দক্ষিণ জেলা আওয়ামীলীগ

দক্ষিণ জেলা আওয়ামীলীগ

Share

চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

27/08/2025

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে — ইউনুসের নামটি লিখো তোমার মনের মন্দিরে! 🤫📌

25/08/2025

মাহফুজ গং পৃথিবীর কোন প্রান্তে শান্তি পাবে না। 🔥📌

29/05/2025

আওয়াজ উঠুক।
বাংলাদেশের বিচারবিভাগ আজ কাদের হাতে?

Photos from দক্ষিণ জেলা আওয়ামীলীগ's post 29/05/2025

সচিবালয়ের কর্মচারীরা টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর সরকারের আশ্বাসে আজ বুধবার অর্থাৎ একদিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। অধ্যাদেশ বাতিল না করা হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন তারা।
Bangladesh Awami League

29/05/2025

ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের নাগরিক ও মানবিক অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি
----

অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানব ইতিহাসের বিরল নারকীয় হত্যাযজ্ঞ, অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বিগত বছরের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট ইউনূস গং। তার পর থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বর্বরোচিত অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় নিয়ে এমন কোনো পন্থা নাই যে তারা অবলম্বন করে নাই। বরং মবসন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন অভিনব কায়দায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ও সম্পদ হরণ করা হচ্ছে। একের পর এক হত্যার মধ্য দিয়ে লাশের ভাগাড়ে পরিণত করা হয়েছে বাংলাদেশকে। নারী নেত্রী ও কর্মীদের নির্মমভাবে নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মিথ্যা ও বানোয়াট হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে এবং গণগ্রেফতার পরিচালনা করে নির্বিচারে নেতাকর্মীদের বিনা বিচারে আটক রাখা হচ্ছে। প্রশাসন ও আদালতকে ব্যবহার করে প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্তানরা ঠিকমতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। পরিবারের অসুস্থ সদস্যরা চিকিৎসা সেবা নিতে পারছে না। পিতার রাজনৈতিক বিশ্বাসের কারণে স্কুল বা কলেজ পড়ুয়া কিশোর ছেলেকে, আবার ছেলের রাজনৈতিক মতাদর্শের কারণে মাকে গ্রেফতার করে বিনা বিচারে আটক রাখা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বিনা বিচারে আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিবৃতিতে তিনি বলেন, সকল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৌলিক অধিকার ও মানবাধিকার কেড়ে নিয়ে তাদেরকে রাষ্ট্রবিহীন করে তোলার অপচেষ্টা করা হচ্ছে। অগণিত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং প্রতিদিন লাশের মিছিল বেড়েই চলেছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই লাশের স্তুপে পরিণত বাংলাদেশ আমাদের দেশ নয়। এই মৃত্যু উপত্যকা আমাদের স্বদেশভূমি নয়। আমরা আমদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ফিরে পেতে চাই উন্নত, সমৃদ্ধ ও শান্তির জনপদ হিসেবে। যে উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা। আর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তার কার্যকর ভিত্তি গড়ে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এই বিপদসংকুল পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এমনকি জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নীতি ও আদর্শের প্রতি অবিচল ও অটল রয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আরও বলতে চাই, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা যে ত্যাগ স্বীকার করছে তা বৃথা যাবে না। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে পুনরায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে বিনির্মাণ করতে সক্ষম হব, ইনশাল্লাহ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ মে ২০২৫

28/05/2025

শেয়ার বাজারে হাজারো বিনিয়োগকারীর টাকা লোপাট করেছি — আমিই সেই ইউনূস!

28/05/2025

অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার কতৃক প্রণীত নিবর্তনমূলক 'সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) -২০২৫' বাতিলের দাবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি
—-

'সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) -২০২৫' বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিকভভাবে অবৈধ সরকার জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে একের পর এক কালাকানুন ও অবৈধ অধ্যাদেশ জারি করে চলেছে। যাদের নিজেদের জনগণের ম্যান্ডেট নেই এবং যারা সাংবিধানিকভাবে অবৈধ তারা প্রণীত সকল আইন ও অধ্যাদেশ অবৈধ। এ রকম একটি অবৈধ সরকার কোনো রকম মতামত গ্রহণ না করেই মধ্য রাতে অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করেছে। আবার 'সারকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) - ২০২৫' প্রণয়ন করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই অধ্যাদেশ জারি করার আগে থেকেই আন্দোলন করতে ছিল। অথচ যে অধ্যাদেশ তাদের উপরে প্রয়োগ হবে সে সম্পর্কে তাদের মতামত বা দাবি-দাওয়া না শুনে একপাক্ষিকভাবে ফ্যাসিবাদী কায়দায় এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবকের পরিবর্তে অপরাধপ্রবণ গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যেন সেই অপরাধীদের দমন করার জন্যই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। জনগণের ম্যান্ডেটবিহীন অবৈধ দখলদার গোষ্ঠী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিপক্ষ জ্ঞান করে এই অধ্যাদেশ জারি করেছে। যেটাকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নিবর্তনমূলক বলে অভিহিত করা হয়েছে। এই অধ্যাদেশের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মতপ্রকাশের জায়গা নেই এবং তাদেরকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুধু রোবটের মতো কাজ করে যেতে হবে। এভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে কাউকে দিয়ে কাজ করালে নিশ্চিতভাবে তার সেরাটা বের করা সম্ভব হবে না। এই অধ্যাদেশের ফলে তারা সভা-সমাবেশ বা কর্মবিরতি দিয়ে প্রতিবাদ কর্মসূচি করতে পারবে না। যা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করবে। আবার এটি কার্যকর হলে সবাই অফিসের বসদের অন্যায় আদেশ পালন করতে বাধ্য হবে। আবার সেটা না করলে তারা চাকরি হারানোর ঝুঁকিতে থাকবে। এমতাবস্থায়, বিরোধী মতে বিশ্বাসী কারো জন্য চাকরি করা কঠিন হয়ে যাবে।

বিবৃতিতে তিনি বলেন, এই অবৈধ দখলদারেরা সরকারের মধ্যে পক্ষ-বিপক্ষ খেলে রাষ্ট্রকে একটা চরম হুমকির মুখে ফেলে দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু শুদ্ধ মানুষ, দেশের বাকি সবাই খারাপ। এই বয়ান প্রতিষ্ঠা করতে এই সরকারের রাষ্ট্র ও সমাজের সকল পর্যায়ের মানুষকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শুধু এই অবৈধ দখলদার গোষ্ঠী দেশের ভালো নির্ধারণ করতে চাইলে সেটা কখনো সবার জন্য কল্যাণকর হবে না। আমরা সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।


Bangladesh Awami League

28/05/2025

মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
——

চিহ্নিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলামকে আপিল বিভাগ খালাস প্রদান করায় সমগ্র বাংলাদেশ স্তম্ভিত। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে চরম কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিগত বছরের ৫ আগস্টে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত নির্বাচিত সরকারকে জোরপূর্বক উৎখাত করেছিল দেশবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি। আর দেশবিরোধী পাকিস্তানি ভাবধারার প্রধান রাজনৈতিক শক্তি জামাত। সেই কারণে ফ্যাসিস্ট ইউনূস সরকার বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে জামাতের প্রতি পুরস্কারস্বরূপ চিহ্নিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামকে খালাস প্রদান করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল সাক্ষ্য-প্রমাণের পূঙ্খানুপুঙ্খ বিবেচনার ভিত্তিতে পরিচালিত হয়েছিল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার। অথচ আজ বিচার বিভাগকে ব্যবহার করে দেশবিরোধী অপশক্তির প্রতিভূ ফ্যাসিস্ট ইউনূস সকল যুক্তি-তর্ক ও প্রমাণকে ছুঁড়ে ফেলে এই খালাসের রায় দিয়েছে।

