Chunati:: চুনতি

Chunati:: চুনতি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chunati:: চুনতি, Landmark & historical place, Chittagong coxbazar Highway, Chunati.

20/09/2025
30/09/2024

প্রিয় চুনতিতে মুরব্বিকে স্বাগতম |
তিনি ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলে আজ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ

11/05/2024

এ কেমন ভুল!
একটি শব্দের তিন রকম বানান,
চুনতি, চুনাতি, চুনতী, চুন°তী
আবার "বড় মিয়াজি পাড়া" কে লিখেছে "রড! মিয়াজি পাড়া "

02/05/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

14/02/2024

প্রিয় চুনতিতে চলছে ইভটিজিং এর হিড়িক

চুনতি ডাকবাংলোর মাঠের আশেপাশে কিছু বখাটে সবসময়ই ঘুরাঘুরি করে মর্মে খবর অনেকদিন যাবত পাচ্ছিলাম।

ঘটনা নং-০১:
কিছুূদিন আগে মহিলা কলেজের একজন ছাত্রীর ভাই তার বোনকে কলেজে সকালে নামিয়ে দিতে আসলে বখাটেরা ছেলেটার কাছ থেকে মটরসাইকেল কেড়ে নেয় এবং তাকে মারধর করে। পরে ছাত্রীটি কলেজে এসে আমাদেরকে বলার পর আমরা কলেজ থেকে আসছি দেখে মটরসাইকেল রেখে বখটেরা পালিয়ে যায়।

ঘটনা নং-০২:
আজকে তিন জন ছাত্রী বাড়ি যাওয়ার পথে ডাকবাংলো মাঠের পাশে বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করার পাশাপাশি মারধরও করে এবং বাড়ীর পথরোধ করে! পরে তার বাড়িতে যেতে না পেরে কলেজে চলে আসে এবং তাদের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন। এই ঘটনার প্রেক্ষিত কলেজ কতৃপক্ষ চুনতি পুলিশ ফাঁড়িতে,এবং চেয়াম্যান ও মেম্বারদের জানায় পরে চেয়াম্যান, মেম্বার ও পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ছাত্রীরা নিরাপদে বাড়ী ফিরে যায়।

চুনতির সুনাম নষ্টকারী এবং
স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং-কারীদের যদি শাস্তির আওতায় আনতে না পারি তাহলে ভবিষ্যতে বাইরের ছেলে-মেয়েরা আমাদের প্রিয় চুনতির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়তে আসবেনা!
তথ্যসূত্র : Bashir Uddin Faruqi

13/02/2024

বিগত ১০ বছরে চুনতি ইউনিয়নে রাস্তঘাটের কেমন উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন?

06/04/2023

শোক সংবাদ!
টেকনাফের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জিয়াউল হক হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
তার গ্রামের বাড়ি চুনতি মিরিখীল মৌলভী পাড়া।

Photos from Chunati:: চুনতি's post 23/02/2023

চুনতিতে "একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩" অনুষ্ঠিত।
===============================

Copy from - Channel Ctg-চ্যানেল সিটিজি

“যুক্তির সমরে মুক্তির মিছিল” এই প্রতিপাদ্য নিয়ে চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুনতি লাইটহাউস নলেজ সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভাষার জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়।

এ প্রতিযোগিতায় ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়।

যুক্তি তর্কের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার আপ হয় চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা দল।

বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চুনতি লাইটহাউসের সভাপতি ও ওয়ার্ল্ড ব্যাংক এর লীড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মিসেস সুরাইয়া জান্নাত খান (এফ.সি.এ) ও চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দ্বীন মোহাম্মদ মানিক।

দু-দিন ব্যাপী এ বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন চুনতির তিনজন কৃতি সন্তান যথাক্রমে চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসাইন সিদ্দিকী, বিতার্কিক, লেখক ও সংগঠক রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী ও চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য কসশাফুল হক শেহজাদ।

বিচারকের দায়িত্ব পালন করেন স্বনামধন্য বিতর্ক সংগঠন "দৃষ্টি" চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, যুগ্ম-সম্পাদক রিদোয়ান আলম আদনান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন খান, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া সাহেল, চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থি রুবাব মিসওয়ার।

পুরষ্কার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন “জ্ঞানার্জনের সৃজনশীল একটি মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের জন্য বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম”। গ্রাম পর্যায়ে এ ধরণের একটি বিতর্ক সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ায় তাঁরা চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে আগামিতে এ ধরনের আয়োজন চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিচারকমন্ডলীর রায়ে চূনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আযহান সিদ্দিকী “একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” এর সেরা বিতার্কিক এবং মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আক্তার ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

15/02/2023

চট্টগ্রামের ঐতিহ্যবাহি চুনতি হাকিমিয়া কামিল (অনার্স - মাস্টার্স) মাদ্রাসার ২১৩ তম বার্ষিক সভা, আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

Photos from Chunati:: চুনতি's post 20/10/2022

চুনতি বনপুকুর এলাকায় ভ য়া ব হ সড়ক দূ র্ঘ ট না
গাড়ির ভিতরে এখনো অনেক মানুষ বের হতে পারে নাই, আল্লাহ সবাইকে হেফাজত করুক।

Want your business to be the top-listed Government Service in Chunati?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address

Chittagong Coxbazar Highway
Chunati
4000