22/05/2026
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে
আজ (২২/০৫/২০২৬) জুমার পর শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিছিলে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহন ❣️
সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করাই আমাদের মুল লক্ষ্য।
(একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন)
22/05/2026
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে
আজ (২২/০৫/২০২৬) জুমার পর শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিছিলে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহন ❣️
আগামীকাল জুমার পর শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিছিল/র্যালি/মানববন্ধনে সমাজের সকল স্তরের মানুষকে (মা/বোন সহ) শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।
স্থান: ওয়ার্লেস মসজিদ (ওয়ার্লেস স্কুল সংলগ্ন)।
21/05/2026
আগামীকাল (২২/০৫/২০২৬) জুমার পর শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মিছিল/র্যালি/মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।
স্থান: ওয়ার্লেস মসজিদ (ওয়ার্লেস স্কুল সংলগ্ন)।
12/05/2026
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এখন পর্যন্ত যে যে এলাকায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বাস্থ্য সেবা সম্পূর্ণ করা হয়েছে -
১. সেগুনবাগান নিবেদন ক্লাব
২. বাংলা বিদ্যাপীঠ স্কুল
৩. আমবাগান আদর্শ কলোনি
৪. আমবাগান তরুন সংঘ
পরবর্তীতে কোন এলাকায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বাস্থ্য সেবা পরিচালনা করা যায় মতামত চাই!
02/05/2026
আলহামদুলিল্লাহ, ডেলিভারি এক মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন পরলে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠনের সক্রিয় সদস্য Mohammad Nuruddin রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়ান।
রক্ত দাতার তুলনায় রক্তের চাহিদার পরিমাণ বেশি থাকে বিদায় অনেক সময় আমরা তা পূরণ করতে ব্যর্থ হই। যার যার অবস্থান থেকে সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। তাহলে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব।
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন হোক সাধারণ মানুষের আস্থার ঠিকানা ✌️
29/04/2026
আজ সেই ভয়াবহ দিন 🥲
১৯৯১ সালের ২৯ এপ্রিল, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও নিকটবর্তী দ্বীপগুলোতে ছিল সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ। প্রায় ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান, লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—
প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে,
আর একই সাথে প্রস্তুতি ও সচেতনতার কতটা প্রয়োজন।
আজকের দিনে আমরা শোকাহতদের স্মরণ করি,
এবং দোয়া করি—আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন।
🔹 আসুন, আমরা সবাই দুর্যোগ মোকাবিলায় সচেতন হই
🔹 আগাম সতর্কবার্তা মেনে চলি
🔹 একে অপরের পাশে দাঁড়াই
এই দিনটি শুধু শোকের নয়, শিক্ষারও।
29/04/2026
চট্টগ্রামের জলবদ্ধতা হচ্ছে একটা জাতীয় সমস্যা।
ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টির দরুন জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
আমি - আপনি ঠিক না হলে এ সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সমাধান করা কষ্টকর।
সুন্দর নগর গড়তে দল মত নির্বিশেষে একে অপরকে সহায়তা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
আসুন যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা না ফেলি।
13/04/2026
03/04/2026
সেগুন বাগানে বসবাসরত দুরারোগ্য স্কিন ডিজিজে আক্রান্ত এক পরিবারকে চিকিৎসার জন্য ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠনের পক্ষ হতে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক সংগঠন হোক সাধারণ মানুষের আস্থার ঠিকানা।