Bandarban

Bandarban

Share

http://www.facebook.com/bandarbanbook Bandarban is rich with culture & environmentally unspoiled; be Bandarban mostly consists of forests and hills. In 1240 AC.

"Bandarban" is a hub for Natural beauties & it is the headquarters of the Hill-District that is one of the three districts of the 'Chittagong Hill Tracts', in the south-eastern part of Bangladesh. It is the home town of the Bohmang Chief who is the head of the Mogh tribe. Bandarban is rich with culture & environmentally unspoiled; being very remote, much of the hills, forests and wildlife are stil

18/10/2023

Camping with Nature! 💚💙
___________________________
A Film by Dihan Chowdhury
Location : Amiakhum, Bandarban

27/08/2021

তুমি ভরেছো এ মন
এক নিঝুম অরণ্যে....🎶
_________________________________________
লোকেশন: সইংগং / ন্যাড়ামাথা ঝর্ণা, বান্দরবান।
কন্টেন্ট ক্রেডিট: Sabbir Ahmed Majumder

06/08/2021

ব্যস্ত শহর ছেড়ে আবার কবে যাওয়া হবে?

____________________________
লোকেশন: নাফাখুম, বান্দরবান।
কন্টেন্ট ক্রেডিট: Mehedi Hasan

06/08/2021

অপার্থিব আমিয়াখুম জলপ্রপাত।
_______________________________________
Location: Amiyakhum, Thanchi, Bandarban.
Device: Canon 600D
Content Credit: Adito Su Nil

30/07/2021

মেঘকে ডেকে পাহাড় শুধায়,
তুই কি আজ বৃষ্টি হবি?
মেঘ বলে- না, বৃষ্টি হতে চাই না আজ,
দেখতে দে তাদের আমার বহুরূপী সাঁজ!

_______________________________
লোকেশন: দ্যোতং পাড়া, বান্দরবান।
Device: Canon 70D
Content Credit: Imran Hossain Imu

28/07/2021

তমাতুঙ্গী পর্যটন কেন্দ্র, থানচি, বান্দরবান।

খুব শীঘ্রই বান্দরবানে চালু হচ্ছে নতুন একটি পর্যটন কেন্দ্র 'তমাতুঙ্গী'। এখান থেকে খালি চোখে কাছ থেকেই কেওক্রাডং, তাজিংডং ও ডিম পাহাড় দেখা যায়। আর এখানকার সড়ক যোগাযোগ সহজ করার জন্য সেনাবাহিনী তৈরী করছে থানচি জিরো পয়েন্ট থেকে ৮১ কিমি দীর্ঘ পাকা সড়ক। এবং অল্প কিছুদিনের মধ্যেই কাজ শেষে উন্মুক্ত করে দেওয়া হবে সকল ভ্রমন-পিপাসুদের জন্য! পর্যটকদের জন্য বিভিন্ন রকম আধুনিক সুযোগ সুবিধা থাকবে এখানে।

তমাতুঙ্গি ভিউ পয়েন্ট থেকে মেঘ আর পাহাড়ের মিতালি দেখতে বান্দরবানের তমাতুঙ্গিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

14/04/2020

শুভ হোক বাংলা নববর্ষ-১৪২৭!

এখনই তো সময় হাতটা বাড়িয়ে দেয়ার... আমাদের অনেকের বোধ হয় কল্পনাতেও নেই, মানুষের অবস্থা কতটা খারাপ। নিম্ন আয়ের অনেক মানুষেরই পাতে নেয়ার মতো এখন কোনো ভাত নেই। গড়ে এই নিম্ন আয়ের মানুষের আয় কমেছে প্রায় ৭৫% অর্থাৎ তিন চতুর্থাংশ! এমনকি এই দুর্যোগে কোনভাবে চালানোর মতো তাদের নেই কোনো সঞ্চয়। নিম্ন মধ্যবিত্ত স্তরের যে মানুষগুলো এই সমাজে টিকে থাকার সংগ্রামে লিপ্ত ছিলেন, এই কদিনে সেই পরিবারগুলোর বেশিরভাগই এক ধাক্কায় হতদরিদ্র হয়ে গেছেন।

