কাজল বরণ কন্যারে তুই
করিস কেন লাজ,
তোর সাজনে উঠলো ফুটে
রঙিন ফুলের সাজ।
হাতে ভরা জলের চুড়ি
গলায় জলের মালা
স্বচ্ছতায় তোর উঠলো ফুটে
রূপের বরণ ডালা।
কন্যারে তোর নামখানি বল
জলের রঙে আঁকি,
হরেক রকম কারসাজিতে
নামের আখর লিখি।।
_জান্নাত
Kobitar Ashor/কবিতার আসর
কবিতার আসরে হাজারো কবিতারা আপনার মনে? মনের উৎস,,,মনের খোরাক।।
এই কি বুঝি ভালোবাসা
কাছে আসা দূরে যাওয়া!
কিইবা হতো থাকতে পাশে
এইটুকুই তো ছিলো চাওয়া।
পুরুষ তুমি প্রকাশ করো নারীর কতো সাজ
সেই নারীরে সাজাতেই আমার যত কাজ।
নারীর মাঝে রূপের বাহার কে দিয়েছে এমন
অপরূপা লাগে নারী সাজাও তুমি যেমন।
মেঘ বরন কালো চুলের খোঁপায় দাও গো ফুল
ফুলের মালি বাগান ভেবে করেই যাবে ভুল।
কানে গলায় সিঁতির ভাঁজে খচিত আভূষণে
রিনি ঝিনি সুরের ছন্দ বাজে হাতের কাঁকনে।
নাকের নোলক কিংবা নথে মায়াবীনী বেশে
হাজার পুরুষ মত্ত হলো রূপের মায়ায় ফেঁসে।
তিন শব্দের গহনাতে এতো রাজকীয় মেলা
কারুকাজে রঙিন করা ডায়মন্ড কাটের খেলা।
এণ্টিক নয়তো গোল্ডেন কাজ নাহয় তায়েবা
তারিফ যেন উপচে পড়ে ওয়াহ! বাহ রে বা!
কন্যা,জয়া,জননীরা আমার কাছে কিনে
উৎসবে নিজেকে সাজায় আপন মনের রঙে।
শুধুই কি কানের গলার হাতের চুড়ি বাজে
কলম সম আঙুল ও বাধ যায় নি গহনার সাজে।
শুধু ইউরোপে নয়, করোনা ভাইরাস আতঙ্ক এখন বাংলাদেশও। যার কারণে হঠাৎ করেই করোনাভাইরাস আতঙ্কে বেড়ে গেছে মাস্কের ব্যবহার ও দাম এবং বেড়েছে মাস্কের চাহিদাও। ভাইরাস জনিত রোগটি প্রতিরোধের প্রাথমিক ব্যবস্থা হিসেবে স্কুল-কলেজ থেকে শুরু করে হাটবাজার কিংবা গণপরিবহণের মতো জনাকীর্ণ পরিবেশে মাস্ক ব্যবহার বেড়েছে।
মাস্ক ব্যবহারকারীরা বলছেন, বাংলাদেশে ধুলা-বালুময় পরিবেশে ভাইরাসজনিত বিভিন্ন ধরনের রোগ-ব্যাধির আশঙ্কা থাকে। এসব থেকে বাঁচতেই তারা মাস্ক পড়ছেন। এছাড়া স¤প্রতি আলোচিত করোনাভাইরাস আতঙ্কের কারণেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন বলে জানিয়েছেন।
সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলে এ ধরনের ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। যেমন হাঁচি-কাশির সময় মুখ ঢেকে ফেলতে হবে, তারপর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে হাত। সাবান ও গরম পানি দিয়ে নিয়মিত হাত ধুলে জীবাণু থাকার ঝুঁকি কমবে। আর না ধোয়া হাত যেন কোনোভাবেই মুখ, চোখ বা নাকের সংস্পর্শে না যায়। পাশাপাশি সুস্থ জীবনযাপনের সাধারণ নিয়মগুলোও মানতে হবে। সবকিছুর পরও যদি কারও মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা যায়, আতঙ্কিত না হয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ওষুধ বিক্রেতারা বলেন, ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারে ১০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৫০০ টাকা মূল্যের মাস্কও