CUET Open Library

CUET Open Library

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CUET Open Library, Library, Pahartoli, Raozan, CUET, Chittagong.

Our goal is to cultivate an open library culture at CUET, encouraging a community that values the transformative power of books and inspiring individuals to embrace the joy of reading.

30/07/2025

আমরা প্রত্যেকেই কোনো না কোনো বইয়ের পাতায় নিজেকে খুঁজে পেয়েছি—
কোনো এক চরিত্রে লুকিয়ে ছিল আমাদের মন,
কোনো এক বাক্যে জেগে উঠেছিল ঘুমিয়ে থাকা সাহস।

সেই বইগুলো একসময় পড়ে থাকে এক কোণে, ধুলো জমে তাতে।
কিন্তু ভাবুন তো— যদি সেই বইটাই খুঁজে পায় এক নতুন পাঠক?
আর আপনি পান তার দেওয়া নতুন এক আলোয় মোড়ানো গল্প?

বই বিনিময় উৎসব ঠিক তেমন এক জায়গা—
যেখানে শুধু বই নয়, বদলায় কিছু অনুভব, কিছু মানুষও।

নিয়ম খুব সহজ:
আপনি একটি বই সঙ্গে আনবেন, এবং একই জনরার প্রদর্শিত বইয়ের মধ্য থেকে বেছে নেবেন একটি— আপনার উপহার।

বইয়ের বিভাগ (জনরা):
১.⁠ ⁠একাডেমিক
২.⁠ ⁠ফিকশন
৩.⁠ ⁠নন-ফিকশন
৪.⁠ ⁠সেল্ফ মোটিভেশন
৫.⁠ ⁠ধর্মীয়
৬.⁠ ⁠ম্যাগাজিন

কেজানে, নিজের কাছে থাকা পুরোনো একটি বইয়ের বিনিময়ে পছন্দের গল্প, কবিতা কিংবা উপন্যাস পেয়ে যেতেই পারেন এমন এক বই উৎসবে!

আমন্ত্রণ রইল, আপনার প্রিয় বই চলে আসুন এই বই উৎসবে!

তারিখ: ৩১ জুলাই ২০২৪
সময়: দুপুর ৩:০০ - সন্ধ্যা ৮:০০
স্থান: টিএসসি

চুয়েট ডিবেটিং সোসাইটির এমন ভিন্নধর্মী আয়োজনকে আমরা স্বাগত জানাই। আমরা চাই চুয়েট ক্যাম্পাসে এমন ইভেন্ট বারবার হোক। সৃজনশীলতা আর মননশীলতা ছড়িয়ে পড়ুক আমাদের অন্তরে থেকে অন্তরে!

ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/share/1CR9njAkjh/

Photos from CUET Open Library's post 10/05/2025

অর্থাৎ প্রশাসন চাইলেই ব্যবসায়ীক পারপাসে বইমেলার আয়োজন করতে পারে টিএসসি তে,, কিন্তু ফ্রি তে ছাত্র-ছাত্রীদের একই ধরনের বই পড়ার সুযোগ দিতে পারে না...! (যদিও বইমেলার ব্যাপার টা ভালো লেগেছে, সাধুবাদ জানাই)।

যাই হোক,, আমরা আশা করি খুব দ্রুতই, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং টিএসসির নিচতলায় ওপেন লাইব্রেরী স্থাপনের ব্যবস্থা গ্রহন করবে।

ধন্যবাদ।

30/04/2025

অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রহসনমূলক আচরনের কারনে আমরা ওপেন লাইব্রেরীটি স্থাপন করতে পারছি না।

গত ৮ এপ্রিল আমরা Dsw বরাবর একটা এপ্লিকেশন দেই। সে সময় আমরা একটাই আবেদন করেছিলাম - ক্যাফেটেরিয়ার স্টুডেন্ট সেকশনে শুধুমাত্র একটা সেলফ দেওয়ার মাধ্যমে আমরা অল্পকিছু নন ইঞ্জিনিয়ারিং বুকস রেখে বই পড়ার একটা কালচার তৈরি করবো।

