16/11/2021
A beloved Junior Md Sadatur Rahman taken an initiative to show our school's glory. If u guys like it can knock him. here's the message from him, for all of us.
আসসালামু আলাইকুম সকল মুসলিমিয়ান্স এবং যারা এই পোস্টটি দেখছেন তাদের সকলকে..
আশা করি সবাই ভালো আছেন।
দেখতে না দেখতে আরেকটি শীত আমাদের দরজায় কড়া নাড়ছে..আর এই শীতে আমার সকল মুসলিমিয়ান্স বড় ভাই,ছোট ভাই,বন্ধুদের জন্য একটা হুডি নিয়ে এসেছি। আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের পাশাপাশি মুসলিম হাই স্কুলে থাকাকালীন যেসব জিনিস দেখেছি আর ওখান থেকে যেসব স্মৃতি কুড়িয়েছি ওগুলো চেষ্টা করেছি কিছুটা হলেও এই হুডিতে তুলে ধরার। কিন্তু কতটা পেরেছি তা জানি না। তাছাড়া এই প্রিমিয়াম কোয়ালিটির হুডিটা আমরা সকলের কথা চিন্তা করে যতটুকু পারা যায় কমের মধ্যে রাখার চেষ্টা করেছি।
জিএমএইচএস হুডি(GMHS Hoodie)
🟢 হুডির দাম : ৫৮০ টাকা
🟢হুডির কালার : কালো
🟢সাইজ চার্ট নিচে ছবিতে দিয়ে দিয়েছি।
🟢জিএসএম : ৩০০+
আমরা প্রি-অর্ডার নিচ্ছি আজকে থেকেই। আপনারা নিচের দেওয়া গুগল ফর্মে গিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন। আর হুডির ডেলিভারিটা আমরা অর্ডারের ৭-১০ দিনের মধ্যে দিয়ে দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
🟢পেমেন্ট মেথড : ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ(অগ্রিম)
(অগ্রিম শুধু বিকাশ পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য)
বিকাশ পেমেন্টের ক্ষেত্রে ট্রাঞ্জেকশান আইডি গুগল ফর্মে দিতে পারবেন।
🟢ডেলিভারি চার্জ : ৫০ টাকা(চট্টগ্রামের শহরের ভিতরে)
১১০ টাকা (ঢাকা শহরের ভিতরে)
১৩০ টাকা (ঢাকা শহরের বাইরে)
🟢আশা করি সবাই স্টক আউট হওয়ার আগেই হুডিটা নিয়ে নিবেন।
আর কোন কিছু জানতে আমাকে যেকোনো সময় ম্যাসেজ দিতে পারবেন। সবাই আশা করি সকলের ব্যাচ-বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করবেন।
আমাদের হুডির ডিজাইনেও কিন্তু আমার ১৫ ব্যাচের দুই মুসলিমিয়ান্স বন্ধুই ছিল। তাদের অশেষ ধন্যবাদ🧡
গুগল ফর্মের লিংক : https://forms.gle/hndEuP1h7iiTMoN17
শেষে একটাই কথা বলি,
মনের অজানাই প্রায় আমাদের প্রিয় বিদ্যাপীঠ এবং বিদ্যাপীঠ এ কাটিয়ে আসা সময় গুলো খুব মনেপড়ে..মাঝে মাঝে চিন্তা করি 'ইশ্ যদি আরেকটিবার স্কুল জীবন এ ফিরে যেতে পারতাম!...' কিন্তু তা সম্ভব নয়।
11/08/2016
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের
ছাত্রীদের বহনকারী গাড়ি এক্সিডেন্ট করেছে।
জরুরী ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন। সকলের
সহযোগিতা কামনা করছি। চট্টগ্রাম মেডিকেলে চলে আসুন।
নেগেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা গিয়েছে।
দ্রুত আসুন প্লিজ।
ও পজিটিভ
ও নেগেটিভ
এ নেগেটিভ
বি নেগেটিভ রক্ত বেশি প্রয়োজন
যোগাযোগ :- 01515675753, 01840034350,01867940404,
01866602715
-ref : ফয়সল চৌধুরী
04/08/2016
- যেদেশে ১৭ বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে "অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না", তখন প্রশ্ন জাগে তাহলে ১৭বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো!
- যেদেশে পাশ করার ৪ বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা "প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে ১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২ টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ কি কোন পার্থক্য থাকছে? ১৭ বছর পড়াশোনা করে যদি ১২হাজার টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা ডিউটির অফার আসে তাহলে নামের আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট" শব্দের দরকার কি? সিএনজি চালিয়েও ১৫হাজারেরও বেশী ইনকাম করা যায়!