রয়েছে। এসবের মধ্যে সার্জিক্যাল মাস্ক, ফিল্টার মাস্ক, রেসপিরেটর হিসেবে তৈরি ফেস মাস্ক ছাড়াও একটানা তিন-চার দিন ব্যবহার উপযোগী এন ৯৫ মাস্ক, পি ৯৫ মাস্ক, এন ৯৯, এন ১০০, এয়ার পিউরিফিকেশন মাস্ক ও রেসপ্রো মাস্ক বিক্রি হচ্ছে। তবে সাধারণত যে মাস্ক প্রতিনিয়ত সবাই ব্যবহার করছেন সেটি সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্কের সামনে নীল আর পেছনে সাদা রংয়ের থাকে। সুস্থ থাকলে শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রংয়ের অংশটি সামনে রেখে পরতে হবে এবং অসুস্থ হলে মানে জ্বর, ঠান্ডা, কাশি হলে নীল রংয়ের অংশটি সামনে রেখে পরতে হবে।
#তোমার_অপেক্ষা ২
তোমার প্রেমে পড়ে আবার চাই নি উঠতে বুঝলে
তবুও তুমি প্রেমের মাস হাজারো বাঁধা সাধলে,
তোমায় ছাড়া চাইনি আমি অন্য কিছু খুঁজি
চেয়েছি আমি তোমার হয়ে তোমায় শুধু বুঝি।
তোমার মনে যে সুর বাজে আমায় তুমি দাও
বিনিময়ে আমায় শুধু তোমার করে নাও,
এ জগতে অনেক আছে তোমার মত আর নেই
এতোদিনে মন পেল বুঝে তুমিই আমার সেই।
হৃদয় থেকে চাই গো তোমায় হৃদয় শুধু জানে
এই জগতে তুমি ছাড়া বেঁচে থাকার মানে,
তোমার প্রেমের বরণ ডালায় দেবে কি গো ঠাঁই
উদাসী মন তবুও থাকি তোমার অপেক্ষায়।।
_রুপোর_নূপুর
আমি ইচ্ছে করেই মনের ঘরে তালা লাগাই না
যেন তুমি আসতে পারো।
আমার মনের দুয়ার খুলে রাখি রাত বিরেতে
যেন কাছে ঘেঁষতে পারো।
যখন নিয়ন বাতির মতই দুচোখ রাত্রি জাগে
যেন পথ চিনতে পারো।
আমি আঁধার ঘরে আছি তোমার অপেক্ষাতে
যেন আলো জ্বালতে পারো।।
ছাড়_কাব্য
#তোমার_অস্তিত্বে_আমি
""""""""""""""""""""""""""""""""""
যদি কখনো হারিয়ে যাই
তোমার সীমানা পেরিয়ে
যদি কখনো নিরুদ্দেশ হই
তোমায় না জানিয়ে।
যদি কখনো মিলিয়ে যাই
দখিন হাওয়ার বেশে,
যদি কখনো খুঁজেই না পাও
স্নিগ্ধ বিকেল শেষে।
যদি কখনো লুকোই গিয়ে
নীল দিগন্তের পাড়ে,
মিনতি আমার নিও না ভেবে
হয়ত গিয়েছি মরে!!!
যদি কখনো ভোরের আলো
ছুঁয়ে যায় তোমার অধর,
যদি কখনো ফুলের ঘ্রাণে
মন হয়ে যায় বিভোর।
যদি কখনো মেঘলা দিনে
একলা হওয়া প্রাণে,
যদি কখনো ঝুম বৃষ্টিতে
আমায় মনে টানে।
যদি কখনো নিয়নের আলোয়
অনুভবে পাও খুঁজে,
রাত হয়ে নামবো তোমার
হৃদয়ের কুঠরি মাঝে।।
#রুপোর_নুপুর
20/02/2019
বাংলা আমার অহংকার
#আমার_প্রাণের_ভাষা
*********************
মায়ের মুখে প্রথম শুনেছি
যে ভাষাটি প্রাণ ভরে,
সেটাই আমার মাতৃভাষা
বাংলা মায়ের ক্রোড়ে।
প্রথম যে ভাষা বলতে শিখেছি
আধো আধো বোলে!
সে ভাষা আমার বাংলা ভাষা
বাংলার কথা বলে।।
শত শহীদের প্রাণের ত্যাগে
পেয়েছিলাম যে ভাষা,
শোকের ছায়ায় কালো বর্ণ
পুস্তক জুড়ে ঠাসা।।
বৈচিত্র্যময় এ মাতৃভাষা
বলে জুড়োই প্রাণ,
বাংলা আমার,আমি বাংলার
গাই বাংলার গান।।
মায়ের ভাষা প্রাণ খুলে বলি
লজ্জা তো নেই কোন,
বিদেশী ভাষার দক্ষতা দিয়ে
বাহাদুরি তবে কেন??
