ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী

ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী

Share

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াত ইসলামী,চট্টগ্রাম মহানগর, বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবীদ,উদোক্তা ও সমাজসেবক জননেতা ডা: এ কে এম ফজলুল হক।

26/03/2026
25/03/2026

কুতুবদিয়ার মা ও মাটির টানে আবারও শেকড়ে ফিরেছেন দ্বীপের গর্ব, দেশের চিকিৎসা জগতের অন্যতম নক্ষত্র ডা. এ.কে. ফজলুল হক সিকদার। সোমবার বিকেল ৪টায় ‘বেলাভূমি রেস্টুরেন্ট’ সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশে স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সাথে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এবং বরেণ্য এই চিকিৎসকের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে এক মিলনমেলায় পরিণত করে। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান, সাংবাদিক হুমায়ুন সিকদার, অধ্যক্ষ মাওলানা মুহম্মদ ওয়াক্কাসসহ দ্বীপের বরেণ্য শিক্ষক, রাজনীতিক এবং একঝাঁক প্রাণবন্ত শিক্ষার্থী।

ডা. সিকদার কেবল একজন সফল চিকিৎসকই নন, বরং একজন মানবিক উদ্যোক্তা হিসেবে দ্বীপের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার। অনুষ্ঠানে বক্তারা তার এই নিরন্তর সেবার ভূয়সী প্রশংসা করেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে তার প্রাণবন্ত আড্ডা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কুতুবদিয়ার উন্নয়ন ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তার দূরদর্শী ভাবনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

Photos from ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী's post 21/03/2026

পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ডা. এ কে এম ফজলুল হক।

শনিবার(২১ মার্চ) ঐতিহাসিক প্যারেড ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ও পরবর্তীতে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

20/03/2026

দেশে ও প্রবাসে অবস্থানরত সকলে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।
ুবারক

Photos from ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী's post 02/03/2026

ডা: এ কে এম ফজলুল হক এর সহধর্মিণী মিসেস আমেনা শাহীন এর IWEC Award 2026 প্রাপ্তিতে চিটাগং আইডিয়েল স্কুল এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

Photos from ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী's post 01/03/2026

চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Photos from ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী's post 26/02/2026

পার্কভিউ হসপিটালের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে কর্মরত সম্মানিত চিকিৎসকদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা: এ কে এম ফজলুল হক।

21/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Photos from ডা: এ কে এম ফজলুল হক সমর্থকগোষ্ঠী's post 21/02/2026

ইফতার ও দোয়া মাহফিল।

18/02/2026

ডা: এ কে এম ফজলুল হক এর সহধর্মিণী মিসেস আমেনা শাহীন এর IWEC Award 2026 প্রাপ্তিতে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান।

সংবর্ধিত হলেন নারী নেত্রী আমেনা শাহীন

15/02/2026

আমার প্রাণপ্রিয় এলাকাবাসী , আত্মীয়-স্বজন, বন্ধু , সহকর্মী আমার প্রতিষ্ঠান সমূহের পরিচালক , কর্মকর্তা- কর্মচারী ও শুভানুধ্যায়ী,

আসসালামুআলায়কুম ,
আজ আমার হৃদয় ভরে আছে নানা অনুভূতিতে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো ।আপনারা আমার husband ডাঃ এ কে এম ফজলুল হককে বিজয়ী করার জন্য ব্যাপক সমর্থন এং নিরলস ভাবে কাজ করেছেন । কিন্ত নির্বাচনের ফলাফলে আমার এলাকার জনমতের যথাযথ প্রতিফলন হয়ত হয়নি । আমরা আমাদের এলাকার সাধারণ জনগনের চোখে এবং হৃদয়ে যে আশার আলো , ন্যায় -ইনসাফের প্রতি সার্বজনীন অকুন্ঠ সমর্থন এবং তাদের হৃদয়ে সৎ , দক্ষ দেশ প্রেমিক এবং visionary leader ডাঃ ফজলুর জন্য যে ভালোবাসা , সুনদর সমাজ প্রতিষ্ঠার যে সবপ্ন দেখেছিল সেটা সেভাবে ভোটে reflection হয়নি , হয়ত সুক্ষ ইলেকশন ইন্জিনিয়ারিং ছিল , হয়ত আমরা যারা দায়িত্বে ছিলাম তারা reluctant ছিলাম .. একমাত্র আল্লাহ সুবহানুতালাই ভালো জানেন ।বিজয় আমাদের ভাগ্যে আসেনি ।মহান আল্লাহ সুবহানুতালাহই সর্বোত্তম পরিকল্পনাকারী ।বিজয় না এলেও, আপনাদের অকৃত্রিম ভালোবাসা, দোয়া ও নিরলস সমর্থন আমাদের জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।

গনসংযোগকালের আপনাদের মমত্ববোধ- ভালোবাসার উষ্ণতা যেন আমি এখনও অনুভব করছি ।আমাদের সংগঠনের দায়িত্বশীল ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ঋণ কোনদিন শোধ করতে পারবোনা

যারা ডাঃ ফজলুল হকের জন্য সীমাহীন পরিশ্রম করেছেন, যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন, যারা নিজের মানুষ হিসেবে মনে সাহস যুগিয়েছেন—আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। Actually I don’t know how to repay your endless love and supports .আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তা কোনো পদ-পদবীর চেয়েও অনেক বড ও মহামূল্যবান ।

এই পথচলায় হয়তো ফলাফল আমার অনুকূলে আসেনি, কিন্তু মানুষের জন্য কাজ করা থামবেনা । দুর্নীতিমুক্ত , ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজের জন্য ডাঃ ফজলু কাজ করেছেন , করছেন এবং করে যাবেন ।মানবিক সমাজ গড়ার অঙ্গীকার আমাদের। আমি রাজনীতিকে দেখি মানুষের সেবা হিসেবে—আর সে সেবা আমি এবং আমার Husband সবসময় করে যাব, ইনশাআল্লাহ।

আমার পরিবার, আত্মীয়-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা—আপনারা আমার শক্তি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে বারবার শক্তি যোগায় ।

আপনাদের সাথে নির্বাচনের পূর্বে জনসেবামূলক কাজ করতে গিয়ে এবং নির্বাচন সুবাদে যে সম্পর্ক তৈরী হয়েছে আমি বিশ্বাস করি, সম্পর্কের বন্ধন কোনো নির্বাচনী ফলাফলের চেয়ে অনেক বড়।

আমি এবং ডাঃ ফজলু আপনাদেরই এলাকারই সন্তান , আপনাদের সাথে ছিলাম , আছি এবং থাকবো ইনশাআল্লাহ।জনগনের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবস্থান থাকবে সবসময় মজবুত।

আসুন, আমরা একসাথে থেকে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা রইল।

আপনাদেরই

ডাঃ এ কে এম ফজলুল হক

আমেনা শাহীন

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chittagong