গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি - Democratic Students' Council, CU

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি - Democratic Students' Council, CU

Share

আমরা লক্ষ্যে, স্বপ্নে, সংগ্রামে অবিচল

Photos from গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি - Democratic Students' Council, CU's post 29/05/2026

"দর্শন ও সমাজ বিজ্ঞানের ইতিহাস একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে, মার্কসবাদে এমন কিছু নেই, যাকে বলা যাবে ‘সংকীর্ণতাবাদ’৷ কথাটা এই অর্থে বুঝতে হবে যে, মার্কসবাদ কোনও গোঁড়া, নিষ্প্রাণ ও নিশ্চল মতবাদ নয়, এ এমন কোনও মতবাদ নয়– বিশ্বসভ্যতার বিকাশের রাজপথ থেকে অনেক দূরে যার সৃষ্টি হয়েছে৷ বরং মার্কসের প্রতিভা এটাই যে, মানবসমাজের সবচেয়ে অগ্রণী চিন্তাবিদরা যে সব প্রশ্ন আগেই তুলে গিয়েছিলেন, মার্কস সে সবের যথাযথ উত্তর দিয়েছেন৷ দর্শন, রাজনৈতিক অর্থশাস্ত্র, এবং সমাজতন্ত্রের মহান চিন্তানায়কদের শিক্ষার প্রত্যক্ষ ও অব্যবহিত ধারাবাহিকতার মধ্য দিয়েই মার্কসের মতবাদের উদ্ভব ঘটেছে৷"

- ভ. ই. লেনিন ('মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি অঙ্গ' প্রবন্ধ থেকে)

Photos from গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি - Democratic Students' Council, CU's post 22/05/2026

ধামাই চা বাগানে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়।

পঞ্চায়েত সভাপতির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ধামাই চা বাগান শাখার সদস্য সচিব বলরাম রিকমুনের মা'কে কাজ থেকে ছাঁটাই , ২০ মে চা শ্রমিক দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকায় ৩১ জন শ্রমিকের হাজিরা কর্তন, শ্রমিকের বাসায় পুলিশী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধামাই চা বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দাবি মানতে বাধ্য হয় বাগান কর্তৃপক্ষ। আজ (২২ মে) সকাল থেকে বাগান ফ্যাক্টরীতে শ্রমিকরা জড়ো হয়৷ অর্ধদিবস কর্মবিরতির পর শ্রমিকদের সমস্ত দাবি পূরণের ঘোষণা আসে৷ কর্মসূচিতে আগামী ২৪ মে ছাত্র-শ্রমিক সমাবেশকে ঘিরে যেকোন হয়রানি প্রতিরোধের ঘোষণা দেয়া হয়৷

২২ মে ২০২৬
ধামাই চা বাগান।

20/05/2026

২০/০৫/২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংবেদনশীল প্রক্টরের পদত্যাগ চাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও অপরাধীকে আইনের আওতায় এনে ক্যাম্পাস নিরাপদ করতে ব্যর্থ জাবি প্রশাসন

গত ১৩ মে, ২০২৬ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক নারী শিক্ষার্থী ধর্ষণচেষ্টার শিকার হন। অপরাধী শনাক্ত করতে ভিক্টিম প্রক্টরের সহায়তা নিতে গেলে প্রক্টর সেখানে অসংবেদনশীল মন্তব্য করেন। এই ঘটনায় ভিক্টিমসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ ২০ মে, ২০২৬ ইং বুধবার, সংবাদমাধ্যমকে দেওয়া একটি যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জাবি প্রশাসনের এই বিচারহীনতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এটি সারাদেশে ক্রমবর্ধমান নারী হেনস্থার ও ধর্ষণের বিচারহীনতারই ধারাবাহিকতা। এই ধারাবাহিক বিচারহীনতা দেশের আইন শৃঙ্খলা ও বিচারব্যবস্থার ভঙ্গুরতা ও পক্ষপাতীত্বকেই দেখিয়ে দেয়।"

বক্তারা বলেন, "অভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্টেরিম আমলে বাংলাদেশের ভিন্নমতধারার মানুষদের পাশাপাশি নারীদের উপর লৈঙ্গিক দমন পীড়নের ঘটনা ঘটেছে। সমস্ত ক্ষেত্রেই নারীদের অবমূল্যায়ন ঘটেছে। গ্রাম, শহর, বস্তি, কারখানা, পরিবার, অফিস, স্কুল-কলেজ, শ্রমিক এলাকা সহ দেশের প্রত্যেকটি রাস্তা, ফুটপাথ আজ যেন ছাত্রী, শিক্ষিকা, শিশু, নারী শ্রমিক, কিষানী, কিংবা পেশাজীবী নারীহেনস্থার উল্লাসমঞ্চ! ভোকাল নারীদের বহিষ্কার এবং অফলাইন ও অনলাইন হেনস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরদের জড়িত থাকতে দেখা গেছে ইন্টেরিম সরকারের আমলে। এমনকি বাল্যবিবাহকে জনপরিসরে বৈধতা দেওয়া নির্দিষ্ট মতধারার মানুষদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিএনপি সরকারের আমলেও। এ সবকিছুই ফ্যাসিস্ট আওয়ামী আমলের ধারাবাহিকতারই আরও নিকৃষ্টতম রূপ। বিগত জাতীয় নির্বাচনেও আমরা দেখলাম, নারীর প্রতি মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গির অধিকারী নারীবিদ্বেষী ব্যক্তিরা সংসদে আসন পেতে বসেছে। আমরা দেখছি, এই সমস্তকিছুর ধারাবাহিকতাই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণচেষ্টা। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বরাবরই সন্ত্রাসীদের আশ্রয়কেন্দ্র হয়েছে। এবারও প্রশাসনের বিলম্ব সেদিকটিরই ইঙ্গিত দিচ্ছে।"

