পাটিয়ালা-বিহড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল

পাটিয়ালা-বিহড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল

Share

আল্লাহ সর্বশক্তিমান

08/04/2026
08/04/2026

আজকে সংসদে বিল পাস হয়েছে----

★আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল
★জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি বিল
★শেখ মুজিবের পরিবারের সুরক্ষা রোহিতকরণ বিল

অথচ এই বিল পাসের সময় অদ্ভুত কারনে জামাত এনসিপি চুপ করে ছিল! তারা বিল পাসের সময় হ্যাঁ পর্যন্ত বলেনি।।।। অথচ আজীবন এরা গুজব রটায় বিএনপি লীগের নিষিদ্ধ চায় না,জুলাই ধারন করে না।।।।

অথচ এসব আল্লাহর ওলি তথা জিন্দা ওলির দল সহ এনসিপি মিথ্যাচার করে বেড়ায়।।। আর তাদের অন্ধ গো ভক্তরা লাফালাফি করে।।।।

08/04/2026

গুলিস্তানে হকার বসানো নিয়ে চাঁদাবাজির অভিযোগ, চাপে পড়ে সমালোচনায় এনসিপি নেতা

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাথে হকার বসানোকে কেন্দ্র করে এক এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ওই নেতা ১৮টি ভ্যান বসিয়ে সেগুলোতে ব্যবসার সুযোগ করে দেন নিজ এলাকা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পরিচিত ব্যক্তিদের।

প্রতিটি ভ্যানের বিপরীতে তিনি এককালীন প্রায় দেড় লাখ টাকা এবং দৈনিক ৭৫০ টাকা করে ‘ভাড়া’ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এতে দৈনিক প্রায় সাড়ে ১৩ হাজার টাকা এবং মাসে প্রায় ৪ লাখ টাকা আয় হতো। এককালীন হিসেবে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ লাখ টাকা।

সম্প্রতি সরকার গুলিস্তানের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করলে ক্ষোভে ফেটে পড়েন ভ্যান ব্যবসায়ীরা। গত রাতে ১৮ জন হকার তাদের স্বজনসহ প্রায় দেড়শ’ লোক নিয়ে অভিযুক্ত নেতাকে অবরুদ্ধ করে রাখেন।

হকারদের দাবি ছিল—তাদের পুনরায় ফুটপাথে ব্যবসা করার সুযোগ দিতে হবে, নতুবা আগে নেয়া টাকা ফেরত দিতে হবে। পরিস্থিতির চাপে পড়ে ওই নেতা পুনরায় হকার বসানোর আশ্বাস দিয়ে সেখান থেকে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে।

এদিকে, আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার চাপের মুখে পড়েই তিনি সরকারের ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগের সমালোচনা শুরু করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত নেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

08/04/2026

ইরানের ঐতিহাসিক বিজয়: তেহরানের ১০ শর্তেই যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের সম্মতি

আইবিএন রিপোর্ট: ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) এক বিবৃতিতে দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র তেহরানের প্রস্তাবিত ১০-দফা পরিকল্পনা মূলনীতিতে মেনে নিয়েছে। এতে ইরানকে ‘ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়’ অর্জিত হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রকে এই শর্তগুলো মানতে বাধ্য করা হয়েছে।

কাউন্সিলের মতে, যুক্তরাষ্ট্র যে ১০টি শর্ত মেনে নিয়েছে তা হলো:
১. ইরানের প্রতি অ-আগ্রাসনের প্রতিশ্রুতি
২. হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা
৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া
৪. সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার
৫. সব মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার
৬. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব রেজুলেশন বাতিল
৭. আইএইএ বোর্ড অব গভর্নরসের সব রেজুলেশন বাতিল
৮. ইরানকে ক্ষতিপূরণ প্রদান
৯. অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও সামরিক বাহিনী প্রত্যাহার
১০. সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, বিশেষ করে লেবাননে প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বন্ধ।

ইরানের এসএনএসসি এই ফলাফলকে ‘শত্রুর অস্বীকারযোগ্য, ঐতিহাসিক ও চূর্ণকারী পরাজয়’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই ১০-দফা পরিকল্পনা পেশ করা হয়। যুক্তরাষ্ট্র প্রথমে হুমকি দিলেও শেষ পর্যন্ত এই নীতিগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয়। ইরানের দাবি অনুসারে, এই প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিরাপদ পথচলাচলের জন্য সমন্বয়ের বিষয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সম্পদ মুক্তির মাধ্যমে ইরানের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে ‘কার্যকর ভিত্তি’ বলে উল্লেখ করেছেন। উভয় পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে আলোচনা শুরু হবে, যা সর্বোচ্চ ১৫ দিন চলতে পারে।

ইরানি কর্মকর্তারা বলছেন, এই বিজয় ইরানের সশস্ত্র বাহিনী, জাতীয় ঐক্য এবং নেতৃত্বের দৃঢ়তার ফসল। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আলোচনায় এখনো অনেক বিস্তারিত বিষয় বাকি রয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে।

