30/03/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন-এর পরম শ্রদ্ধেয় পরামর্শক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক-এর ম্যানেজার, জনাব মশিউর রহমান স্বপন ভাইয়ের সহধর্মিণী ইন্তেকাল করেছেন।
উনার মৃত্যুতে আমরা শান্তি সংঘ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আল্লাহ যেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আমিন।
#শোকসংবাদ #শান্তিসংঘব্লাডফাউন্ডেশন #সমবেদনা
19/03/2026
দেশের মাটিতে কিংবা প্রবাসের দূর আকাশে—সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ হোক ভালোবাসা আর আনন্দের সেতুবন্ধন।
ঈদ মোবারক ❣️
18/12/2025
Sharif Osman Hadi
আল্লাহর জিম্মায়😭😭😭
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
এমন নেতা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। এমন দূর্নীতিবাজ নেতাদের মাঝে এমন দেশপ্রেমিক হাদির অনেক বেশি প্রয়োজন ছিলো।
আল্লাহ হাদি ভাইকে দুনিয়াবি ভুল গুলো ক্ষমা করে জান্নাত নতিব করুক।😢😢😢
25/07/2025
✊ ঐক্যবদ্ধ কাদিরপুর ✊
১৬ নং কাদিরপুরের সকল সামাজিক সংগঠন একতাবদ্ধ হয়ে এগিয়ে এসেছে —
লক্ষ্য একটাই: কাদিরপুর ইউনিয়নকে বেগমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়নে রূপান্তর করা।
আমরা বিশ্বাস করি, ঐক্যই শক্তি।
এসো, সবাই মিলে গড়ি উন্নত ও আলোকিত কাদিরপুর।
👉 শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন
👉১৬নং কাদিরপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ মানব সংস্থা
👉 প্রচেষ্টার বাতিঘর
👉 সেইফ লাইফ ব্লাড অর্গানাইজেশন
👉আরহাম ফাউন্ডেশন
👉প্রভাত ফেরী কল্যান ফাউন্ডেশন
👉 জমিরিয়া ব্লাড ফাউন্ডেশন নো
👉 ইয়ারপুর ইনসাফ ফাউন্ডেশন
👉তোফায়েল মিয়ার বাজার ফাউন্ডেশন
👉স্বপ্ন চূড়া মানবিক সংগঠন
👉 আমতলি ট্রাষ্ট এন্ড ফাউন্ডেশন নোয়াখালী জেলা
18/07/2025
বেগমগঞ্জ উপজেলার সুযোগ্য UNO মহোদয় ও বাংলাদেশ সেনাবাহিনীর দিকনির্দেশনায়-বেগমগঞ্জের প্রতিটি খালের জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগে বেগমগঞ্জে ১৬টি ইউনিয়নের সকল সামাজিক সংগঠন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
আমরা ১৬নং কাদিরপুর ইউনিয়নের সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ...
আমাদের খালগুলো পরিষ্কার থাকলে:
👉জলাবদ্ধতা কমবে
👉বন্যা হবে না
👉ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি হ্রাস পাবে
👉কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে
🤝 তাই আসুন, আমরা সকলে মিলে একসাথে কাজ করি—
"পরিষ্কার খাল, নিরাপদ ১৬ নং কাদিরপুর তথা "বেগমগঞ্জ" গড়ে তুলি।
সকল সংগঠন সদস্যদের প্রস্তুত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
সহযোগিতায়:
শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন
প্রচেষ্টার বাতিঘর
Safe life blood organisation
আরহাম ফাউন্ডেশন
প্রভাতফেরী কল্যান ফাউন্ডেশন
16/07/2025
নোয়াখালী বেগমগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ও জলাবদ্ধতা নিরসনে মাননীয় Uno Begumganj মহোদয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সাথে সমস্যা সমাধানের আলোচনা সভার আয়োজন করেছেন। কাদিরপুর ইউনিয়ন
থেকে থেকে প্রতিনিধি হিসাবে ছিলেন
শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন
