ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হালিশহর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হালিশহর

Share

অফিসিয়াল পেজ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা,চট্টগ্রাম।

21/03/2026

চট্টগ্রামের হালিশহরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের See more comments.......

21/03/2026

🌙 শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা 🌙

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ-কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনি “অ্যাডভোকেট” হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন—এটি নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন। আমরা বিশ্বাস করি, আপনার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা এর একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে আপনার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনার জ্ঞান, প্রজ্ঞা ও ন্যায়বোধের মাধ্যমে আপনি সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এই প্রত্যাশা করি।

মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আপনাকে দ্বীন ও ন্যায়ের পথে অটল রাখেন এবং আপনার এই পেশাগত জীবনকে মানুষের কল্যাণে কবুল করে নেন।

🌿 আপনার আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও সফল—এই কামনায়।

উক্ত শুভক্ষণে ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসায় উপস্থিত হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র থানা সভাপতি যুবনেতা সাদ্দাম হোসেন রাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান পাটোয়ারী।

বিনীত,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর।

Photos from ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হালিশহর's post 14/03/2026

প্রেস রিলিজ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা উদ্যোগে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন

চট্টগ্রাম, ১৩ মার্চ ২০২৬ ইং:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধকে জাগ্রত করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৩ রমজান, ১৩ মার্চ ২০২৬ ইং, শুক্রবার, বিকাল ৩:৩০ ঘটিকায় জামিয়া বাইতুল করিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, যুবসমাজ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইবরাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শামছুল আলম রিয়াদ, দাওয়াহ ও সমাজকল্যাণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাব্বির শেখ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদ্দাম হোসেন রাজু, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা, তাকওয়া অর্জনের গুরুত্ব, যুবসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন, যুবসমাজকে আদর্শিকভাবে প্রস্তুত করা এবং সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক:
আব্দুল আলীম
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর

12/03/2026

১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ।

#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#৩৯তমপ্রতিষ্ঠাবার্ষিকী


#প্রতিষ্ঠাবার্ষিকী

#১৩মার্চ

Photos from ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হালিশহর's post 03/02/2026

আলহামদুলিল্লাহ, কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানার উদ্যোগে আজ ২৬ নং ওয়ার্ড (উত্তর), হালিশহর এলাকায় চট্টগ্রাম–১০ নং আসনের ভোটারদের জন্য ভোটার স্লিপ ডাউনলোড ও ভোট কেন্দ্র যাচাইয়ের সুবিধার্থে QR কোডযুক্ত সাইড স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে ভোটাররা খুব সহজেই তাদের ভোট কেন্দ্র যাচাই ও অনুসন্ধান করতে পারছেন।

🔹 উদ্বোধন করেন:
মুহাম্মদ ইব্রাহিম খলিল
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।

📅 তারিখ: ৩/০২/২০২৬ (মঙ্গলবার)
🕰 সময়: বাদ মাগরিব

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানার সংগ্রামী সভাপতি ভাই সাদ্দাম হোসেন (রাজু)।
কর্মসূচি বাস্তবায়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ভাইয়েরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম
#গণসংযোগ #ইসলামী_যুব_আন্দোলন #হালিশহর #চট্টগ্রাম১০ োড

02/02/2026
fb.me 31/01/2026

QR কোড স্কেন করে অথবা ক্যাপশনে দেওয়া লিংক-এ ক্লিক করে জেনে নিন আপনার ভোটার তথ্য এবং ডাউনলোড করে নিন আপনার ভোটার স্লিপ।

ওয়েবসাইট লিংক
www.jannatctg10.com

fb.me

Photos from ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হালিশহর's post 27/01/2026

আলহামদুলিল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম সংসদীয় ১০ আসনের হালিশহর থানার প্রচারণার অংশ হিসেবে বৃহত্তর মোড়গুলোতে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এ কাজে গত রাত ১১টা থেকে আজ সকাল বাদ ফজর পর্যন্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানার দায়িত্বশীল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দৃঢ় মনোবল নিয়ে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন।

19/12/2025

বিপ্লবী অভিনন্দন! ✊

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত নেতৃত্বকে জানাই
সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

২০২৬ সেশনের নবগঠিত কমিটি—
সভাপতি: আবদুল কাদের
সহ সভাপতি: @আবদুল মুমিত
সাধারণ সম্পাদক: মোঃ শাহারিয়ার হোসেন

তোমাদের বলিষ্ঠ, আদর্শিক ও ত্যাগী নেতৃত্বে
মুক্তির দিশা পাক
পথহারা, দিকভ্রান্ত বীর চট্টলার ছাত্রসমাজ—
এই আমাদের দৃঢ় প্রত্যাশা ও দোয়া। 🤲

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা
এর পক্ষ থেকে রইল
শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। ✊

18/12/2025

ওসমান হাদীর শাহাদাতে গভীর শোক ও ক্ষোভ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী)-এর শাহাদাতে আমরা গভীর শোক, বেদনা ও ক্ষোভ প্রকাশ করছি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানা শাখার পক্ষ থেকে—
সভাপতি সাদ্দাম হোসেন রাজু,
সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ,
এবং
সাধারণ সম্পাদক জামাল উদ্দীন
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও তার দেশীয় দালালদের বিরুদ্ধে সংগ্রামের এক আপসহীন, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর শাহাদাত আমাদেরকে গভীরভাবে শোকাহত করলেও, তাঁর আদর্শ, স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে—এই দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি।

আমরা জোর দাবি জানাচ্ছি—ওসমান হাদীর হত্যাকারী, নির্দেশদাতা ও সকল চক্রান্তকারীকে অবিলম্বে চিহ্নিত করে সরকারের সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে চলমান সংগ্রাম আরও বেগবান করতে হবে।

শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না—ইনশাআল্লাহ।

শোকবার্তা প্রেরক
আব্দুল আলীম
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Halishahar
Chittagong
4000