Abdullah Memorial Library

Abdullah Memorial Library

Share

A place for the community where they can gather knowledge in any field i.e religion, philosophy, history.

Kids can participate in art, literature, mathematics, science to become creative, excel in life, and contribute to society.

16/03/2026

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রন্থাগার ১৭-২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ধন্যবাদ

18/02/2026

আহলান, সাহলান! মাহে রমজান!
আসন্ন পবিত্র মাহে রমজানে গ্রন্থাগার বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে

09/02/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রন্থাগার আগামী ১১-১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে।
পরিবর্তনের জন্য “হ্যাঁ” ভোট দিন

03/02/2026

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আগামীকাল ৪ ফেব্রুয়ারি গ্রন্থাগার বন্ধ থাকবে

Photos from Abdullah Memorial Library's post 31/01/2026

ধন্যবাদ রওনক ইউসুফ শুভ্রকে
গ্রন্থাগারের জন্য তার দেওয়া উপহারের জন্য

Photos from Abdullah Memorial Library's post 03/01/2026

খুদে পাঠকদের জন্য আমাদের ☃️ শীতকালীন ক্ষুদ্র প্রয়াস

15/12/2025

আগামীকাল ১৬ ই ডিসেম্বর,মহান বিজয় দিবস উপলক্ষে গ্রন্থাগার বন্ধ থাকবে।

05/11/2025

📣সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে,

প্রিয় পাঠক ,
আপনারা জানেন যে, আবদুল্লাহ মেমোরিয়াল লাইব্রেরি একটা দাতব্য প্রতিষ্ঠান।এখানে পাঠকরা তাদের ব্যক্তিগত, একাডেমিক পড়া, গ্রুপ স্টাডি, এবং সদস্য হওয়ার মাধ্যমে গ্রন্থাগার থেকে বই বাসায় নিয়ে পড়তে পারে। এ জন্য পাঠককে কোন ধরনের সার্ভিস চার্জ দিতে হয় না। একজন পাঠক গ্রন্থাগারের সদস্য হওয়ার মাধ্যমে “বুক লোন” সার্ভিসটি পেয়ে থাকেন। এই “বুক লোন সার্ভিসের” মাধ্যমে একজন পাঠক সর্বোচ্চ দুটি বই সাতদিনের জন্য বাসায় রেখে পড়তে পারেন। সাতদিনের মধ্যে ধারকৃত বইগুলো পড়া শেষ না হলে , পাঠককে গ্রন্থাগারে এসে তার ধারকৃত বইগুলোর “লোন পিরিয়ড” বাড়িয়ে নিতে হয়। কিন্তু , অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের কিছু পাঠক বই ধার নিয়ে “লোন পিরিয়ড” শেষ হওয়া সত্ত্বেও গ্রন্থাগারের সাথে আর যোগাযোগ রাখেন না এবং মাসের পর মাস বইগুলো ওনাদের কাছে পড়ে থাকে।ফোনে ওনাদের সাথে যোগাযোগ করা হলেও , ওনাদের থেকে কোন ধরণের রেসপন্স পাওয়া যায়না।

প্রিয় পাঠক,
গ্রন্থাগারের বই আপনার কাছে আমানত।বই ফেরত না দিলে উক্ত বইগুলো আমাদের পুনরায় ক্রয় করতে হয়।এতে করে গ্রন্থাগারের আয়ের কোন উৎস না থাকায় আমাদেরকে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।আশাকরি , আপনারা গ্রন্থাগারের আমানত রক্ষা করে চলবেন।

ধন্যবাদান্তে,
মোহাম্মাদ আবদুল হাদী
ইনচার্জ, আবদুল্লাহ মেমোরিয়াল লাইব্রেরি

02/11/2025

গ্রন্থাগারের খুদে পাঠকদের জন্য আমাদের খুদে প্রয়াস

15/10/2025

জনপ্রিয় কিশোর থ্রিলার 'তিন গোয়েন্দা' সিরিজের লেখক রকিব হাসান ইন্তেকাল করেছেন😥। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রকিব হাসানের অনেকগুলো বই আমাদের গ্রন্থাগারের সংগ্রহশালায় রয়েছে, যেমন - হাইপারসনিক রহস্য , রকেট রহস্য, ব্ল্যাক ম্যাজিক, ডেথ সিটি ড্রাগন, রোবটের দীর্ঘশ্বাস, প্রভৃতি। আবদুল্লাহ মেমোরিয়াল লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে জনপ্রিয় এই লেখকের আত্মার মাগফিরাত কামনা করছি।

Photos from Abdullah Memorial Library's post 12/10/2025

Focused & Concentrated
PC: Md. Shahidullah
Honorable president, Abdullah Memorial Library

Photos from Abdullah Memorial Library's post 07/10/2025

আমাদের খুদে পাঠক আরহাব আমিনের পক্ষ থেকে গ্রন্থাগারের জন্য উপহার। তার এই উপহার গ্রন্থাগারের অন্য খুদে পাঠকদের ও উদ্বুদ্ব করবে।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Omar Colony
Chittagong
4000