UGC - ইউজিসি

UGC - ইউজিসি

Share

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল

05/04/2026

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে উঠে

এক.
وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا ۖ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَىٰ ضُرٍّ مَّسَّهُ
" মানুষ যখন বিপদে পড়ে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে।অতঃপর যখন আমি তার বিপদ দূর করে দিই, তখন সে এমনভাবে চলে যায়—যেন তাকে যে বিপদ স্পর্শ করেছিল সে বিষয়ে সে আমাকে কখনো ডাকেইনি।" -- সূরা ইউনুস : ১২

দুই.
وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِن قَبْلُ
"মানুষ যখন বিপদে পড়ে, তখন সে তার প্রতিপালককে একনিষ্ঠভাবে ডাকে।কিন্তু যখন তিনি তাকে তাঁর পক্ষ থেকে নেয়ামত দান করেন, তখন সে পূর্বে যাকে ডাকত—তা ভুলে যায়।" -- সূরা যুমার :৮

তিন.
وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا
" সমুদ্রে যখন তোমাদের বিপদ স্পর্শ করে, তখন আল্লাহ ছাড়া যাদের ডাকতে—সব হারিয়ে যায়।কিন্তু তিনি যখন তোমাদের স্থলে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। #আর মানুষ বড়ই অকৃতজ্ঞ। # "---সূরা বনি ইসরাঈল (আল-ইসরা) : ৬৭

What an extraordinary beauty! Allah Himself has already declared the outcome. এবং এটা ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক, রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই সবসময়ই বিরাজমান। উপরোল্লিখিত আয়াতগুলো লক্ষ করলে মনে হয় নিচের আয়াতটি উপরের গুলো ভুলে যাওয়া দাম্ভিকদের জন্য একটা প্রকাশ্যে থ্রেট আবার যারা সংকট মনে রেখেছে তাদের জন্য ফুলেল শুভেচছা। কি অসাধারণ এক তাৎবিক ( সামঞ্জস্য)!
لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد
“যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর।”
(সূরা ইবরাহিম : ৭)

তারপরও যাদের হুশ না হবে তাদের জন্য এই আয়াতটি।
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
"আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের উপর,তাদের শ্রবণ শক্তির উপর এবং পর্দা বা আবরণ ঢেলে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির উপর।আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।"-- (সূরা আল-বাকারা : ৭)

কারণ তাদের কাছে নিজ প্রবৃত্তি বা গোষ্ঠীর সার্থই প্রাধান্য পায়।

05/06/2025
17/03/2025
Photos from UGC - ইউজিসি's post 17/03/2025

আলহামদুলিল্লাহ দ্যা ইউনাইটেড গ্রুপ অফ চৌদ্দগ্রাম (UGC) এর পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রনেতা জনাব আতিকুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল্লাহ
আরো উপস্থিত ছিলেন ইউজিসি সৌদি আরব শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব কাজী নয়ন, সৌদি আরব শাখার সদস্য মুন্না
আরো উপস্থিত ছিলেন ইউজিসির অন্যতম সদস্য জনাব মিজান ভূঁইয়া, দ্বীন ইসলাম

22/01/2025

রাজপথের সাহসী বীর, সংগ্রামের দুরন্ত প্রতীক আতিক ভাই শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসছেন। সংগঠনের আদর্শে দীক্ষিত, অনড়, অটুট এবং সংগ্রামী এই নেতা দূর প্রবাসেও দলের পতাকা উঁচিয়ে রেখেছেন। তার সাহসিকতা ও ত্যাগের প্রতীকী শক্তি আওয়ামী লীগের জন্য এক নামহীন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

আতিক ভাই শুধুই একজন নেতা নন, তিনি আমাদের রাজপথের ভয়ংকর এক প্রতিচ্ছবি। তার নাম শোনামাত্রই প্রতিপক্ষের হৃদয়ে ভীতি জাগ্রত হয়। তার জন্য হাজারো কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছে, যারা তার নেতৃত্বে আবারও রাজপথ কাঁপিয়ে দেবে।

তার এই প্রত্যাবর্তন শুধু আমাদের শক্তিকে আরও প্রবল করবে না, বরং প্রতিপক্ষকে তাদের সীমাবদ্ধতা ও দুর্বলতা আরও বেশি অনুধাবন করাবে। তার নেতৃত্বে প্রতিটি কর্মী, প্রতিটি আন্দোলন, এবং প্রতিটি চ্যালেঞ্জ নতুন গতি ও উদ্যম পাবে।

°°অপেক্ষায় হে প্রিয় মানবিক ও বিপ্লবীবীর সাবেক ছাত্রনেতা জনাব আতিকুর রহমান ভাই।

03/01/2025

~আলহামদুলিল্লাহ ও শুকরিয়া মহান রবের!

শুভেচ্ছা ও অভিনন্দন!

[ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম - UGC]-এর " Oman "শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

▪️আপনাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব ও দক্ষতায় সংগঠনটি আরও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সংগঠনের উন্নতি ও লক্ষ্যে এগিয়ে যাওয়ার এই যাত্রায় আপনাদের সকল প্রচেষ্টা সফল হোক।

সবার জন্য শুভ কামনা! 🇴🇲 🌹

জাযাকাল্লাহ খায়রান ❤️

Photos from UGC - ইউজিসি's post 01/01/2025

আলহামদুলিল্লাহ

UGC - ইউজিসি United Arab Emirates শাখার প্রথম মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। এসময় সংগঠনটির আরব আমিরাত শাখার সভাপতি - আব্দুল্লাহ মাসুদ তানভীন এর সভাপতিত্বে প্রোগ্রামটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি রাশেদ। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র উপদেষ্টা কাজি অপু সহ সংগঠনটির বাকি দ্বায়িত্বশীলবৃন্দ। নতুন বছরের শুরুতে গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে কিভাবে সংগঠনটিকে সামনের দিকে অগ্রসর করা যায় এই বিষয়ে সবাই মতামত প্রদান করেন।

আল্লাহ ভাইদের এই সুশৃঙ্খল প্রোগ্রামকে কবুল করুক।

30/12/2024

⏭️ অভিনন্দন ও মোবারকবাদ ⏮️

~ আলহামদুলিল্লাহ! UGC-ইউজিসি 'ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম' Oman 🇴🇲 শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হলো

প্রিয় কাফেলার মনোনীত :-

▪️সভাপতি- আবদুল আহাদ

▪️সেক্রেটারি- আবদুল কাদির পাটোয়ারী

আল্লাহ তা'আলা ভাইদের রহমতের চাদরে আবৃত করে রাখুন। তাদের মেধা, যোগ্যতা, শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন। প্রিয় এই কাফেলাকে কাঙ্ক্ষিত নেতৃত্ব দেবার তাওফিক দান করুন, আমিন। 🇴🇲 🌹🥀

26/12/2024

~আলহামদুলিল্লাহ ও শুকরিয়া মহান রবের!

শুভেচ্ছা ও অভিনন্দন!

[ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম - UGC]-এর " Bahrain শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

▪️আপনাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব ও দক্ষতায় সংগঠনটি আরও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সংগঠনের উন্নতি ও লক্ষ্যে এগিয়ে যাওয়ার এই যাত্রায় আপনাদের সকল প্রচেষ্টা সফল হোক।

সবার জন্য শুভ কামনা! 🇧🇭 🌹

জাযাকাল্লাহ খায়রান ❤️

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chauddagram
Chittagong