03/04/2026
আলহামদুলিল্লাহ প্রথম স্থান যুব স্কোয়াড রাইডার্স___
উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তির পথে সাইকেল শোভাযাত্রা ২০২৬ এ প্রথম যুব স্কোয়াড রাইডার্স। পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, মডেল থানার ওসি মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন প্রমুখ।
03/04/2026
🚴♂️ উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তির পথে সাইকেল শোভাযাত্রা ২০২৬ 🚴♀️
অংশগ্রহণ করছি আমরা যুব স্কোয়াড রাইডার্সের ১৫জন।
29/03/2026
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সংগঠনের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটিতে অভিজ্ঞতার পাশাপাশি যুক্ত হয়েছে কিছু উদ্যমী নতুন মুখ, যা আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা আশা করি, নবগঠিত কমিটির সকল সদস্য দায়িত্বশীলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
সবার দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
28/03/2026
আমাদের প্রিয় সংগঠন Youth Squad Riders এর ঈদ পুনর্মিলনী ও ২০২৬-২০২৭ বছরের কার্যকরী কমিটি গঠন।
#আমরা একসাথে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।
06/03/2026
আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় সংগঠন যুব স্কোয়াড রাইডার্সের উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন।
04/03/2026
যুব স্কোয়াড রাইডার্সের সার্বিক সহযোগিতায় উত্তর রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের দুটি কোর্স ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
19/01/2026
বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামীকাল উত্তর রাঙ্গুনিয়ায় দুটি কোর্স উদ্বোধন হবে। সবাই নির্ধারিত সময়ে চলে আসবেন।
02/01/2026
মানুষের জন্য,মানুষের পাশে
যুব স্কোয়াড রাইডার্স। উপজেলা প্রশাসন।