জানি আমরা সবাই চিন্তায় আছি। তারপরেও বলবো আমাদের মধ্যে অনেকেই পেটে খাবার না পড়ার যন্ত্রণায় তো নেই। আমাদের দেশের অনেক মানুষের অবস্থা সত্যিই অনেক খারাপ। সবাই একটু একটু করে যে যার মতো করে হলেও যেন এগিয়ে আসি। আমরা যারা সবাই ভালো কিছু করার কথা ভাবছি, মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছি, যার যার সামর্থ্য অনুযায়ী একটু হাতটা একটু বড় করি। মানুষের প্রয়োজনটাও এখন সত্যিই অনেক বেশি ।

গত দু’সপ্তাহে অনেক পরিবারের কাছে হয়তো বিভিন্ন উদ্যোগে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী অথবা আর্থিক সহায়তা পৌঁছানো গেছে। কিন্তু সহায়তার আশায় বুক বেঁধে, পথ চেয়ে বসে আছেন তাদের চেয়ে আরও অনেক অনেক বেশি সংখ্যক ক্ষুধার্ত আর অভাবগ্রস্ত মানুষ। গ্রামাঞ্চলের বেশির ভাগ মানুষই শহর বা বৈদেশিক আয়ের ওপর নির্ভরশীল। অনানুষ্ঠানিক উপার্জনের উৎসগুলো থমকে গেছে, বিদেশ থেকে টাকা আসছে না, আয় পুরোপুরি বন্ধ- মহামারি সৃষ্টি করেছে এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়। জরুরি সহায়তা ছাড়া দরিদ্র পরিবারগুলোর বেঁচে থাকার সব পথ যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে।

নতুন বছরে বাংলাদেশের কারও ভাতের থালা যাতে শূন্য না থাকে। আমরা সবাই মিলে এগিয়ে আসলেই শুধুমাত্র এটি সম্ভব। আমার অনুরোধ, চলুন একসাথে মানুষের পাশে দাঁড়াই। আর সচেতন হউন, নিরাপদ থাকুন। সতর্কতা অবলম্বন করে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন। সামনের দিনগুলো আপনার ও আপনার আপনজনদের জন্য নিরাপদ ও সুন্দর হোক, এই কামনায় আবারো জানাচ্ছি শুভ বাংলা নববর্ষ-১৪২৭!

26/03/2020

যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা... ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

বান্দরবান-চট্টগ্রাম সড়কে পূর্বাণী এসি বাস সার্ভিসের ভাড়া ১৮০ টাকা 13/03/2020

বান্দরবান-চট্টগ্রাম সড়কে পূর্বাণী ক্লাসিক এসি চেয়ারকোচ সার্ভিসের এর শুভ উদ্বোধন: ভাড়া ১৮০ টাকা নির্ধারণ।

বান্দরবান-চট্টগ্রাম সড়কে পূর্বাণী এসি বাস সার্ভিসের ভাড়া ১৮০ টাকা বান্দরবানে আগত পর্যটক ও যাত্রীদের আরামদায়ক ভ্রমনের লক্ষে বান্দরবান-চট্টগ্রাম সড়কে পূর্বাণী ক্লাসিক এসি চেয়ারক....

বান্দরবানে পর্যটকদের জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ট্যুরিষ্ট বাস 25/02/2020

সুখবর!
বান্দরবানে ২৭শে ফেব্রুয়ারী'২০২০ থেকে চালু হচ্ছে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস!

বান্দরবানে পর্যটকদের জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ট্যুরিষ্ট বাস বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে ট্যুরিষ্ট বাস। হোটেল হিলভিউ এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই...

21/02/2020

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা...

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bandarban
Chittagong
4600