Canvas Social Organisation

Canvas Social Organisation

Share

We work for Humanity That's a beautiful and powerful statement! How can I support your mission or goals for humanity? Let me know!

It reflects a purpose-driven approach to life and work, emphasizing service, compassion, and the betterment of society. Whether you're part of an organization, a movement, or an individual committed to making a difference, this philosophy resonates deeply with the values of kindness, inclusion, and progress.

Photos from Canvas Social Organisation's post 28/02/2026

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পথশিশু ও এতিম শিশু রয়েছে, যাদের কাছে ঈদের দিনটিও অনেক সময় নিঃশব্দ আর সাধারণ।

আসুন, এই ঈদে আমরা আমাদের আনন্দের একটি অংশ তাদের জন্য উৎসর্গ করি। একটি নতুন পোশাক, একটু ভালো খাবার, কিংবা ছোট্ট একটি উপহার—হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু তাদের মুখে ফোটাতে পারে অমূল্য হাসি।

পবিত্র ঈদুল ফিতর আমাদের শেখায় দান, সহমর্মিতা ও মানবিকতার প্রকৃত শিক্ষা। সেই আলোকে অনুপ্রাণিত হয়ে আমরা যদি পথশিশু ও এতিম শিশুদের পাশে দাঁড়াই, তবে ঈদের আনন্দ সত্যিকারের অর্থেই পূর্ণতা পাবে।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পথশিশু ও এতিম শিশুদের মাঝে।
আপনাদের সামান্য সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সফল করতে পারে।
আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে, আর তাদের মুখে এনে দেবে নির্মল হাসি।

চলুন, একসাথে ভালোবাসার ঈদ উদযাপন করি। 🌙✨

26/02/2026

আসসালামু আলাইকুম, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই পোস্টটা দেওয়া,
আমাদের সংগঠনের গত দুই বছর যাবত যতগুলো ইভেন্ট বা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে,সবগুলো এসেছিল আমাদের ব্যক্তিগত তহবিল থেকে। আমাদের সংগঠনের যতজন সদস্য আছে তাদের নিজের পকেটের ও জমানো অর্থ ছিল, সর্বশেষ ইভেন্ট ছিল পথচারীদের মাঝে ইফতার ও সেহেরী বিতরণ সেটাও নিজের পকেটের টাকা, অনেকে ভাবতে পারেন রাজনৈতিক মহল থেকে আমাদের টাকা আসে আজ পর্যন্ত একটা টাকা ও আসলো না তা আমরা গর্ব করে বলতে পারি , মানুষের জন্য কিছু করার চেষ্টা প্রতিনিয়ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে আমাদের কেননা আমাদের সদস্যরা স্কুল পড়ুয়া এখনো স্কুলের গণ্ডি পার হয়েছে।অনেকে মনে করেন আমাদের কাছে অনেক আর্থিক অনুদান আসে কিন্তু তেমন কিছুই আমাদের কাছে আসে না। আর বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলার কারণ অনেকের মাঝে ভুল ধারণাটা কাটিয়ে তোলার জন্য।তবে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। ইনশাআল্লাহ মানবতার সেবায় ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে আমরা কখনো পিছপা হবো না।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

26/02/2026

ক্যানভাস সোসাল অর্গানাইজেশন এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ২০২৬

প্রধান অতিথি: জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, মাননীয় সংসদ সদস্য-চট্টগ্রাম ৯

বিশেষ অতিথি আফতাব আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালি থানা।

সভাপতিত্ব করবেন: মোহাম্মদ নওশাদ আলী আকিব, সমন্বয়ক-ক্যানভাস সোসাল অর্গানাইজেশন।

আয়োজনে: ক্যানভাস সোসাল অর্গানাইজেশন, চট্টগ্রাম।

24/02/2026

আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছরের ন্যায় আরও একটি ইভেন্ট সম্পূর্ণ হলো,
#মানবতা

Photos from Canvas Social Organisation's post 22/01/2026

ক্যানভাস সোসাল অর্গানাইজেশন এর উদ্যোগে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ২০২৬

