09/04/2026
শুভ জন্মদিন
Farahz Kaium
সহ -সভাপতি
Karnaphuli Upazila Zia Syber Force
আমরা সবসময় আপনার সুস্থতা কামনা করি
এবং আল্লাহ কাছে আপনার উজ্জ্বল ভবিষ্যত জীবন কামনা করি।আপনার মেধা, শ্রম দিয়ে আপনি যেভাবে
সাইবার জগতে আমাদের সহযোগিতা করেছেন তার আমরা আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি।
29/03/2026
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দ্রুতই এই সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
#জিসাফো
28/03/2026
সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুদ করবেন না।
- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
#জিসাফো
28/03/2026
সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব।
এটাই হোক মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।
-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
#সবারআগেবাংলাদেশ
#জিসাফো
28/03/2026
শিকলবাহা ইউনিয়ন যুবদলের নেতা সিরাজ ভাইয়ের আদরের সন্তান পানিতে পড়ে অকাল মৃত্যু বরণ করেছে—এই মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন নিষ্পাপ এই শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
27/03/2026
আল্লাহ তা'য়ালা সবকিছুর উপর ক্ষমতাবান!🔥
এই বাণী আমাদের মনে করিয়ে দেয়—ক্ষমতার আসল উৎস একমাত্র আল্লাহ।
সত্য ও ন্যায়ের পথে অটল থাকলে, তাঁর সাহায্য কখনো দূরে থাকে না। 🇧🇩
27/03/2026
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে পৌঁছেছে ‘এমটি গ্রান কুভা’ নামে একটি জাহাজ।
26/03/2026
স্বাধীনতা দিবসে– জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে– মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুস্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।
প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কুটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে, দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
পুস্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