যে ভাষায় আছে এতো মধু
আছে এতো গভীরতা,
এবার একুশের রথে চড়ে
আসুক সে বাংলার বার্তা।।
বাংলিশ নিয়ে ব্যস্ত যারা
এবার সজাগ হও,
পরের দেশের ভাষা ছেড়ে
বাংলায় কথা কও।
বাংলা আমার গাঁয়ের ভাষা
কোটি মানুষের প্রাণ।
সে ভাষাতে কথা বলে পাই
স্নিগ্ধ মাটির ঘ্রাণ।।
শ্রুতিমধুর এ বাংলা ভাষা
প্রাঞ্জলতায় ভরা,
বিশ্বের বুকে মহিমান্বিত
স্বগৌরবে মোড়া।।
চলো,গড়ি আবার নতুন করে
ভাষার নব অধ্যায়,
বাংলাই হবে মুখের ভাষা
মাথা নত হবে শ্রদ্ধায়।
বাংলার প্রতি সম্মান যেন
হৃদয়ে থাকে দৃঢ়।
শুদ্ধ বাংলায় কথা বলার
চর্চা তবে গড়ো।।
#রুপোর_নুপুর
18/02/2019
#শাড়িতে_নারী
"""""""""""""""""""""""
এমন দারুণ একটা শাড়ি
তোরে কেমনে আমি ছাড়ি!
তুই যে বাঙালিয়ানার সাজ
রক্ষা করিস নারীর লাজ।
তোর মাপটি বারো হাত
ওয়েষ্টার্ন ড্রেসে তোর তফাৎ।
শাড়ির পাড়টি জুড়ে রঙিন
সাদায় মিশেছে তার জমিন।
আঁচল অঙ্গে ঢেকে পড়ে
যেন লতায় রেখেছে মুড়ে।
তুই যে বড়ই অপরূপা
নারীকে করিস শতরূপা।
তোর রূপের বাহার দেখে
ফাগুন লাগে সবার চোখে!
তোর কুঁচির ভাঁজে ভাঁজে
নারীর হাতের কাঁকন বাজে।
কত নামেই তোরে ডাকি
মসলীন,বেনারসি আর সিল্কি।
যত নামেই ছড়িয়ে থাকিস
শাড়ি নারীর মান তুই রাখিস।।
#মিথিলা
#অন্তরনিহিত
"""""""'''''''''''"'''''''''''''''''
দুঃখের ভিতরে দুঃখ থাকে
ক্ষতের মাঝেও ক্ষত,
কথার মাঝেও কথা থাকে
না বলা কথা যত!
চাওয়ার পরতে চাওয়া থাকে
পাওয়ার মাঝে না পাওয়া
জীবন সেতো নয় রে জীবন
ক্ষণিকের আসা যাওয়া।
স্বপ্নের মাঝেও স্বপ্ন থাকে
নিজেকে রাঙানোর সাজে,
সুখের ভিতর সুখ খুঁজে যে
সুখের মানে না বুঝে!
কষ্টের ভিতরেও কষ্ট জন্মে
আপন যদি না হয় আপন
ভালোবাসায় যদি টান না থাকে
সে ভালোবাসা আবার কেমন!
#রূপোর_নূপুর
#শুধু_মনে_রেখো
*****************
তুমি আমাকে যতবার ফিরিয়ে দিবে,
আকাশ থেকে খসে পড়বে একটি করে তারা!
তুমি আমাকে যতবার দূরে সরিয়ে দিবে,
ওই আকাশ তোমার থেকে ততটাই দূরে চলে যাবে!!
তুমি আমার দু'চোখ জুড়ে যতই অশ্রু ঝরাবে,
সাগরের নীল ঢেউ তোমার তীরে ফিরবে না!!
তুমি যতবার এই হৃদয়ের রক্ত ঝরাবে,
ওই গোলাপ তার রঙ হারিয়ে শুভ্র হয়ে যাবে!!
তুমি যতই আমাকে মন থেকে ভুলে যাবে,
ততই তোমাকে মনে পড়ে হাসিগুলো আর ফিরবে না!!
তুমি আমার ভালোবাসাকে যতই 'না' বলবে,
এই হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা কমবে না!!
শুধু মনে রেখো........,
ভালোবাসা হারিয়ে গেলে এতো সহজে ফিরবে না।।
#মিথিলা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong
4000
