যুব নিশান

যুব নিশান

Share

একটি অরাজনৈতিক ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন।
স্থাপিত - ২০০৯ ইংরেজি
পশ্চিম রাউজান, রমজান আলী হাট, রাউজান, চট্টগ্রাম।

Photos from যুব নিশান's post 26/03/2026

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدْ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي"

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন কোনো বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে। অতএব, বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে।”

বিবাহ—শুধু একটি সামাজিক বন্ধন নয়; এটি দায়িত্ব, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের এক পবিত্র অঙ্গীকার, যা দুইটি পরিবারকে একসূত্রে আবদ্ধ করে এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।

এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন “ #যুব_নিশান” এর পক্ষ থেকে আমাদের সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম-এর আদরের ছোট বোনের শুভ বিবাহ উপলক্ষে একটি সম্মাননা ক্রেস্ট জনাব মোঃ রাশেদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত ও হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, সম্পাদকমণ্ডলী এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত থেকে নবদম্পতির জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেন। উপস্থিত সবার মিলিত প্রার্থনায় ছিল তাদের আগামী পথচলা হোক শান্তিময়, কল্যাণময় ও বরকতময়।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই পবিত্র বন্ধন তাদের জীবনে নিয়ে আসবে অফুরন্ত সুখ, ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার এক সুন্দর সমন্বয়।

যুব নিশান
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।
পশ্চিম রাউজান, রমজান আলীর হাট, রাউজান, চট্টগ্রাম।

25/03/2026

"যুব নিশান" একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন। এ সংগঠন প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম রাউজান মাঝিপাড়া জামে মসজিদ এবং এর আশের পাশের এলাকা অত্যন্ত নান্দনিক রূপে সাজিয়ে তুলেছে।
এর পেছনে ছিল যুব নিশান এর সদস্য ও সম্পাদকদের অক্লান্ত পরিশ্রম। যুব নিশান পরিবার এর পক্ষ থেকে এর পেছনে পরিশ্রম করা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।
আলহামদুলিল্লাহ আপনাদের পরিশ্রম সার্থক এবং সফল। আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ। আশাকরি আপনারা সকলে এক হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন।

24/03/2026

"যুব নিশান" এর উদ্যোগে এবারের ঈদের সাজসজ্জায় অন্যতম আকর্ষণ ছিল এই সেলফি স্ট্যান্ড।
আমরা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে গ্রামের সকল শ্রেনীর মানুষ এটি পছন্দ করেছেন। এবং এ স্ট্যান্ড এ দাঁড়িয়ে প্রায় সকলেই ছবি তুলেছেন।
আপনারা যারা এই স্ট্যান্ড এ ছবি তুলেছেন আপনাদের ছবি কমেন্ট করুন। আমরা আপনাদের তুলা ছবিগুলো দেখতে চাই।

👉কমেন্ট করা সব থেকে সুন্দর ছবি যেটি হবে তার জন্য থাকবে "যুব নিশান" এর পক্ষ থেকে অসাধারণ একটি গিফট হ্যাম্পার।
- পেইজ এ লাইক থাকতে হবে।
- কমেন্ট করার শেষ সময় ২৬/০৩/২০২৬ইংরেজি।
- কমেন্টটি অবশ্যই পেইজ এ করা পোস্ট এ থাকতে হবে।

Photos from যুব নিশান's post 24/03/2026

আসসালামু আলাইকুম।
পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন "যুব নিশান" এর উদ্যোগে পবিত্র ঈদ ফিতর এর আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে আজ বিকাল ০৪:০০ টায় পশ্চিম রাউজানের অন্যতম ঐতিহ্যবাহী খেলা বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।
উক্ত ফুটবল ম্যাচ এ অংশগ্রহন করার জন্য গ্রামের সকল নবীন-প্রবীন বিবাহিত এবং অবিবাহিত ফুটবল খেলোয়ারদের জানাই অসংখ্য ধন্যবাদ।
এছাড়া গ্রামের সকল এলাকাবাসীদের উক্ত খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত থাকায় জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ।

বিবাহিত বনাম অবিবাহিত
#স্কোরঃ বিবাহিত ০১-০৩ অবিবাহিত

যুব নিশান
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।
পশ্চিম রাউজান, রমজান আলীর হাট, রাউজান, চট্টগ্রাম।

23/03/2026

ঈদ মোবারক।।

ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (দঃ) এর সুন্নত হল ঈদের দিনে মিষ্টি জাতীয় খাবার খাওয়া।

"যুব নিশান" এর সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ জাহেদুল ইসলাম একমাত্র সন্তান এর নতুন পৃথিবীতে আগমণ উপলক্ষে তার পরিবার এবং "যুব নিশান" এর পক্ষ থেকে সকল মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়। আমরা আপনাদের মিষ্টিমুখ করাতে পেরে অত্যন্ত আনন্দিত। আশাকরি প্রতি বছরের ন্যায় সব সময় আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব ইন-শা-আল্লাহ।

সমাজের সকল ভাই-বোন এবং প্রবাসীদের দোয়া ও ভালবাসায় আমরা সমাজকে একটি আলোকিত সমাজ হিসাবে গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে পারব ইন-শা-আল্লাহ।

