ছাত্রদলের কাছে নারী মানে শুধু জাইমা রহমান, আর তার মা-বোন - বাকিরা কি নারী নয়.?
ছাত্রদলের ক্রমাগত স্লাটশেমিং নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে পড়েছে এই এইচএসসি পরীক্ষার্থী।
চট্টলা Pluse
চট্টগ্রামের দর্পণ, সত্যের অতন্দ্র প্রহরী
পাহাড়-সমুদ্রের শহর থেকে, খবরের অন্তরালে
চাটগাঁর আওয়াজ, বিশ্বজুড়ে — চট্টলা Plus.
14/07/2026
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের “জয় বাংলা স্লোগান”; বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যাদানী খেয়ে আহত বেশ কয়েকজন লীগের আইনজীবী।
14/07/2026
কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষিকাকে ঘরের দরজা বন্ধ করে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছেন এক ছাত্রীর মা।
হামলায় ওই শিক্ষিকার মাথায় ১০টি কোপ লেগেছে এবং একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
14/07/2026
সাতকানিয়া টানা ৬ দিনের বন্যায় ভুমিধস ও খালের পাড় ভাঙতে ভাঙতে দালানের নিচ থেকে মাটি সরে যায়। গতকাল ১৩ ই জুলাই সেই আস্ত দালার ঘরটি ধসে পড়েছে।একটা পরিবারের শেষ সম্বল ও তিলে তিলে গড়া স্বপ্ন নিমিষেই মাটির সাথে মিষে গেল। কত স্বপ্ন ,কত আশা ছিলো এই আস্তরহীর এই পাঁকা দালান নিয়ে। হয়তো নিয়মি কখনো কখনো মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে মহা পরিক্ষার সম্মুখীন করেন। আল্লাহ তায়ালা বাড়ির মালিককে ধর্য্য ধারণের তাওফিক দান করুক আমিন।
14/07/2026
চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ বন্যা কবলিত। সরকারিভাবে বরাদ্দ ছিলো ২ কোটি ১৫ লাখ টাকা। তার মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকাসহ মোট ৮৫ লাখ টাকা এবং ৭০০ টন চাল বরাদ্দ হয়েছে। এটা জেলা প্রশাসকের তথ্য।
১৩ জুলাইয়ের দুপুর পর্যন্ত ৭০ লাখ টাকার শুকনো খাবার ও ৬১০ মেট্রিক টন চাল চাল বিতরণ করা হয়েছে। এ হিসেবে বিশাল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষের বিপরীতে দৈনিক বরাদ্দ মাত্র ১০ লাখ ৬২ হাজার টাকা। যেখানে ভাগ করলে জনপ্রতি পায় মাত্র ১১ টাকা ৬২ পয়সা।
আরও হাস্যকর ব্যাপার হলো, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্যার্ত মানুষের প্রায় ৮০ ভাগ মানুষই এখনো সরকারি ত্রাণ সহায়তা পায়নি। চরম দুর্ভোগের মধ্যে দিন কাটতে এসব এলাকায়। ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, শোয়ার মতো শুকনো জায়গা নেই। জ্বলছে না রান্নার চুলোও। পানি সংকটসহ নানা সমস্যা তো আছেই।
#চট্টগ্রাম #বন্যা
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এমপি শাহ জানান চৌধুরী।
পাহাড়ি ঢল ও তীব্র বৃষ্টিপাতে বন্যার পানিতে প্লাবিত হয় ছদাহা এলাকা। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা দেন এমপি।
জামায়েত ইসলামীর পক্ষ থেকে ঘর হারা পরিবারের জন্য আলাদা আর্থিক সহায়তা করার জন্য নির্দেশ দেন তিনি।
14/07/2026
চট্টগ্রামের মানুষ এই ছেলেটাকে মনে রাখবে। দক্ষিণ চট্টগ্রামের বন্যার খবর তেমন করে কারও কাছে পৌঁছায়নি তখনও। চট্টগ্রামে সাহায্যের জন্য হাহাকার। সাহায্য মানে শুধু খাবার-দাবারের ব্যাপার না। সেখানে অনেক মানুষের জীবন বাঁচানোর প্রসঙ্গ। ‘কেউ এগিয়ে আসেনি’ বলা সময়টাতে এই ছেলেটা দৌঁড়ে এসেছিলো চট্টগ্রামে। বাঁশখালীতে পানিতে দৌঁড়ে দৌড়ে লোকেদের দুয়ার পর্যন্ত গেছে ত্রাণ নিয়ে। তাও নিজের অর্থায়নে! এর আগে সিলেটের বন্যায়ও সে দৌঁড়ে গিয়েছিলো! বসে থাকে নি!