07/04/2026

শুভেচ্ছা ও অভিনন্দন ভাই।

Photos from Md Abul Kalam - মোঃ আবুল কালাম's post 07/04/2026
07/04/2026

আগামী বুধবার সকাল ১০ টা থেকে 1,2,3,4 নাম্বার ওয়ার্ডের ও এমএস কার্ডধারীদের কে ১৫/- টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরন করা হবে-
এবং বৃহস্পতিবার 5,6,7,8,9 ওয়ার্ডের যাদের কার্ড আছে তাদের কে দেওয়া হবে।
উপজেলা কর্তৃক নির্দেশনা:- যার নামে কার্ড অবশ্যই আসতে হবে। অন্যথায় চাল দেওয়া হবে না।
২-চাল এর কার্ড নিয়ে আসতে হবে ।

07/04/2026

সারাদেশে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে- সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

07/04/2026

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করার বিল সংসদে পাস হওয়া বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবসমাজের দীর্ঘদিনের দাবির এক ঐতিহাসিক বিজয়। এই অর্জন কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং হাজারো মেধাবী তরুণের স্বপ্ন পূরণের নতুন এক দিগন্ত।
#সরকারি_চাকরি #বয়সসীমা৩২ #তারুণ্যের_অধিকার #বাংলাদেশ #সংসদ_বিল #চাকরিপ্রার্থী #মেধার_জয় #নতুন_বাংলাদেশ

07/04/2026

চার্জ দিচ্ছেন না কিন্তু চার্জার প্লাগে লাগানো। শুধু এ জন্যই ঢাকা শহরে দিনে ৭০ লাখ টাকার বিদ্যুৎ অপচয় হয়। এই তথ্য কি আপনি জানতেন?

৪ কোটি মানুষের (জি, সংখ্যাটা এখন ৪ কোটিই) ঢাকা শহরে দেড় কোটি ফোন ব্যবহার করা হয়। বেশি ওয়াটের স্মার্টফোন চার্জার থেকে শুরু করে সাধারণ ফোনের চার্জার ধরে গড় করলাম।

প্রতিটি মোবাইল চার্জার চার্জিং অবস্থায় না থাকার পরও ঘণ্টায় গড়ে ০.২ ওয়াট বিদ্যুৎ খরচ করে। দিনে ধরলাম ৪ ঘণ্টা চার্জ দেই। গড়ে ধরলাম ২০ ঘণ্টা অলস পড়ে থাকে। দেড় কোটি চার্জার দিনে অপচয় ৬০ হাজার ইউনিট।

ঢাকা শহরে ৫ লাখ বিদ্যুৎ চালিত রিকসা। মানহীন এর চার্জারগুলো ১-৩ ওয়াট বিদ্যুৎ অপচয় করে। গড়ে ধরলাম ২ ওয়াট। রিকসা ১০-১২ ঘণ্টার মতো চার্জে থাকলে। মিনিমাম ধরলাম ১০ ঘণ্টা অলস বসে থাকে। প্রতিদিন অপচয় ১০ হাজার ইউনিট।

গড়ে ১০ টাকা প্রতি ইউনিট ধরলে বছরে ফোন চার্জার অপচয় করে ২১ কোটি ৯০ লাখ টাকা।

বছরে রিকসার চার্জার অপচয় করে ৩ কোটি ৬৫ লাখ টাকা।

কেবল ফোন ও রিকসার চার্জার প্লাগে লাগিয়ে রাখার কারণে অপচয় ২৫ কোটি ৫৫ লাখ টাকা।

এই টাকায়--
• উপজেলা পর্যায়ের ১০০ বেডের ১০০টি হাসপাতালের বিদ্যুৎ খরচ দেওয়া যায়।
• প্রায় ১০ থেকে ২০ হাজার স্কুলের এক বছরের বিদ্যুৎ খরচ মেটানো সম্ভব।
• একটি উপজেলার হাজার হাজার ঘরে কয়েক মাস বিনামূল্যে আলো জ্বালানো সম্ভব।

কিছু করতে হবে না। জাস্ট চার্জ শেষে সুইচ অফ করে দিতে হবে।

অপচয়ের আরও অনেক উদাহরণ আছে। চার্জার শুধু প্লাগে লাগিয়ে রাখার কারণে বিদ্যুৎ খায়, অনেকে হয়তো জানেন না। অফিসে-দোকানে অনেক ল্যাপটপ, পিসিও প্লাগে লাগিয়ে রাখেন। আমি জাস্ট একটা আনুমানিক হিসাব দিলাম।

বিদ্যুৎ নানাভাবে অপচয় হয় চোখের সামনে। এটা হয় আড়ালে, অজান্তে। যতভাবে সম্ভব, আমাদের বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে। সামনে কঠিন দিন আসছে।

আসুন ছোট ছোট অভ্যাসগত পরিবর্তনে বড় পরিমাণে বিদ্যুৎ বাঁচাই।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Patiala, Bipulasahar, Monahorgong, Cumilla
Chittagong
3590