তারুণ্যের হতাশা হাজার মোটিভেশনাল বাণী শুনিয়ে দূর করা যায়না। রাতারাতি বদলে দেয়াও যায়না।
প্ল্যান কী আপনাদের? আগামী দশ বছর পর যে আরো কয়েক লাখ যুবক বেকার হবে তাদের জন্যে পরিকল্পনা কি এখন থেকেই করে রাখা উচিত না? নাকি পাশ করে বের হলেই কোন এক সমাবেশে মোটিভেশনাল স্পীচ দিয়ে দায় সারবেন। পেটে ভাত না থাকলে মোটিভেশন পিছন দিয়ে পালাবে !!
[সংগৃহীত]
28/05/2016
গতবারের মত এবারেও একটা সফল ইফতার পার্টি করার আশা করছি....
আশা করি সবাই একসাথে আরো বড় করে এবার একটা ইফতার পার্টি করতে পারবো।
সবার মতামত আর সহযোগীতা আশা করছি....
ধন্যবাদ।
07 Batch
11/05/2016
Congratulations!!! Chittagong Collegiate School. (1stplace)And Congratulations!! Government Muslim high school, for grabbing the 2nd position.
26/03/2016
HAPPY INDEPENDENCE DAY
People's Republic of Bangladesh
11/11/2015
ডেভ হোয়াটমোর বলেছিলেন
"মাশরাফির সাথে পৃথিবীর
কোনো
খেলোয়াড় এর তুলনা চলেনা, তার
তুলনা সে
নিজেই"
কারন
■■ নিউজিল্যান্ডের গতিদানব
'শেন বন্ড' দুইবার সার্জারীর
পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন...
■■ বিশ্ববিখ্যাত ইংলিশ
অলরাউন্ডার
'এন্ড্রু ফ্লিন্টফ' মাত্র একটি
সার্জারীর ভয়েই ক্রিকেট কে
গুডবাই জানিয়েছেন...
■■ একমাত্র ক্রিকেটার যিনি
পরপর
৭টা মারাত্নক সার্জারী করেও
এখনো
ক্রিকেট চালিয়ে যাচ্ছেন...
বিশ্বের কোন ফার্স্ট বোলারই
দুইবারের বেশি সার্জারী করে
খেলতে
পারেননি কিন্তু তিনিই এই
অসাধ্য ব্যাপার
সাধ্য করেছেন ।
■■ একমাত্র পরিশ্রমী ক্রিকেটার
যার ওজন
বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট
ছাড়ার আশংকা
ছিল তাই তিনি ১মাসে ১২
কেজী ওজন
কমিয়ে সবাইকে আশ্চর্য করে
দিয়েছিলেন।
■■ যেকোন আঘাতে তাঁর বাম পা
পঙ্গু
হয়ে
যেতে পারে এমন রিস্ক থাকা
সত্ত্বেও
তিনিই একমাত্র সাহসী মানব
যিনি প্রতিটি
ম্যাচে এখনো হিংস্র বাঘের মত
বোলিং
করে যাচ্ছেন !
■■ তিনিই একমাত্র দেশপ্রেমিক
যার
একমাত্র আদরের ৫ মাস বয়সী
ছেলে
এ্যপোলো হাসপাতালে ভর্তি
হয়ে
টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের
সংক্রমণ
রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ
দেশের
স্বার্থে
হাজার হাজার মাইল দূরে থেকে
একমাত্র
ছেলের সুস্থ্যতার জন্য দু'হাত তুলে
দোয়া
করে দেশের জন্য মাঠে
নেমেছেন।
■■ একমাত্র ক্রিকেটার যে প্রতি
ম্যাচ
শেষে হাটুতে জমে যাওয়া রস
নিজে
সিরিঞ্জ দিয়ে বের করে
ফেলেন।
■■ তিনিই সেই ক্রিকেটার যার
প্রতিদিন ঘুম
ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে
হাঁটু ভাঁজ
করে বিছানা থেকে নামতে।
■■ আমাদের একমাত্র প্লেয়ার যে
কিনা
ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং
এর
কষ্টকে
ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই
বলে
"মুক্তিযোদ্ধারাপায়ে গুলি
নিয়েও যুদ্ধ করে যেতে পারলে
আমি কেনো
সামান্য অপারেশন নিয়েবোলিং
করতে
পারবো
না।"
24/10/2015
