নব অভ্যুত্থান ফাউন্ডেশন

নব অভ্যুত্থান ফাউন্ডেশন

Share

আমরা গড়বো আমাদের দেশ
আমরাই আগামীর বাংলাদেশ। ✊

একটি সামাজিক সেবামূলক এবং অরাজনৈতিক সংগঠন।

সার্বিক সহযোগিতায় বিকাশ/নগদ: 01631722810

28/08/2024

লাইভ আপডেট ফ্রম গ্রাউন্ড ফেনী-নোয়াখালী।

১. পোলাপাইন সব ত্রাণ রোডের উপরে দেওয়ার কারণে ভিতরে এক দম ত্রাণ যাচ্ছে না।

২. আজকে আমাদের গন্তব্য ছিলো শ্রী চন্দ্রপুর , যা ফুল গাজীর এক দম ভিতরে। এছাড়াও আমরা ছুনিয়া উপজেলা,ছাগলনাইয়া উপজেলায়,নোয়াখালীর মাইজদীতে। এই জায়গায় পানির উচ্চতা ছিল ১০ ফুট। যা আমার উচ্চতা থেকে ৪ ফিট বেশি। এই জায়গায় পানির উচ্চতা এখন ও কোমর অথবা হাঁটু উচ্চতা অনুসারে।

৩. শুধু মাত্র ২ ঘণ্টার ব্যবধানে পানি ৮ ফুট বেড়ে গেছিলো গত মঙ্গলবার।

৪. অধিকাংশ মানুষের ঘর বাড়িতে কোন কিছুই নাই। সব হারানো মানুষ গুলা না পারতেছে কিছু করতে, না পারতেছে কিছু বলতে।

৫. আজকের জায়গা এত ভিতরে যে , সেখানে যেতে আমাদের টিম এক পর্যায়ে পুরা হতাশ হয়ে যায়।

৬. বর্তমানে ফেনীর ভিতরে আর্মির হেলিকপ্টার ত্রাণ দিচ্ছে, আমরা আর একটা গ্রুপ ছাড়া কেউই এত ভিতরে যায় নাই এখন পর্যন্ত।

৭. গ্রাউন্ডে এখন সব থেকে বেশি দরকার দিনের বাজার আর মেডিক্যাল সাপোর্ট।

৮. আজকে এক ছেলেকে উদ্ধার করলাম যে ৯ সেলাই নিয়ে ঘুরতেছে নিজের বাড়ি বাঁচাতে গিয়ে আহত হওয়ার পর। যাকে পরে ফেনী তে নামায় দিলাম ড্রেসিং এর জন্য। এত দিন শুধু সেলাই নিয়েই ছিলো

৯. পূর্নবাসন সব থেকে বড় চ্যালেঞ্জ এখন।

পরিশেষ এ আল্লাহ সুবহানের সাহায্য ছাড়া এই ম্যান মেইড দুর্যোগ কাটানো সম্ভব না

Photos from নব অভ্যুত্থান ফাউন্ডেশন's post 27/08/2024

আলহামদুলিল্লাহ।
আমাদের টিম রওনা দিয়েছে।

Photos from নব অভ্যুত্থান ফাউন্ডেশন's post 26/08/2024

রাত জাগা পাখিগুলোর চোখে রাজ্যের ঘুম না থাকলেও
আছে রাজ্যের এক্সাইটমেন্ট😬।কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্যে তৈরী হচ্ছিলো নব অভ্যুত্থান ফাউন্ডেশন সেনারা🔥।

গন্তব্য:ফেনী এবং নোয়াখালি।

সময়:০৬৩০টা ঘটিকা (ভোরবেলা বাদ ফজর)

আজকের কর্মযজ্ঞের সময়কাল:

(সকাল ১১০০টা হতে রাত ০১০০ টা)

26/08/2024

"'নব অভ্যুত্থান"-ফাউন্ডেশনটি নব অভ্যুত্থান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক আর্ত-মানবতার কল্যাণে নিবেদিত একটি সেবামূলক সংগঠন।মানবসেবার মহান আদর্শ,মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্ত-মানবতার সেবা, সমাজ-সংস্কার, উন্নত ও পরিশীলিত চিন্তাচেতনার সঞ্চার এবং সামাজিক অগ্রগতি সাধনে সদা সচেষ্ট এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের সামাজিক নিদারুণ কষ্ট লাঘবের স্বপ্ন-কে বাস্তবিক রূপরেখা দেওয়ার মধ্য দিয়েই আমাদের "নব অভ্যুথান"
ফাউন্ডেশনেটির পথচলা শুরু।দেশের জন্য,সমাজের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকে,এলাকার ছোট-বড় সকলের তীব্র আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন আমাদের এই সংগঠন।ঠিক হঠাৎ যে সময়টাতে স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের দেশের মানুষের ঘরে হানা দেয়,তখন আর কারো পক্ষেই বসে থাকা সম্ভব হয় নি। ইতিমধ্যেই সফলভাবে অতি দ্রুততার সাথে দেশের বিভিন্ন বন্যাকবলিত জায়গায় সংগঠনটির সদস্যরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং রেসকিউ অপারেশনে আছেন। বরাবরের মত এবারও আমরা আরো বড় পরিসরে আমাদের সদস্য ভাইদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে দুর্গত মানুষদের জন্য হাদিয়া পাঠানোর পরিকল্পনা করেছি।