আজ বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে। বিচার বিভাগ শুধু স্বেচ্ছাচারী অবৈধ দখলদার সরকারেরই আজ্ঞাবহ নয়, মবসন্ত্রাসের আজ্ঞাবহ। বিচার বিভাগ ন্যায়বিচার বিশুদ্ধ জায়গা হলেও আজ বাংলাদেশে তা সার্কাসে পরিণত হয়েছে। যার কারণে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করে ইতিহাসের গায়ে কলঙ্ক লেপনকারী মানবতাবিরোধী যুদ্ধাপরাধী খালাস পায়। অন্যদিকে বাংলাদেশের জন্মের ইতিহাসের দায়মোচনের অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতির ধারক জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে এই অবৈধ সরকারের প্রত্যক্ষ প্রযোজনায় মিথ্যা ও প্রহসনমূলক বিচার পরিচালনা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, স্বাধীন বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা দেশপ্রেমিক নাগরিক কখনোই মহান মুক্তিযুদ্ধের প্রতি চরম অবজ্ঞা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের প্রতি কোনো সমর্থনকে মেনে নেবে না। আজকে বিচার বিভাগ এটিএম আজাহারুল ইসলামকে খালাস প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুনভাবে পাকিস্তানি ভাবধারার রাজনীতির যে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে তাও বরদাস্ত করবে না। একইসাথে আমরা আরও বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিরাম লড়াই-সংগ্রাম চালিয়ে দেশবিরোধী এই অপশক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, ইনশাল্লাহ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।


Bangladesh Awami LeagueMeta for Business

28/05/2025

পুলিশ #হত্যা করেছি নির্বিচারে, ইনডেমনিটি দিয়ে বিচার রুদ্ধ করেছি—আমি সেই ইউনূস!


Bangladesh Awami League

28/05/2025

ইউনুস সরকারের বিচার বিভাগে বেকসুর খালাস পেল রংপুরের কুখ্যাত #রাজাকার ও #জামায়াতে ইসলামের সহ-জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম।

৭১-এ যারা পরাজিত হয়েছিল তারাই আজ বাংলাদেশের সরকার

#জামায়াতে ইসলামী নেতা ও ইসলামী ছাত্র সংঘ (বর্তমানে ইসলামী #ছাত্রশিবির) এর রংপুর জেলার তৎকালীন সভাপতি ও রংপুর জেলা আল বদরের সভাপতি এটিএম আজহারের যত যুদ্ধাপরাধ

মার্চ: ১৯৭১ সালের ২৪-২৭ মার্চ ভাসানী (ন্যাপ) নেতা ও রংপুর শহরের আয়কর আইনজীবী এ ওয়াই মাহফুজ আলী ওরফে জররেজ মিয়াসহ ১১ জনকে অপহরণ ও ৩ এপ্রিল রংপুর শহরের দখিগঞ্জ শ্মশানে নিয়ে ব্রাশফায়ার করে #হত্যা

১৬ এপ্রিল: রংপুরের বদরগঞ্জ থানার রেলগুমটি থেকে ধাপপাড়া যাওয়ার পথে দুই পাশের একাধিক গ্রামে #লুটপাট ও #অগ্নিসংযোগ ও ধাপপাড়ায় পৌঁছে মোকসেদপুর গ্রামে গুলি চালিয়ে ১৪ জন নিরীহ, নিরস্ত্র বাঙালিকে #হত্যা

১৭ এপ্রিল: দুপুর ১২টা থেকে ৫টার মধ্যে রংপুরের বদরগঞ্জের ঝাড়ুয়ারবিলের আশেপাশের গ্রামে #হামলা চালিয়ে ১২০০ এর বেশি নিরীহ হিন্দু গ্রামবাসীকে #গুলি চালিয়ে #হত্যা এবং অন্তত দুইশ’ লোককে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে #হত্যা

৩০ এপ্রিল: রাত ৯টা থেকে ১২টার মধ্যে বদর বাহিনীর সদস্য ও পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কারমাইকেল কলেজের চারজন অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে দমদম ব্রিজের কাছে নিয়ে গুলি করে #হত্যা।

২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর: রংপুর শহর এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মনসুরা খাতুনসহ অসংখ্য নারী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনকে ধরে এনে টাউন হলে আটকে রেখে #ধর্ষণসহ শারীরিক #নির্যাতন চালানো।

নভেম্বর: রংপুর শহরের গুপ্তপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শওকত হোসেন রাঙাকে নির্যাতন, রাঙার ভাই ও ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার ছাত্রলীগ কর্মী রফিকুল হাসান নান্নুকে রংপুর শহরের বেতপট্টি থেকে অপহরণ করে রংপুর কলেজের শহীদ মুসলিম ছাত্রাবাসে নিয়ে #আটক রেখে #নির্যাতন।⁩


Bangladesh Awami League

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

১২২, আন্দরকিল্লা চট্রগ্রাম
Chittagong
৪০০০