প্রভাতফেরী কল্যাণ ফাউন্ডেশন
প্রচেষ্টার বাতিঘর
Safe Life Blood Organisation
আরহাম ফাউন্ডেশন
রসুলপুর থেকে প্রতিনিধি ছিলেন
রসুলপুর ইয়ুথ সোসাইটি
ইনশাআল্লাহ জনগণের জন্য ভালো কিছু বয়ে আনবে।
30/03/2025
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُم
‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার হৃদয়ে, বাড়িতে এবং প্রিয়জনদের মাঝে। রমজানের ত্যাগ ও সংযমের পর ঈদ আসুক সুখ, শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে।
আল্লাহ আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দিন। শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদের পরিবার ও প্রিয়জনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক!🌙
13/01/2025
শীতার্ত মানুষের মাজে উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
গত কয়েক দিনে তীব্র শীতে শীতার্ত অসহায় মানুষের বিভিন্ন দিক থেকে আর্তনাদ ।
গতকালকে একজন ভদ্রমহিলা নিজের কষ্টে কথা বলে কান্না করে দিয়েছে। আমাদের সমাজে এখনো অনেক অসহায় পরিবার আছে তাই তাদের পাশে দাড়াতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
এগিয়ে আসুন মানবতার ডাকে
02/01/2025
আজ ২ জানুয়ারি ২০২৫ইং শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ বছরের পর্দাপর্ণ।
২০১৬ ইং থেকে আজকে পযন্ত মানবতার জন্য মানবিক কাজ করে যাচ্ছে এক যাক মেধাবী তরুন ছাত্র ছাত্রী। গত কোভিড১৯ ও ২৪ এর ব্যনায় মানবাতার অন্যন উদাহরণ তৈরি করেছে।গত ৯ বছরে দেশের সকল প্রান্তে ২০,০০০+(বিশ হাজার) এর বেশি মুমূর্ষু রুগিকে রক্ত দান করেছে।এই ছাড়া ও শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, রমজানের ইফতারি বিতরণ, এতিম হাফেজদের নতুন পাঞ্জাবি বিতরণ, ঈদে অসহাদের জন্য নতুন জামা,পথ শিশুর জন্য নতুন জামা,অসহায় পরিবারের মেয়ের বিয়েতে অনুদান, মুমূর্ষু রুগির জন্য চিকিৎসা খরচ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী ক্যাম্পিং, রাস্তা মেরামত সহ সকল সামাজিক ও মানবিক কাজ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। এই ছাড়াও জাতীয় সকল দিবস ও দেশের প্রয়োজনে সকল যুক্তিক দাবির আন্দোলন করেগেছে।
#একের_রক্ত_অন্যের_জীবন_রক্তে_হোক_আত্মার_বাধঁন
এমন একটা স্লোগান কে সামনে রেখে সকল মানবিক কাজে জন্য সংঘঠনের সকল স্বেচ্ছাসেবীগন নিজেদের কে উজাড় করে দিয়েছে। নিঃসত্বে ভালোবাসার সংঘঠন এর জন্য শ্রম,গাম অর্থ ও মেধাদেওয়া সকল স্বেচ্ছাসেবী ও সহযোদ্ধাদের প্রতি হাজারো ভালোবাসা ও শুভেচ্ছা। উক্ত সকল ইভেন্টে প্ররিচালনার জন্য দেশ ও বিদেশ থেকে যার পরামর্শ ও সহযোগিতা এবং অর্থ দিয়েছেন সকল শুভাকাঙ্ক্ষী কে জানায় লাখো ভালোবাসা। সকল দানবীর সমাজসেবক, প্রবাশী, রাজনৈতিক ও সমাজিক ব্যাক্তে কে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সকলের জন্য খেতমত করার তৈপিক দান করুক।সকল মত নির্বিশেষে
সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি।
29/10/2024
আসসালামু আলাইকুম!!
আলহামদুলিল্লাহ!
শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন এর উচিলায় #উত্তর_লাউতলী_তালীমুল_কোরআন_হাফেজিয়া_মাদ্রাসা_ও_এতিমখানা অস্বচ্ছল কোরআনের পাখিদের মাঝে কিছু পবিত্র কোরআন শরীফ হাদিয়া প্রদান করা হয়েছে।