কল্লাক মিয়া নামে পরিচিত হলেও ছেলেটার আসল নাম আব্রাহাম খান জয়। দেখতে কালো হয়েছিলো বলে জন্মের পর তার বাবা তাকে কোলে না নেওয়ার সে গল্প শুনে মন ভারি হয়েছিলো সবার। সেই কল্লাক মিয়াকে লোকে ‘বস্তির ছেলে, কতোদূর যাবি’ বলে হাসিঠাট্টা করতো। আজ সে ছেলে আসলেও অনেক দূর এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা আর সম্মানের জন্য!
আমরা সবাই নেগেটিভিটির চর্চায় ব্যস্ত। অনেক যৌক্তিক প্রচারকেও নাম দেই ‘ভিউ ব্যবসা’। অথচ ব্যাপারগুলোর বিপরীতের সুন্দর বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না। ধরুণ, এই যে সরকারি বরাদ্দ, তা দিয়ে কতোজন বন্যার্তকে সাহায্য করা যেতো? কিন্তু, এই ভিউ ব্যবসায়ীদের কল্যাণে এই সমস্ত দুর্যোগে অনেক অনেক মানুষের উপকার হয়েছে!
এইদেশের বাজে ট্রেন্ডের মধ্যে কল্লাক মিয়ারা না পড়ুক। একটু ব্যতিক্রমই থাক। মানুষ প্রথমে এদের ভালো দেখে মাথায় তোলে, তারপর কোথাও ভুল পেলে আর মাফ করেনা, মাটিতে মিশিয়ে দেয়।
#চট্টগ্রাম #বন্যা #বাঁশখালী #কল্লাকমিয়া
14/07/2026
আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তারা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ ত্যাগ করে। এরপর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ আটকে দেয়। পরে রাত সাড়ে ৯টায় এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে আজকের মতো আন্দোলন শেষ করার ঘোষণা দেয় ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ।
14/07/2026
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের গায়েবানা জানাজা পড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা! 🙄🙄
14/07/2026
আজ সেই ১৪ জুলাই! বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এ তারিখটি এক অদ্ভুত এবং নাটকীয় সমাপতনের জন্ম দিয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের এই দিনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ইঙ্গিত করে ‘রাজাকারের নাতি-পুতি’ মন্তব্য করেন।
সাংবাদিক প্রভাস আমিনের প্রশ্নের জবাবে দেওয়া সেই বক্তব্যই কোটা সংস্কার আন্দোলনকে মুহূর্তের মধ্যে সরকার পতনের একদফা দাবিতে রূপ দেয়। ঠিক দুই বছর পর এই মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিষয়ক মন্তব্যে দিনভর আন্দোলন হলো সারাদেশে।
শিক্ষার্থীদের এই স্লোগানের সূত্র একটি অডিও-ভিডিও, যা সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত রোববার ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে।
সেখানে তিনি বলেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। আমার মেয়ের মতে।’ এই মন্তব্যকে শিক্ষার্থীরা অবমাননাকর দাবি করে ক্ষোভ প্রকাশ করেন। এরপর থেকেই আন্দোলনে ‘ফার্মের মুরগি’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
4000
