আইডি এল এফ IDLF

আইডি এল এফ IDLF

Share

In Darkness luminous find(IDLF) অন্ধকারে আলোর সন্ধান হলো একটি সমাজসেব মূলক সংগঠন

আইডি এল এফ (IDLF) মানুষের কল্যাণে কাজ করে। আইডি এল এফের লক্ষ হলো সমাজের উন্নয়ন করা। সমাজকে অন্ধকার হতে আলোর পথে ধাবিত করাই এই সংগঠনের উদ্দেশ্যে।

16/10/2025

অন্ধকারে আলোর সন্ধান
আমাদের লক্ষ্য
(Our Mission) শিক্ষা, প্রশিক্ষণ এবং সামাজিক দায়িত্বের মাধ্যমে মনকে শক্তিশালী করা এবং জীবনকে উন্নত করা। (To empower minds and uplift lives through education, training, and social responsibility)

১. শিক্ষা ও প্রশিক্ষণ
(1. Education & Training)

ক. শিক্ষাগত সহায়তা
(A. Educational Support)

বিদেশে উচ্চশিক্ষায় পরামর্শগত সহায়তা (Higher Study advising Support to reach Abroad)

ইংরেজি ও গণিত সহায়তা (English & Mathematics Support)

খ. কর্ম-সংক্রান্ত সহায়তা
(B. Job-Related Support)

সিভি তৈরি প্রশিক্ষণ (CV-Making Training)

প্রযুক্তিগত সেমিনার (Technical Seminars)

২. সমাজকর্ম
(2. Social Work)

ক. পরিবেশ সুরক্ষা
(A. Environmental Protection)

বৃক্ষরোপণ কর্মসূচি (Tree Plantation Programs)

দূষণ প্রতিরোধ অভিযান (Pollution Prevention Campaigns)

খ. চিকিৎসা ও সামাজিক সহায়তা
(B. Medical & Social Support)

দরিদ্রদের জন্য চিকিৎসা সহায়তা (Medical Help for the Poor)

সামাজিক সচেতনতা কার্যক্রম (Social Awareness Programs)

আমাদের সাথে যোগ দিন — কারো অন্ধকারে আলো হয়ে উঠুন। (Join Us — Be the Light in Someone's Darkness). Let's start from 0.000001 to infinitely..... Again.

16/10/2025

🌿 আবার শুরু আইডিএলএফ-এর যাত্রা 🌿

২০১৭ সালে আমরা “আইডিএলএফ (IDLF)” শুরু করেছিলাম একটি উদ্দেশ্য নিয়ে — মানবতার সেবায় পাশে থাকা।
মাঝে মহামারির কঠিন সময়ের পর আমাদের কার্যক্রম থেমে গিয়েছিল, কিন্তু মানবতার ডাকে থামা যায় না। 💫

✨ আজ থেকে আবার আমরা নতুন উদ্যমে কাজ শুরু করছি —
🔹 অসহায় মানুষের পাশে দাঁড়াতে
🔹 সমাজের ভালো কাজগুলো ছড়িয়ে দিতে
🔹 একে অপরের প্রতি সহানুভূতি বাড়াতে

🙏 আমাদের এই পথচলায় আপনি পাশে থাকুন।
📢 আমাদের কার্যক্রমে অংশ নিন, শেয়ার করুন, অনুপ্রেরণা দিন।

#মানবতার_জন্য #আবার_শুরু #সেবাই_আমাদের_প্রেরণা

07/05/2022
Photos from আইডি এল এফ IDLF's post 29/08/2020

এই যে রাস্তার দু'ধারে তালগাছের সারি দেখছেন, এই অসামান্য কাজটি করেছেন একজন ভিক্ষুক, গহের আলী, নওগাঁর গহের আলী ।

