এখন তারেক রহমান যা করবে সবই ভালো, কিন্তু হাসিনার আমলে তার এসব ভালো কাজ কারো চোখে পড়েনি
Nusaiba Islam Jara
জুলাই গণসনদের পক্ষে , গণভোটে হ্যাঁ বলো , হ্যাঁ বলো , গণভোটে হ্যাঁ বলো
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর ৫০ লক্ষ টাকা সহ কট 😮😮😮 😲😲😲 👀👀👀 😳
পুলিশের আচরণ এখনো বদলায়নি , আগেও মানুষ মারত এখনো same 😥😥😥😢😢😢
10/01/2026
বাংলাদেশে এর বাহিরে চলুন একটু আন্তর্জাতিক বিষয়ক সমূহ জানি । ভারত , বাংলাদেশ এর পার্শ্ববর্তী একটি দেশ। বাংলাদেশকে ৩ টি দিক থেকে ঘিরে রাখা ভারতের রয়েছে বিচিত্র রাজনীতিক প্রেক্ষাপট। ভারতের সব জাতীয় । ভারতে সর্বশেষ জাতীয় নির্বাচন হয় ২০১৯ সালে ১১ এপ্রিল থেকে ১৯ মে । মোট ভোটার সংখ্যা ছিল ৯১ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার।
29/12/2025
বাংলাদেশ একটি বিচিত্র সংস্কৃতির দেশ। তাই এ দেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে গান । Rock song কিংবা রক ধরনের গান সমূহের প্রচলন ঘটে মূলত ব্যান্ডের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম কনসার্ট এর আয়োজন করে আন্ডার গ্রাউন্ড পিস লাভার্স নামে একটি ব্যান্ড। ১৯৭২ সালে ব্যান্ডটি স্বাধীন বাংলাদেশে প্রথম টিকিট কনসার্ট করে। জনপ্রিয় গায়ক ফোরদৌস ওয়াহিদ এবং ফিরোজ সাঁই এবং আরও কয়েকজন মিলে তৈরি করেন 'স্পন্দন' ব্যান্ড। আর একটি জনপ্রিয় ব্যান্ড ' মাইলস'। তারা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবার মাঝে ছড়িয়ে পড়েছে 'ফিরিয়ে দাও ' গানটির মধ্য দিয়ে।
19/12/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! A S M Sayem, Nowabpur Kantho Tahmid Khoka, MD Fataur Rahman, Sunil Kakroda, Kohli's Fan, Md Shamim, MD Sangram Hoseen, Md Joherul, Missbabul Hoque, আলোর মিছিল, Rocky Vay, Nor Karim, শাইন শাহ, Mustafa Fiz, Freelancer Sultana, অচিন পাখি
19/12/2025
এখন আর ময়লা পানি গায়ে নেওয়ার মতো কেউ থাকলো না । আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন আমীন।
16/12/2025
১৯৭১ এর ১৪ ডিসেম্বর খুন হওয়া আরেক বুদ্ধিজীবী সেলিনা পারভীন। তার জন্ম ১৯৩১ সালে ফেনীতে। তার পিতা ছিলেন একজন শিক্ষক। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার সাহিত্য এবং ইতিহাসের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি হয় । মাত্র ১৪ বছর বয়সে সেইকালের প্রথা মেনে তাকে বিয়ে দেওয়া হয় । তার বিয়ের জীবন স্থায়ী ছিল ১০ বছর । এরপর তিনি আবার পড়াশোনা শুরু করেন এবং প্রথমেই ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন । ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হল পরিচালক হিসেবে চাকরি পান। কিন্তু কিছুদিন পর কতৃপক্ষের সাথে মতের অমিল হওয়ার তিনি চাকরি ছেড়ে দেন । এরপর তিনি ললনা পত্রিকার বিজ্ঞাপন বিভাগে কাজ শুরু করেন। তবে সেখান থেকে খুব বেশি আয় তিনি করতে পারতেন না। বন্ধু ও শুভানুধ্যায়ীদের থেকে ধার নিয়ে ১৯৬৯ সালে তিনি বের করেন শিলালিপি নামে একটি পত্রিকা। তিনি এই পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার দ্বায়িত্ব নেন । তবে শিলালিপির প্রকাশনায় বাধা দেয় পাকিস্তান সরকার।
14/12/2025
১৯১৭ এর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী গিয়াসউদ্দিন আহমেদ । তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক এবং মহসীন হলের হাউস টিউটর। তিনি সেন্ট গ্রেগরী স্কুল থেকে ১৯৫০ সালে ম্যাট্রিক পরীক্ষায় অষ্টম স্থান এবং ১৯৫২ সালে নটোরডেম কলেজ থেকে আইএ. পরীক্ষায় দশম স্থান অধিকার করেন। এরপর ১৯৫৭ সালে এম এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন । এরপর ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে গিয়াসউদ্দিন আহমেদ সহ ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায়ে ২০১৩ সালের ৩ রা নভেম্বর চৌধুরী মঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানকে ফাঁসির আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২
13/12/2025
কখনো কি ভেবে দেখেছেন যে দ্বীপ এবং লেক একটি আরেকটির মধ্যে অবস্থিত হতে পারে কি না । হ্যাঁ,এরকম কিছু উদাহরণও পৃথিবীতে রয়েছে। ফিলিপাইনের ভালকান পয়েন্ট নামে একটি দ্বীপ রয়েছে । দ্বীপটি কিয়েটার লেক এর মধ্যে অবস্থিত আবার লেকটি ভোকান দ্বীপ এর মধ্যে অবস্থিত। যা আবার কাল নামক লেক দ্বারা বিস্তিত। আবার এই সব কিছুই লুজন নামক দ্বীপ এর মধ্যে অবস্থিত।
13/12/2025
ঘোষিত হয়েছে নির্বাচনের তফসিল। সারা দেশ এখন ধীরে ধীরে নির্বাচনমুখী হতে শুরু করেছে। আজ জানাবো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী আসন। ফেনী ১ পরশুরাম , ফুলগাজী এবং ছাগলনাইয়া এই ৩ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনটির বর্তমান মোট ভোটার প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার । যার মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ লক্ষ ৮৪ হাজার এবং নারী ভোটার প্রায় ১ লক্ষ ৭৪ হাজার। ১৯৮৪ সালে আসনটি গঠিত হয়। এই আসনটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন এবং কয়েকবার জয়লাভ ও করেছেন। এই আসনটিতে ২ বার করে জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল , আওয়ামী লীগ ১ বার এবং বিএনপি ৬ বার জয়লাভ করে । ১৯৯১, ১৯৯৬ এর ফেব্রুয়ারি এবং ১৯৯৬ এর জুন, ২০০১ এবং ২০০৮ এর নির্বাচনে মোট ৫ বার খালেদা জিয়া এই আসন থেকে জয়লাভ করেন। ২০২৬ এর নির্বাচনেও খালেদা জিয়াকে এই আসন থেকে লড়তে দেখা যাবে ।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
4000