সেমিস্টার ফাইনালের আগের রাতে
মো. মিকসেতু |
এক দিন পর পরীক্ষা, সেমিস্টার ফাইনাল। পরীক্ষার কথা মাথায় রেখে দুপুরেই মোজাম্মেল শিট ফটোকপি করে নিয়ে আসে। ৬০ পৃষ্ঠার শিট নিয়ে এসে খুব যত্ন করে রেখে টিউশনির জন্য বেরিয়ে যায়। তাড়াতাড়ি টিউশনি শেষ হলে এসে পড়তে বসবে, এই চিন্তা করে যখন ও ফিরল তখন সন্ধ্যা। ক্লান্ত শরীরটা বিছানায় রেখে স্মার্টফোন বের করে টোয়েন্টি নাইন গেমটা আবার খেলতে লাগল। বাস যখন যানজটে ছিল তখন ও দুই লাল পর্যন্ত গিয়েছে, গেমটা শেষ করার উদ্দেশ্যেই আবার শুরু করা। খেলতে খেলতে হেরে গেল। পরাজয়ে ডরে না বীর, এই নীতিতে বিশ্বাসী মোজাম্মেল আবার গেম চালু করল। ঘণ্টা খানেক পর যখন চার্জ শেষ দেখাচ্ছিল তখন ওর মনে পড়ল পরশু পরীক্ষা, ফোন চার্জে দিয়ে পড়তে বসতে হবে। বিছানার পাশেই চার্জার কানেক্ট করে ভাবল গতকাল যে নতুন গেমটা ইনস্টল করেছে, সেটা একবার খেলে দেখা দরকার। নতুন গেমটা আধা ঘণ্টা খেলার পর মোজাম্মেলের খিদে পেল। খেতে গিয়ে এক বন্ধুর সঙ্গে দেখা, খাওয়ার পর দুই বন্ধু মিলে চায়ের দোকানে বসে পরীক্ষার উপকারিতা, অপকারিতা, ছাত্রজীবনে পরীক্ষার গুরুত্ব—এ ধরনের আলোচনা করতে করতে আরও আধা ঘণ্টা গেল।
ফিরে এসে মোজাম্মেলের মনে হলো কম্পিউটারটা অন করা দরকার। ফেসবুকে কিছুক্ষণ চোখ বুলিয়েই পড়তে বসব। ফেসবুকে স্ক্রল করতে করতে রাত ১২টা বেজে গেল। তখনো পড়ার মুড না আসায় মোজাম্মেলের মনে হলো ইউটিউবে মিউজিক ভিডিও দেখলে মাথা ফ্রেশ হবে। মিউজিক ভিডিও চালু হলো। কয়েকটা গান শেষ হলো, তবু মোজাম্মেলের মুড এল না। সে তখন সিনেমার ফোল্ডারটা খুলে কয়েকটা আগের দেখা সিনেমা আবার টেনে টেনে দেখতে লাগল। বজরঙ্গি ভাইজান শেষ করে মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ ভাব নিয়ে পড়াশোনা করা যায় না, তাই মন ভালো করার জন্য এবার চালু করল একটা হাসির সিনেমা।
রাত ৩টা বেজে ১০ মিনিট। কম্পিউটার অফ করে মোজাম্মেল এবার শিট নিয়ে শুয়ে পড়ল। শিটের কয়েকটা পাতা উল্টিয়ে মোজাম্মেলের মনে হলো সে অনেক বেশি পরিশ্রম করে ফেলেছে। এখন ব্রেনটাকে কিছুক্ষণ রেস্ট দেওয়া দরকার। কিন্তু আর কোনো কাজও বাকি নেই যা করে সময় পার করা যায়। মোবাইল ফোনে গেম খেলেছে, ফেসবুকে সময় কাটিয়েছে, মিউজিক ভিডিও দেখেছে, সিনেমা দেখেছে...ভাবতে ভাবতে মোজাম্মেলের চোখ-মুখ উজ্জ্বল হয়ে গেল। ইউরেকা বলে ও নিজে নিজেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল। একটা জরুরি কাজের কথা মনে পড়েছে। এতক্ষণ কেন মনে পড়েনি, তা ভেবে মোজাম্মেল বেশ অবাক হলো। তবে শেষ মুহূর্তে মনে যে পড়েছে এতেই মোজাম্মেল খুশি।
শিটটা টেবিলে রেখে লাইট বন্ধ করে স্মার্টফোন হাতে মোজাম্মেল আবার শুয়ে পড়ে। আজ সারা দিন হোয়াটস অ্যাপে ঢোকার সময় পায়নি, এখন হোয়াটস অ্যাপ অন করে মেসেজের রিপ্লাই দিতে লাগল আর নিজের স্মরণশক্তিকে ধন্যবাদ দিল শেষ রাতে হোয়াটস অ্যাপের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এরপর সে ভাইবারে ঢুকবে, মোজাম্মেলের এখন অনেক কাজ!