তাঁকে শ্রদ্ধাঞ্জলি।

অসহায়কালে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা গহের আলী ভিক্ষা করে জীবন বাঁচাতেন। গ্রামের মেঠো রাস্তায় প্রখর রোদে হাঁটতে হাঁটতে যখন তিনি হাঁফিয়ে উঠতেন তখন একটি বাবলা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। রাস্তাটি ছিল বেশ দীর্ঘ। অথচ সেখানে বাবলা গাছ ছিল মাত্র একটি। এই দীর্ঘ রাস্তা পার হতে তাঁর অনেক কষ্ট হতো। একদিন বিশ্রামকালে তিনি ভাবলেন, রাস্তার দুই ধারে গাছ লাগালে কেমন হয়? কিন্তু গাছের চারা কিনবেন কী দিয়ে, হাতে কোন টাকা নেই! মনটা মুষড়ে গেল তাঁর। তবে স্বপ্নটা জিইয়ে রইলো মনে। এরপর ভিক্ষা করতে গিয়ে এক বাড়িতে দেখলেন উঠোনে কয়েকটা তালের আঠি (বিচি)। তখন ভিক্ষার সাথে সেই তালের বিচি চেয়ে নিলেন এবং ফেরার পথে রাস্তার ধারে বিচিগুলো রোপন করলেন।
--
এরপর থেকে যখন যে বাড়িতে যেতেন সেখানে ভিক্ষার পাশাপাশি তালের বিচির খোঁজ করতেন এবং পেয়ে গেলে তা রাস্তার ধারে রোপন করে নিজের আশ্রয়স্থলে ফিরতেন। এভাবেই কেটে গেল অনেক বছর। এক সময় দেখা গেল এভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বলিহার সেতু থেকে খোর্দ্দ নারায়ণপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার পাশে এবং এলাকার বিভিন্ন গোরস্থান ও খালি জায়গায় ৩০ হাজার তাল গাছ লাগিয়ে ফেলেছেন।
--
দীর্ঘকাল ধরে তাঁর এই তাল গাছ লাগানোর খবর ছড়িয়ে পড়ে চারদিকে। এ নিয়ে ২০০৮ সালের ৮ নভেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। তখন বিষয়টি নজরে আসে সরকার ও পরিবেশবাদীদের। এর পরের বছর ২০০৯ সালে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় পরিবেশ পদক দেওয়া হয় গহের আলীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন ভিক্ষুক গহের আলীর হাতে।
--
গহের আলী যখন জাতীয় পরিবেশ পদকে ভূষিত হন তখন তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। পরের বছরই তিনি তাঁর প্রিয় গাছগুলোর মায়া কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নেন। গহের আলী আজ বেঁচে নেই! কিন্তু তাঁর লাগানো তাল গাছগুলো কেবল ক্লান্ত-শ্রান্ত পথিককে শীতল ছায়া-ই দেয় না বরং বজ্রপাত থেকে অসংখ্য মানুষের প্রাণও রক্ষা করে থাকে। তাঁকে জানাই হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি। মহান স্রষ্টা যেন তাঁর বিদেহী আত্মাকে শান্তিতে রাখেন।


Photos from আইডি এল এফ IDLF's post 07/04/2020

জাতীর এই ক্রান্তিলগ্নে আইডিএলএফের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস😍


25/03/2020

22/03/2020

আসুন এই বিপদের মূহুর্তে সবাই সবার সাধ্য অনুযায়ী হাত বাড়াই!!

20/03/2020

👉আইডিএলএফ কর্তৃক আয়োজিত হয়ে গেল Musk Event.

👉মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসুন আপনি ও

#চলবে

20/02/2020

💔💖মহান মাতৃভাষার জন্য জীবন দেওয়া সকল শহীদের প্রতি রইলো আইডিএলএফের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা❤

Photos from আইডি এল এফ IDLF's post 28/12/2019

আইডিএলএফ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নস বাদাম তলী ক্রিকেট দল। রানার্সআপ পূর্ব চাঁদপুর।

#ডেনাইট২০১৯

Photos from আইডি এল এফ IDLF's post 27/12/2019

আইডিএলএফ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল 👱


09/12/2019

আইডিএলএফের আরও একটি নতুন কাজের সূচনা।
#আইডিএলএফ

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chandpur
Chittagong