01/01/2026
বুক এক্সচেঞ্জ কর্নার এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Book Exchange Corner - বুক এক্সচেঞ্জ কর্নার, Library, Jamal Khan Circle, Beside Khastogir, Chittagong.
বাংলাদেশের সর্বপ্রথম বই বিনিময় কেন্দ্র - বুক এক্সচেঞ্জ কর্ণার৷
লোকেশন- জামালখান চত্ত্বর
বাস্তবায়নে- ক্লিন বাংলাদেশ (একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে)
01/01/2026
বুক এক্সচেঞ্জ কর্নার এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
16/12/2025
বিজয় শুধু ইতিহাস নয়, এটি ত্যাগের স্মারক। ১৯৭১-এর সাহসী বীরদের জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের বাংলাদেশ, আমাদের গর্ব।🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানায় আমাদের বুক এক্সচেঞ্জ কর্ণার থেকে।
03/12/2025
আমাদের জামালখান বুক এক্সচেঞ্জ কর্ণার–এর নভেম্বর মাসের বেস্ট রিডার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের ক্ষুদে পাঠক আবিদ বিন আতিক। পুরো নভেম্বর জুড়ে সর্বোচ্চ বই আদান–প্রদান করে সে পাঠাভ্যাসের প্রতি তার অসাধারণ আগ্রহের পরিচয় দিয়েছে। ছোট বয়স থেকে তার এভাবে বইয়ের সঙ্গে বেড়ে ওঠা নিঃসন্দেহে আমাদের সবার জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।
চলুন, আমরাও বইয়ের কাছে ফিরি—নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করি এবং সমাজে ছড়িয়ে দিই আলোকিত পরিবর্তনের বার্তা।
04/11/2025
📚 নোটিশ
প্রিয় পাঠকবৃন্দ,
আমাদের বুক এক্সচেঞ্জ কর্নারে নতুন কিছু উদ্যোগ শুরু হতে যাচ্ছে! নভেম্বর মাস থেকে আমরা চালু করছি একটি বিশেষ আয়োজন —
✨ “বেস্ট রিডার অব দ্য মান্থ” ✨
এখন থেকে প্রতি মাসে আমাদের নিয়মিত বই আদান–প্রদানকারীদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হবে ‘বেস্ট রিডার অব দ্য মান্থ’ হিসেবে।
আমাদের রেকর্ডে থাকা এক্সচেঞ্জ তালিকার ভিত্তিতে যে পাঠক মাসজুড়ে সবচেয়ে বেশি বই পড়বেন (অর্থাৎ সবচেয়ে বেশি বই আদান–প্রদান করবেন), তিনি এই সম্মাননা পাবেন।
বিজয়ী পাঠককে আমরা একটি বিশেষ পুরস্কার প্রদান করব।
চলুন, বই পড়াকে আরও আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক করে তুলি! 🌿
এই প্রতিযোগিতায় অংশ নিতে শুধু নিয়মিত বই আদান–প্রদান করুন এবং আপনার রিডিং রিভিউ শেয়ার করুন আমাদের 'বুক এক্সচেঞ্জ কর্ণার গ্রুপে '।
আমাদের গ্রুপটি নিচে কমেন্টে দেওয়া হলো।
আপনার প্রতিটি পাঠ হতে পারে ‘বেস্ট রিডার অব দ্য মান্থ’ হওয়ার সুযোগ!
02/11/2025
আমাদের জামালখান বুক এক্সচেঞ্জ কর্ণার এখন আপনার প্রিয় বইগুলোর এক সমৃদ্ধ ভাণ্ডার। প্রতিদিনই নানা বয়সের পাঠকরা এখানে আসেন, আর তাদের বইপ্রেম আমাদের আরও অনুপ্রাণিত করে। আজ এসেছিল কিছু ক্ষুদে পাঠক—যাদের উৎসাহ ও কৌতূহল সত্যিই অনুপ্রেরণাদায়ক।
বই পড়া জীবনের জন্য এক অনন্য অভ্যাস, যা আমাদের জ্ঞানী, সচেতন ও চিন্তাশীল করে তোলে।
আমরা বিশ্বাস করি, একটি ভালো বই একজন পাঠক নয়—পুরো সমাজকেই বদলে দিতে পারে।
তাই আসুন, বইয়ের এই সুন্দর অভিযাত্রায় সবাই মিলে যুক্ত হই, আর পাঠের আলো ছড়িয়ে দিই সর্বত্র। 📚✨
বই পড়তে ও বিনিময় করতে চলে আসুন Book Exchange Corner - বুক এক্সচেঞ্জ কর্নার, জামালখান চত্ত্বর।
আমাদের বই ডোনেট করতে চাইলে লোকেশন ও যোগাযোগের নম্বর সহ ম্যাসেজ করুন আমাদের ইনবক্সে।
📌 নোটিশ
আসসালামু আলাইকুম।
আমাদের বুক এক্সচেঞ্জ কর্নারের লাইব্রেরিয়ান সাইফুল ভাইয়ের আম্মু অসুস্থ থাকায় তিনি আগামীকাল দায়িত্ব পালন করতে পারবেন না।
তাই শুক্রবার বুক এক্সচেঞ্জ কর্নারটি বন্ধ থাকবে।
আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে তাঁর আম্মুর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।
09/08/2025
আপনার সংগ্রহে থাকা সেই অমূল্য বইগুলো, যেগুলো এখন পড়া শেষ—তা হয়তো অন্য কারো জন্য হতে পারে নতুন এক দিগন্তের সূচনা।
ডোনেট করুন আপনার বাসায় পড়ে থাকা বই Book Exchange Corner - বুক এক্সচেঞ্জ কর্নার
★আপনি ডোনেট করতে চাইলে আমরা সংগ্রহ করে নিব।
বই ডোনেট করুন জ্ঞান ছড়িয়ে দিন।
প্রজেক্ট Clean Bangladesh - ক্লিন বাংলাদেশ
05/08/2025
Clean Bangladesh - ক্লিন বাংলাদেশ -এর ব্যাতিক্রমী উদ্যোগে চট্টগ্রামের জামালখানে বাংলাদেশের প্রথম বুক এক্সচেঞ্জ কর্নার।
এখানে আপনি সততার সাথে বই বিনিময় করতে পারবেন, ডোনেট করতে পারবেন। বুক এক্সচেঞ্জ কর্নারটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
দুপুর ১২:০১ মিনিট থেকে বিকেল ৩:৫৯ মিনিট পর্যন্ত বিরতি থাকে।
★বই ডোনেট করতে আমাদেরকে ম্যাসেজ করলে আমরা আপনার থেকে সংগ্রহ করে নিবে।
12/07/2025
আপনাদের পছন্দসই আরো বই নিয়ে হাজির আমরা।
বই পড়তে ও বিনিময় করতে চলে আসুন Book Exchange Corner - বুক এক্সচেঞ্জ কর্নার, জামালখান চত্ত্বর।
আমাদের বই ডোনেট করতে চাইলে লোকেশন ও যোগাযোগের নম্বর সহ ম্যাসেজ করুন আমাদের ইনবক্সে।
05/07/2025
বইয়ের নেশা ঝড়- বৃষ্টি মানে না!
| Monday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Tuesday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Wednesday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Thursday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Friday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Saturday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 | |
| Sunday | 09:00 - 12:00 |
| 16:00 - 21:00 |