যুব নিশান
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।

23/03/2026

🌙 ঈদ মোবারক।। ঈদ মোবারক।। 🌙

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পশ্চিম রাউজান এর ঐতিহ্যবাহী সংগঠন "যুব নিশান" এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা — ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহর অশেষ রহমতে আমরা পশ্চিম রাউজান মাঝিপাড়া জামে মসজিদ এবং এর আশেপাশের এলাকাকে অত্যন্ত নান্দনিক ও মনোরমভাবে সাজিয়ে তুলতে সক্ষম হয়েছি।
এই সুন্দর উদ্যোগ বাস্তবায়নের পেছনে ছিল আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা এবং একতা।

বিশেষ কৃতজ্ঞতাঃ
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই—
সাজ-সজ্জা বিষয়ক সম্পাদক ও “ন্যাশনাল ডেকোরেশন” এর স্বত্বাধিকারী
🔹 জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম- কে এবং
🔹 জনাব নোবায়েত ইসলাম- কে
এছাড়াও, যাঁরা দিন-রাত পরিশ্রম করে এই কাজকে সফল করেছেন—সকল টিম সদস্যদের জানাই অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা।

বিশেষ ধন্যবাদঃ
আমাদের সিনিয়র সদস্য এবং ডালিয়া ইভেন্টস এর স্বত্বাধিকারী
🔹 জনাব মোঃ রুবেল-কে
জানাই আন্তরিক ধন্যবাদ, তাঁর ইভেন্ট এর মাধ্যমে সার্বিক সহযোগিতার জন্য।

আমাদের শক্তি — আমাদের টিমঃ
আমরা কৃতজ্ঞ আমাদের নব-নির্বাচিত—
✔️ উপদেষ্টা মণ্ডলী
✔️ সম্পাদকবৃন্দ
✔️ সদস্যবৃন্দদের কাছে।
তাঁদের উৎসাহ, দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম আমাদের এই সফলতার মূল চালিকাশক্তি।

আমাদের প্রেরণা — আমাদের সমাজের মানুষঃ
আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ—
🔹 গ্রামের সম্মানিত মুরুব্বীগণ
🔹 দেশে ও প্রবাসে থাকা আমাদের সকল ভাই ও বন্ধুরা
যাঁরা প্রতি বছরের মতো এবারও আর্থিক ও মানসিকভাবে আমাদের পাশে ছিলেন।

আমাদের আহ্বানঃ
আপনাদের ভালোবাসা, পরামর্শ এবং সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
আমরা আশা করি—
👉 ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন
👉 সমাজের সকল ভালো কাজে এগিয়ে আসবেন
মনে রাখবেন— একটি সংগঠন শুধু কাজই করে না, সমাজকে ঐক্যবদ্ধ করে, মানুষের কল্যাণে অবদান রাখে।
এছাড়া আমাদের কাজে যেকোনো ভুল-ত্রুটি কিংবা দৃষ্টিকটু কোনো কাজ দেখলে অবশ্যই আমাদের সংগঠনের সম্পাদকদের আপনারা অবহিত করুন। যাতে আমরা আমাদের সকল ভুল-ত্রুটি শুধরে নিতে পারি। বাহিরে সমালোচনা নয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার অনুরোধ ও পরামর্শ জানান।

🤲 সবার জন্য রইল দোয়া — ঈদ হোক শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বয়ে আনার মাধ্যম।

যুব নিশান
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।
📍পশ্চিম রাউজান, রমজান আলীর হাট, রাউজান, চট্টগ্রাম।

15/03/2026

(শোক বার্তা)
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন “যুব নিশান” এর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব #মোঃ_রাশেদুল_ইসলাম এর মহীয়সী #মাতা ইন্তেকাল করেছেন।
মরহুমার ইন্তেকালে আমরা যুব নিশান পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
আমিন।

যুব নিশান পরিবার
পশ্চিম রাউজান,রমজান আলী হাট,
রাউজান, চট্টগ্রাম।

Photos from যুব নিশান's post 11/03/2026

পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন “যুব নিশান” এর ২০২৬ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

দীর্ঘদিন ধরে এই সংগঠনটি সমাজে ভ্রাতৃত্ব, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, নব-নির্বাচিত কমিটি ও সম্মানিত উপদেষ্টা পরিষদের সঠিক দিকনির্দেশনা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে “যুব নিশান” ভবিষ্যতে সমাজের উন্নয়ন, মানবকল্যাণ ও দ্বীনি কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

20/02/2026

একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে অদম্য সাহস।
১৯৫২ সালের সেই রক্তস্নাত দিনে আমাদের ভাষা শহীদরা শিখিয়ে গেছেন—নিজের ভাষা, নিজের পরিচয়ের জন্য লড়াই করতে হয় মাথা উঁচু করে।
বাংলা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা।
এই ভাষার মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
মহান মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
তাদের ত্যাগ চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকুক।

— যুব নিশান —
একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সমাজ সেবামূলক, সংগঠন।

20/02/2026

RAMADAN KAREEM

20/01/2026

পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন "যুব নিশান" এর উদ্যোগে মাঝিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনকে প্রাকৃতিকভাবে সাজানোর উদ্দেশ্যে ফুলের টব ও চারা দিয়ে সাজানো হয়।
ফুল গাছের সৌন্দর্য্যে মসজিদ প্রাঙ্গন অসাধারণ রূপ ধারন করেছে আলহামদুলিল্লাহ।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

POSHCIM RAOZAN
Chittagong
4340