18/07/2026
5,000 armed ansar members deployed at Upazila Health Complexes
The government has deployed 5,000 armed Bangladesh Ansar members to 500 Upazila Health Complexes across the country to strengthen security, curb middlemen and irregularities, and ensure a safe environment for patients and healthcare workers.The deployment was announced at a briefing held at the Bang...
18/07/2026
*আনসারের দায়িত্বশীল ভূমিকায় মাদারীপুরে নগদ অর্থসহ অভিমানে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার: পরিবারের কাছে হস্তান্তর*
১৭ জুলাই ২০২৬ (শুক্রবার):
বাবা-মা'র সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকা আর প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়েছিল আট বছরের এক শিশু। গত বুধবার মাদারীপুরের শিরখাড়া থেকে নিখোঁজ হওয়া এই শিশুটি অবশেষে ফিরেছে পরিবারের কোলে। আর এই অবুঝ শিশুকে উদ্ধার করে সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুর সদর জেলা হাসপাতালে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত দশটার দিকে হাসপাতালের আউটডোরে একা ঘুরে বেড়ানো শিশুটিকে লক্ষ্য করেন আনসার মোঃ অন্তর মিয়া। তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মোখলেসকে জানালে তারা শিশুটির সাথে পরম মমতায় কথা বলেন। পরে তল্লাশি চালিয়ে শিশুটির ব্যাগ থেকে খেলনাসহ নগদ ৬৪,১২০ টাকা উদ্ধার করা হয়।
শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানান। তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সাথে যোগাযোগ করেন এবং সদর থানার ওসিকে বিষয়টি জানান। পরে শিশুটিকে পুলিশের মাধ্যমে ১৭ জুলাই (শুক্রবার) ভোররাতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অভিমানে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়ে আনসারদের দায়িত্বশীল ও আন্তরিক ভুমিকার জন্য আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। স্থানীয় প্রশাসনও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
#বাংলাদেশআনসার #মাদারীপুর #শিশু_উদ্ধার #মানবিক_আনসার
18/07/2026
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আনসার-ভিডিপির অংশগ্রহণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার (৯ .....
18/07/2026
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সঞ্জীবন প্লাটু....
18/07/2026
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার করলেন আনসার সদস্যরা
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের
18/07/2026
*ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, ভুক্তভোগীর নিকট হস্তান্তর*
ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার):
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মোঃ হাফিজুর রহমান দেখতে পান, এক ছিনতাইকারী এক নারী যাত্রীর হাত থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ধাওয়ার মুখে ছিনতাইকারী মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায়।
পরে উদ্ধার করা মোবাইল ফোনটি স্টেশনে দায়িত্বরত এপিসি মোঃ আব্দুল মতিন বিশ্বাসের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে সংশ্লিষ্ট নারী যাত্রী আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীসেবায় সর্বদা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ও পেশাদার ভূমিকারই প্রতিফলন।
#বাংলাদেশ_আনসার_ও_গ্রাম_প্রতিরক্ষা_বাহিনী #ছিনতাই_প্রতিরোধ #মেট্রোরেল_নিরাপত্তা #যাত্রী_নিরাপত্তা #জননিরাপত্তা