সেই ধারাবাহিতায় আমাদের "নব অভ্যুত্থান" ফাউন্ডেশনের সদস্যদের আন্তরিক ও শ্রমসাধ্য মেহেনত,ছোটবড় সকলের সহযোগিতায় তুমুল বৃষ্টি আর বাঁধভাঙা বন্যাকে উপেক্ষা করে মানবতার চিরন্তন,শাশ্বত হৃদয়াবেগ বুকে ধারণ করে প্লাবিত অঞ্চলের কিছু এলাকায় দুর্গত মানুষের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি।সর্বস্তরের মানুষ অতীতের মতো এবারও একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ,মতানৈক্য ভুলে।সর্বশক্তি নিয়ে এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেমেছেন দেশের আপামর জনসাধারণ-তার সাথে একাত্মতা ঘোষণা করেছে আমাদের প্রিয় সংগঠনটিও।যে যেভাবে পারছেন-খাদ্য, বস্ত্র,অর্থ, চিকিৎসা, উদ্ধার তৎপরতা এমনকি কায়িক শ্রম দিয়ে ত্রাণকাজে সহায়তা করছেন।এই জাতীয় ঐক্যই দুর্যোগ–দুর্বিপাক থেকে বিপদগ্রস্থ মানুষকে উদ্ধারের প্রধান শক্তি।এ যেন পুরনো বাংলাাদেশের এক নতুন অভ্যুত্থান!সেটারই অংশ হিসেবে আগামীকাল ২৭/৮/২০২৪ইং,রোজ মঙ্গলবার আমরা যাচ্ছি প্রায় ৩৫০ ফ্যামিলির খাদ্যদ্রব্য প্যাকেজ নিয়ে নোয়াখালী ও ফেনীর আশেপাশের বন্যাকবলিত অঞ্চলগুলোতে।প্রিয় ভাইয়েরা,আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের একটাই চাওয়া আপনারা আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন,যাতে সর্বোচ্চ সংখ্যক বানভাসি মানুষকে আমরা সাহায্য করতে পারি এবং এখন পর্যন্ত যারা ত্রাণ বঞ্চিত আছেন, তাদেরকে আমরা রিচ করতে পারি।দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের ভাইদের কাছে যাচ্ছি শুধুমাত্র মানবতার ডাকে সাড়া দিয়ে।আপনি যাচ্ছেন তো? আপনি কি আছেন এই মহানব্রতে?-না থাকলে আজই লেগে পড়ুন আপনার এলাকায়,আপনার পাড়ায়, আপনার শহরে।আপনার ভাইয়েরা কিন্তু আপনারই অপেক্ষায়!!!!

ফি আমানিল্লাহ,ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ।

আমাদের তহবিল তালিকা নিম্নরুপঃ

তহবিল: ২২০,০০০৳(দুই লক্ষ বিশ হাজার)।
খরচ: ২১০,০০০৳(দুই লক্ষ দশ হাজার)।
জমা: ১০০০০(দশ হাজার)

#প্যাকেজে যা যা থাকছে:
১:চাল( ১০৫০)কেজি।
২:তেল(১৭৫)লিটার।
৩:ডাল(৩৫০)কেজি।
৪:আলু(৩৫০)কেজি।
৫:লবন(১৭৫)কেজি।
৬:পেঁয়াজ (৩৫০)কেজি
৭:স্যালাইন(১০৫০)পিস।
৮:মশার কয়েল(পর্যাপ্ত পরিমানে)।
৯:দেয়াশলাই(পর্যাপ্ত পরিমানে)।
১০:মোমবাতি(পর্যাপ্ত পরিমানে)।
১১:পানির বোতল(পর্যাপ্ত পরিমানে)।
১১;চিড়া(স্বল্প পরিমানে)।
১২:মুড়ি(স্বল্প পরিমানে)।
১৩:বিস্কুট(স্বল্প পরিমানে)।

23/08/2024

দৃষ্টি আকর্ষণ::::
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বর্তমানে ফেনী নোয়াখালী কুমিল্লা ফটিকছড়ি ও আরো বিভিন্ন জেলাতে বন্যা কবলিত এলাকায় বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। এমত অবস্থায় আমাদের দেশের তরুণ ছাত্র সমাজ ও অন্যান্য সকল শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার অবস্থান থেকে উদ্ধার উদ্ধার তৎপরতা ও সার্বিক সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের দুইটি গ্রুপ উদ্ধার তৎপরতা কার্যক্রম এ সংযুক্ত আছে এখন আমরা আরেকটি গ্রুপ ত্রান সামগ্রী নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রয়াস চালাচ্ছি। এমত অবস্থায় আমাদের সকল বন্ধুবান্ধব ও চলার পথের শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা আমাদের পাশে থাকার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি ।।।

সার্বিক সহযোগিতায়:
বিকাশ/নগদ: 01631722810 (রিয়াদ)
বিকাশ : 01814951758 (পিন্টু)
বিকাশ : 01521486689 (রাফিদ)
বিকাশ/নগদ: 01730860430 (ফাহিম)
সোনালী ব্যাংক হিসাব: 1020701005630 (পারভেজ )
আন্দরকিল্লা শাখা।
Zelle USA : 347 622 8274 (রবিন)

Photos from নব অভ্যুত্থান ফাউন্ডেশন's post 23/08/2024

ফেনী, নোয়াখালী,লক্ষ্মীপুরে ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছি আমরা নব অভ্যুত্থান ফাউন্ডেশন । ফেনীতে আগামী কিছু দিনের মধ্যে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে নোয়াখালী, লক্ষ্মীপুর,চট্টগ্রামেও ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Bandar
Chittagong
4100