতার করেন। তার হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবাসহ মোট ২২০০ পিস ইয়াবা, ০৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৭০,৭২০/- (সত্তর হাজার সাতশত বিশ) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বন্দরটিলা এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে নিয়মিত মাদকদ্রব্য বিক্রয় করে থাকে মর্মে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
05/05/2026
*সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা*
আজ ০৫ মে ২০২৬ খ্রি. তারিখে বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ মহোদয় সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।
05/05/2026
*সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে আত্মসাৎকৃত ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যের ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার*
বাদী এজাহার দায়ের করেন যে, গত ২৪/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় কলম্বিয়া অ্যাপারেলস লিঃ কর্তৃক আমদানিকৃত ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের রোল, যার আনুমানিক ওজন ৯.৫ টন এবং মূল্য প্রায় ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা, একটি কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম বন্দর থেকে লোড করে গাজীপুর চৌরাস্তা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোলরোডস্থ চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়। পরবর্তীতে চিটাগাং ফিলিং স্টেশন হতে ২৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় কাপড়ের রোল ভর্তি কাভার্ডভ্যানটি গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু গাজীপুরে না গিয়ে গাড়ির ড্রাইভারসহ অন্যান্য আসামীরা আমদানিকৃত ১৬৩টি কাপড়ের রোল আত্মসাৎ করে নিয়ে যায়। বাদীর এরুপ এজাহারের ভিত্তিতে হালিশহর থানায় মামলা নং-১৯, তারিখ: ২৭/০৪/২০২৬খ্রি., ধারা: ৪২০/৪০৭/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়।
হালিশহর থানায় মামলা রুজুর পর উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের নির্দেশনায় ইন্সপেক্টর মোঃ জামির হোসেন জিয়ার নেতৃত্বে ডিবি টিম নং-৩৪-এর এসআই মোঃ মহিউদ্দিন রাজু এবং এসআই মোহাম্মদ তারেক আজিজ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করেন। ছায়া তদন্তকালে টিম নং-৩৪-এর অফিসার ফোর্স ইং০৪/০৫/২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১নং হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করে। পরবর্তীতে চর জব্বর থানাধীন চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। সর্বমোট আত্মসাৎকৃত ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে। উক্ত মামলার ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী আবুল বাসার (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
05/05/2026
*সিএমপি'র ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১ এর অভিযানে ১৭৫ (একশত পচাত্তর)) গ্রাম মাদকদ্রব্য ক্রিস্টাল আইস (Chrystal M**h) সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*
ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ এর অফিসার ফোর্স ইং০৪/০৫/২০২৬ইং তারিখ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিএমপি'র পাঁচলাইশ থানাধীন ২নং গেইট ফিনলে স্কয়ার ৭ম তলা ক্রিয়েটর্স হাব এর ভিতরে দুইজন লোক অবৈধ মাদক তথা ক্রিস্টাল আইস বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টিম-৩১ এর অফিসার ফোর্স উক্ত স্থানে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক টিম উক্ত ব্যক্তি দ্বয়কে আটক করে। তখন আভিযানিক টিম আসামীদের হেফাজত হতে মোট ১৭৫ (একশত পচাত্তর) গ্রাম কথিত সাদা রংয়ের ক্রিস্টাল আইস নামীয় মাদক যার মূল্য অনুমান ১৭,৫০,০০০/-(সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হবে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা- ০১। মোঃ সাজ্জাদুল রহমান সাকিব (২৭), পিতা-মোঃ সেলিম, মাতা-সুলতানা রাজিয়া, সাং-ফটিকছড়ি পৌরসভা, ০৫নং ওয়ার্ড, পরান চৌধুরীর বাড়ী, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-শীতলঝর্ণা আবাসিক, ০২নং রোড, তৌহিদ ম্যানশন ২য় তলা, খানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম; ০২। মোঃ আবু ফয়সাল (২৬), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-জারিয়া বেগম, সাং-শাহনগর, সমতুল ফকিরের বাড়ী, ৬নং ওয়ার্ড, ১৩নং লেলাং ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আমানবাজার, বিআরটিসির পাশে, শরীফ টাওয়ার, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম মর্মে জানায়। তারা আরো জানায়, উদ্ধার ও জব্দকৃত আলামত ফটিকছড়ি এলাকার জনৈক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে বর্ণিত স্থানে ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছিল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Chattogram Metropolitan Police (Headquarters), Dampara
Chittagong
4225