প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।

প্রধান বক্তা জনাব আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিশেষ অতিথি আবতাব আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালি থানা।

সভাপতিত্ব করবেন মোহাম্মদ নওশেদ আলী আকিব, সমন্বয়ক, ক্যানভাস সোসাল অর্গানাইজেশন।

আয়োজনে: ক্যানভাস সোসাল অর্গানাইজেশন, চট্টগ্রাম।

30/12/2025
04/10/2025

সরকার নির্ধারিত টাকার বাহিরে এক টাকাও কেউ লেনদেন করবেন না 👇👇

Photos from Canvas Social Organisation's post 22/09/2025

ক্যানভাসের নতুন টি শার্ট এসে গেছে।

Photos from Canvas Social Organisation's post 20/09/2025

চট্টগ্রাম পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম পরিবেশ দিবসে। এগিয়ে আসুন

বিশ্ব জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে Come Forward for Tree Plantation and Biodivesity Conservation

মানববন্ধন

বৃক্ষ ও জীববৈচিত্র্য নিবনও ধ্বংস বন্ধ করুন, পলিথিন, বায়ু, পানি ও শব্দ দূষণ থেকে পরিবেশ, মানব সাজেকে ও শহর রক্ষা করুন নদী ও পুকুরের ভাঙ্গন রোধে এগিয়ে আসুন, স্থান: ওয়াসিম সর্ক, চট্টগ্রাম, তারিখ: ২০ সেপ্টেম্বর ২৫ইং শনিবার।

সহযোগিতায়

সুবাহ ও ক্যানভাস, চট্টগ্রাম

Photos from Canvas Social Organisation's post 29/08/2025

🚨🚨🚨
অদ্য ২৯/০৮/২০২৫ ইং তারিখ ২১.১০ ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন পুরাতন স্টেশন বাঙালিয়ানা রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর ভিকটিম মৃত নুরুল আলম(৭৩) পিতা মিন্নাত আলী, মাতা রাফিয়া, সাং সামিদার কুয়াংগ নোয়া পাড়া গহিরা থানা রাউজান জেলা চট্টগ্রাম নামীয় একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়াছে। উক্ত লাশের পরিবার বা আত্মীয় স্বজন কারো কোন খোজ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় উক্ত লাশের পরিবার ও নিকট আত্মীয় স্বজনকে কোতোয়ালী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

25/08/2025

সকলের সহযোগীতা কামনা করছি,

📌সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো 🙏

আমি নন্দিতা , আজ আমি আমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।

আমার মা সম্প্রতি স্ট্রোক করার পর ব্রেইন টিউমার ধরা পড়ে। গত মাসে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১২ দিন ভর্তি রেখে চিকিৎসা করানো হয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পর প্রায় ১২/১৩ দিন কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ আবার অবস্থা খারাপ হয়ে যায়—মায়ের সেন্স চলে যায় এবং তীব্র পেইন শুরু হয়।

বর্তমানে মা মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা জানিয়েছেন, টিউমারের আশেপাশে পানি জমে যাওয়ায় অবস্থা জটিল হয়েছে এবং জরুরি অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।

অপারেশনের খরচ প্রায় ২.৫ লাখ টাকা, যা আমাদের পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। আমি একজন বাবা-হারা মেয়ে, ছোট দুই বোন আছে। আগের চিকিৎসা ও পারিবারিক খরচের কারণে আমার কাকাদের (যারা অভিভাবকের দায়িত্ব পালন করছেন) পক্ষেও এই মুহূর্তে এত বড় অংকের টাকা বহন করা সম্ভব নয়।

আমি কখনোই কারও কাছে হাত পেতে কিছু চাইনি। কিন্তু আজ মায়ের জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে যাবে।

🙏 যারা পারবেন, অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন🙏

📌রোগীর নাম্বার: 01830959558
📌বিকাশ/নগদ নাম্বার:01754-466555

আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি।
সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। 🌸

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kotowali
Chittagong
4000