“আমার শ্বশুরবাড়ি বগুড়া, স্বাস্থ্যমন্ত্রী-এমপি আমাকে এখানে এনেছে” : সোহরাওয়ার্দী হাসপাতাল পরিচালক
প্রতিবাদী কন্ঠস্বর"
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রতিবাদী কন্ঠস্বর", Political organisation, Chittagong.
"প্রতি মাসের সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি।"
ডা. শফিকুর রহমান
আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা
04/06/2026
টিভি সাক্ষাৎকারে দেখলাম সংসদ সদস্য হিসেবে আমীরে জামায়াত যে সম্মানী পান উনার আসনের একটা কওমি মাদরাসায় দান করে দিচ্ছেন। আর এটা পুরো পাঁচ বছরের জন্য। আনুমানিক প্রায় ৬০ লক্ষাধিক টাকা।
যে কওমি আলেমরা জামায়াত ইসলামকে দেখতে পারেনা আমিরে জামায়াতকে ভন্ড মূর্খ মুনাফিক আকিদা খারাপ বলে গালিগালাজ করে তাদেরকেই সংসদ জীবনের সব টাকা দিয়ে দিলেন? এটা কি বিশ্বাস করা যায়?
জামায়াতে ইসলামী যে আদর্শিক বিপ্লবের স্বপ্ন দেখে,এটি সেই পথ থেকে বিচ্যুত না হওয়ার আরেকটি প্রমাণ,সামনে এগিয়ে যাওয়ার আরও একটা পদক্ষেপ বলে মনে করি।
আমীরে জামায়াতের এমন উদার ও দূরদর্শী পদক্ষেপ কওমি অঙ্গন ও জামায়াতের মধ্যকার দূরত্ব আরও কমিয়ে আনবে এবং ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্যের পথকে সুগম করবে বলে আমার বিশ্বাস।
হে আল্লাহ আমিরে জামায়াত ডা শফিকুর রহমানকে বাংলাদেশের খাদেম হিসেবে কবুল করুন আমীন।
03/06/2026
যেভাবে তলপেট থেকে বুলেট বের করা হয়...
#লালজুলাই
নির্বাচন নিয়ে ড. আবুল কালাম আজাদ বাশার সাহেবের নসীহা।
জামায়াত ঠেকাতে আলীগকে নির্বাচনে ফেরাতে চেয়েছিল ভারত ও ভারতীয় দালালরা!!!এখনও জামায়াত ঠেকাতে ভারতীয় দালালদের সাথে যোগ হয়ে বিএনপি সরকারও চাচ্ছে আলীগ রাজনীতির মাঠে ফিরে আসুক,বাধ সেধেছে হাসিনা,জামায়াত ঠেকাতে ততপর মানব জমিনের মতির কথায় তেমনটাই ফুটে উঠল।তারপরও জাতির কিছু অবুঝ সবসময় জামায়াতের দোষ খুঁজবেন।
03/06/2026
দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী
🗓️ তারিখ: ০৪ জুন ২০২৬ই, বৃহস্পতিবার।
⏰ সময়: বিকাল ৫টা
🧿 স্থান: আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইট।
03/06/2026
বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ; অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি
আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার রাজধানীসহ সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩ জুন এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর এক বড়ো ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।’
তিনি আরও বলেন, ‘বিইআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একই সাথে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই দাম বাড়ার সাথে সাথে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যাবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। আমরা সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা দেশের বিদ্যুৎ খাতের সকল দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে, দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে গণবিরোধী ও অযৌক্তিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচি সার্বিকভাবে সফল করার জন্য উপরিউক্ত শাখাসমূহের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ঢাকা মহানগরীর উদ্যোগে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
03/06/2026
একজন বিরোধী দলের এমপি এবং একজন সরকারি দলের এমপি উভয়ই জনগণের প্রতিনিধি। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নির্বাচনী এলাকার জনগণকে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায়।
চরম অন্যায়।
Click here to claim your Sponsored Listing.