বক্তারা আরও বলেন, "জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিসমূহের প্রতি গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অকুণ্ঠ সমর্থন জানায়। অবিলম্বে অসংবেদনশীল ও নিরাপত্তাদানে ব্যর্থ প্রক্টরের দায়িত্ব হতে অব্যাহতি নিশ্চিত করে ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখতে হবে। ধর্ষণচেষ্টার আসামীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

সবশেষে বক্তারা বলেন, "বিদ্যমান বুর্জোয়া সমাজবাস্তবতায় ন্যায়বিচারের একটি অর্থমূল্য আছে। ন্যায়বিচারও সম্পদশালীদের ইশারায় তার গতিমুখ বদলায়। ফলে গত ৫৪ বছর ধরে এদেশে ধনিরা ছাড়া কেউই কোনকিছুর বিচার পায়নি। ফলে বিচারব্যবস্থাকে ধনীদের নিয়ন্ত্রণমুক্ত করার লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর এগিয়ে আসা এখন সময়ের দাবি।"

বিবৃতিতে স্বাক্ষর করেন:

১. মোহাম্মদ আকিব - আহ্বায়ক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি
২. জশদ জাকির - সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি
৩. ভুবন চাকমা - সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ, চবি
৪. চন্দনা রানী - সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চবি
৫. মাহিদুল ইসলাম ইবাদ - সংগঠক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, চবি

বার্তাপ্রেরক,
রিশাদ আমীন বর্ণ
সদস্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা

12/05/2026

প্রেস বিজ্ঞপ্তি;
১২ মে, ২০২৬

হামে চার শতাধিক শিশুর কাঠামোগত হত্যাকান্ডের বিচার ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চবি শাখার

বিগত সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনার ফলে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার শিশু আক্রান্ত হয়েছে এবং চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইউনিসেফ থেকে টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমল উন্মুক্ত টেন্ডার আহ্বান করে টিকা আমদানিতে বিলম্ব করা হয়। ইউনিসেফ সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে পূর্বেই সতর্কবার্তা প্রদান করলেও অদক্ষ স্বাস্থ্য উপদেষ্টা তা উপেক্ষা করেন। যার ফলে আজ হাম মহামারির রূপ ধারণ করেছে।

আজ ১২ মে, ২০২৬ ইং মঙ্গলবার এই বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি শাখার আহ্বায়ক মোহাম্মদ আকিব এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইউনুস সরকার স্বাস্থ্যের মতো একটা খাত নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেয়েছে। বছরের পর বছর ধরে ইউনিসেফ থেকে টিকা নেয়ার কর্মসূচি সে বাতিল করেছে। স্পষ্টভাবে বলে দিতে চাই এটাকে গাফিলতি হিসেবে দেখা যাবে না। এর দায় তাদের নিতে হবে।”

এছাড়া সংগঠনের সদস্য রিশাদ আমীন বর্ণ বলেন, “হামে ৪০০+ শিশুর মৃত্যু অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সংসদের যৌথ প্রযোজনা। ইউনুসের দেখানো পথেই তারেক রহমানের সংসদ হাটছে। এই সংসদ যদি এখনই লাগাম টানতে না পারে সামনের দিনে তারেক রহমানকেও সবাই শিশু হত্যাকারী বলেই চিনবে।”

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি শাখা মনে করে— এই পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে বর্তমান সরকারকে শিশুদের জীবন রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বার্তাপ্রেরক
আহমেদ সাজু
সদস্য
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি শাখা

10/05/2026

হামে শিশুমৃত্যু রোধে সরকারের ব্যার্থতার প্রতিবাদে ও অবিলম্বে কার্যকরী ব্যাবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধনে বক্তব্য রেখেছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ আকিব ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ধ্রুব বড়ুয়া

30/04/2026

শহীদ মোজাম্মেল স্মৃতি পাঠচক্রের ৪র্থ পর্ব
বিষয়: গ্রামসির শিক্ষা প্রসঙ্গ
আলোচনায়: মোহাম্মদ আকিব, আহ্বায়ক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

29/04/2026

একটি ঘোষণা 📣📣
বৃষ্টির কারণে পাঠচক্রের স্থান পরিবর্তন হয়েছে।
নতুন স্থান: সমাজবিজ্ঞান ঝুপড়িতে, রতনদার দোকানের সামনে।

27/04/2026

শহীদ মোজ্জামেল স্মৃতি পাঠচক্রে ৩য় পর্বের বিষয় :
শিক্ষা প্রসঙ্গে গ্রামসি।

তারিখ : ২৯ এপ্রিল, ২০২৬
স্থান : জাদুঘর প্রাঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সময় : দুপুর ১টা ৪৫ মিনিট

আপনারা সকলে আমন্ত্রিত।

Photos from গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি - Democratic Students' Council, CU's post 26/04/2026

জ্বালানি সংকট, গনবিরোধী মার্কিন বানিজ্য চুক্তি, রাজনীতির নামে সহিংসতার বিরুদ্ধে এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পোস্টারিং।

13/04/2026

আরেকটি মববর্ষ ফিরে না আসুক। জনতার প্রতিরোধে দূর হোক শোষণ, নিপীড়ন ও মব সন্ত্রাস।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong