24/08/2018
OC, Patenga Model Thana, CMP
For close communication with Local community and Tourist.
24/08/2018
18/07/2018
নিস্পাপ ৯ মাসের শিশু তরী হত্যার প্রধান ঘাতক রুবেল।। আজ বিজ্ঞ আদলতে দোষ স্বীকারমূলক জবানবন্দী প্রদান করে।টিম পতেংগার সকল অফিসারকে অশেষ ধন্যবাদ ! সম্মিলিত ও ঐকান্তিক প্রচেস্টায় অসম্ভবকে সম্ভব করে সম্পূর্ণ ক্লুলেশ ঘটনা উদঘাটন এক নজিরবিহীন পুলিশী সাফল্য! মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সর্বোচ্চ দিক নির্দেশনায় , মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন্স) মহোদয়, মাননীয় ডিসি বন্দর, এডিসি বন্দর, এসি বন্দর মহোদয়দের সার্বক্ষনিক তত্বাবধানে টিম পতেংগার সকল অফিসারদের নিরলস শ্রম ও একটানা অভিযানে এই অসাধারন সাফল্য! নিস্পাপ সন্তানের মায়ের কাছে কোন কিছুই হয়ত শান্তনার বাণী নয়। তবে সত্য ও ন্যা্য়বিচার প্রতিষ্ঠায় আমরা অবিচল। সর্বোচ্চ শাস্তি বিধানের সকল পদক্ষেপ গ্রহনে অংগীকারাবদ্ধ। মহান রাব্বুল আল আমিন আমাদের সহায় হউন ,,,, আমিন।
23/05/2018
পতেংগা মডেল থানায় গত প্রায় ১৭ মাসে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত ২৭৪ মামলায় মাদক ব্যবসায়ী আটক ৩৬০ জন, ইয়াবা টেবলেট উদ্ধার প্রায় ১,৭০,০০০ যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা, গাঁজা ৭৮,৪৫৭ পুরিয়া + ১৫ কেজি মোট প্রায় ৯৩ কেজি মূল্য অনুমান ৯,৩০,০০০/= , এবং ৫৩৫১ লিটার চোলাই মদ মূল্য অনুমান ১ কোটি ৭ সাত লক্ষ টাকা , ৯৩ বোতল বিদেশী মদ মুল্য অনুমান ৫ লক্ষ টাকা , ১০০৮ ক্যান বিয়ার মূল্য অনুমান ৩ লাখ টাকা !! ইয়াবা তৈরীর মেশিন উদ্ধার একটি ।এছাড়া মাদক সেবন সংক্রান্তে শতাধিক গ্রেপ্তার ।এটি বিগত একই সময়ের তুলনায় অনেক বেশী ।এটা কি মাদক ব্যবসায়ীদের সহায়তা করা ?
28/04/2018
হৃদয় (১০) পিতা- কামাল হোসেন , অটোচালক, মাতা- নাসিমা , (মামা- ইসমাইল , বোন- ফারজানা(৬) ভাই জাবের(১)
উক্ত ছেলেটিকে গত ২৬/০৪/১৮ ইং গভীর রাতে সিবীচ এলাকায় পাওয়া যায়। সে বর্তমানে পতেংগা থানা হেফাজতে আছে। তার নিজবাড়ী বরিশাল এবং সে পিতামাতার সাথে চট্টগ্রাম কাজীর মসজিদ(?) এলাকায় থাকত বলে জানায়। পথভুলে সে পতেংগা সিবীচ চলে আসে। তার পরিচয় জানা গেলে পতেংগা থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
সিমেন্ট ক্রসিং , কেইপিজেড গেইট , স্টিলমিল বাজার প্রধান সড়ক রোড ডিভাইডারের পূর্ব পাশ, খালপাড় রোডের উত্তর পাশের সমগ্র এলাকা এবং এয়ারপোর্ট রোডের ৯ নং ঘাট ও গুপ্তখাল পর্যন্ত এলাকা পতেংগা থানধীন নয়। এছাড়া দিনে রাতে পতেংগা থানায় সার্বক্ষনিক চেক পোস্ট নাই।
Rab গলির দক্ষিন পাশ থেকে স্টীলমিল বাজার রাস্তার পশ্চিম পাশ , খেজুর তলা বেরীবাঁধ দক্ষিনে সীবিচ , খালপাড় রোডের দক্ষিন পাশের সমস্ত এলাকা , গুপ্তখাল থেকে এয়ারপোর্ট , নেভালবীচ পর্যন্ত পতেংগা থানা।।
পতেংগা সীবিচ এ আসা যাওয়ার সময় কিংবা সীবিচ / নেভাল বিচ এলাকায় অবস্থানকালে পুলিশ কিংবা অন্য কারো দ্বারা যেকোন ধরনের হয়রানী বা নিগ্রহের শিকার হলে ০১৭১৩৩৭৩২৭০ নাম্বারে জানান।
থানায় জিডি , মামলা , অভিযোগ দায়ের করতে কোন টাকা পয়সা বা ফি লাগে না ।।কেউ টাকা প্য়সা দাবী করলে কিংবা সেবাপ্রার্থী কোন মানুষের সাথে অসদাচরন করলে ০১৭১৩৩৭৩২৭০ নম্বরে জানানোর অনুরোধ করছি।
আগামীকাল ১৮/০৫/১৭ ইং সন্ধ্যা ০৬৩০ ঘটিকার সময় পতেংগাস্থ কাঠগড় আজিজ উদ্যানে কমিউনিটি পুলিশিং সপ্তাহ /১৭ উপলক্ষে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে ।। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ।।
27/04/2017
Two fire arms n 5000 yaba tablets recovered by SI Monir n other officers . Thnx a lot to the team
25/04/2017
৮/৯ মাস বয়সী একটি শিশু ওসিএল ডিপোর নিকট পাওয়া গিয়েছে । কেউ বাচ্চা হারিয়ে থাকলে দ্রুত পতেংগা থানায় যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি
প্রিয় পতেঙ্গাবাসী ,
আসসালামুআলাইকুম । নিশ্চয় সবাই ভাল ও নিরাপদে আছেন । আপনারা যারা বাড়ীর মালিক তাঁদের সকল ভাড়াটিয়ার তথ্য জাতীয় পরিচয়পত্রসহ সংগ্রহ করত: থানায় জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি । জাতীয় পরিচয়পত্র ও ভড়াটিয়ার পরিচিতি এবং কর্মকান্ড নিয়ে সন্দেহ হলে আমাদের দ্রুত জানাবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন অফিসে যোগাযোগ করে পরিচিতি নিশ্চিত হবেন । আপনার একটু সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা একটি নিরাপদ সমাজ বিনির্মানে সহায়ক হতে পারে ।
ধন্যবাদ
Almost 14000 caps of export quality full with a covered van have been recovered while two covered van thieves have been rounded up from Patenga ! Thanx a lot to the team of SI Manir n his associates !!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Patengathana@yahoo. Com
Chittagong
4360