পরবর্তীতে আমাদের কথা টা খুবই ভালোভাবে গ্রহন করেন টিএসসির দায়িত্বে থাকা মুক্তার স্যার। কিন্তু ডেপুটি dsw সাইফুল স্যার প্রথম এটার বিরোধিতা করেন এবং বলেন টিএসসি খুবই ক্রাউডেড, তোমরা তিন তলায় লাইব্রেরীটা করো। তাহলে ভালো হবে।
এবং আমরা তাতেও রাজি হই।
আরো যেটা বলেন, কেউ বিতর্কিত বই রাখলে কি হবে? তখন আমরা জানাই যে, আমরা বই সিল দেওয়ার মাধ্যমে লাইব্রেরীতে বইগুলা রাখবো এবং লিস্ট আপডেট দিবো রেগুলার।

এরপর আমরা বই কেনা থেকে শুরু করে, যাবতীয় কাজ গুলা সামনের দিকে আগায় নেই।

কিন্তু গত ২৩ তারিখে স্যাররা আমাদের কে বলেন যে, দেখো যদি লাইব্রেরীতে কেউ বিতর্কিত বই রাখে তাহলে এটার জন্য ফ্যাসাদ সৃষ্টি হবে যেটা ভার্সিটির জন্য প্রব্লেম। এবং পরবর্তীতে স্যাররা ভিসি স্যার এর সহিত দেখা করার পরামর্শ দেন।

আজকে ৩০ এপ্রিল, ভিসি স্যার এবং রেজিস্টার স্যার এর সাথে কথা হলো। স্যাররাও আমাকে একই কথা বললেন এবং কো-কারিকুলার এক্টিভিটি বাদ দিয়ে পড়াশুনায় মনোযোগী হতে বললেন।

বলে রাখা ভালো, আমরা প্রায় ৫০ টার মত বই কিনে ফেলেছি অলরেডি এবং আরো বই কেনা প্রক্রিয়াধীন। আমার ঈদের সালামীর টাকা জমিয়ে বই গুলা কেনা হয়েছে, এছাড়াও মিরাজ ভাই ৫০০০/- , ১৫ ব্যাচের আবির ১৫৩০/-, এবং লাইবা ৭৫০/- টাকা লাইব্রেরীর জন্য ডোনেট করেছে।
আমার বন্ধু মাহফুজ নিজের অনেক ব্যস্ততার মধ্যেও বইগুলো কিনে দিতে হেল্প করেছে।

কিন্তু লাইব্রেরীটা হলো না শুধুমাত্র আমাদের মেরুদন্ডহীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এর জন্যে, যারা কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ভয়ে এই কাজ টা করতে দিলেন না। আরো বললেন, তুমি ১৪ ব্যাচ, ভার্সিটি থেকে না বের হয়ে এগুলো কেনো করছো। DSW এর মোয়াজ্জেম স্যার রীতিমত আমাকে পারসোনাল এটাকও করেছেন কথার মাধ্যমে।

আমার উদ্দেশ্য ছিলো একটাই, বই পড়ার একটা কালচার তৈরি করা চুয়েটে। যাস্ট এতোটুকুই। কিন্তু সেটা হতে দিলো না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আমাদের ক্ষমা করবেন। অনেক অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের জন্য লাইব্রেরীটা তৈরি করতে পারলাম না। দুঃখিত 🙏

ধন্যবাদান্তে,
ইস্তিয়াক আহমেদ রক্তিম
সিএসই, ১৪ ব্যাচ।

17/04/2025

ওপেন লাইব্রেরীর জন্য মৌখিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, টিএসসির তিনতলার ২৯৩১১ এবং ২৯৩১২ এই রুম দুটি আমাদের কে দিয়েছেন।

আমাদের অনেক অনুরোধ ছিল, নিচতলায় স্টুডেন্ট সেকশনে লাইব্রেরী টা করার জন্য। পরবর্তীতে প্রশাসন আমাদের জানায়,, ক্যাফেটেরিয়ার জায়গা বেশ ক্রাউডেড। এজন্য আমাদের কে ৩ তলায় লাইব্রেরী টা স্থাপন করার কথা বলেন। এবং এখানে প্রয়োজনীয় সকল সরঞ্জাম দিয়ে আমাদের সাহায্য করবেন বলেও আমাদের কে জানান।

জায়গা টা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। অনেক গরম থাকায় আমরা ফ্যান এবং exhaust ফ্যান দেওয়ার জন্য এপ্লিকেশন দিয়েছি। যদিও জায়গাটা তে এসির ব্যবস্থা থাকলে সবথেকে ভালো হত। (ভবিষ্যতে আমরা এটা করবো, ইনশাআল্লাহ).
স্যার রা এছাড়াও আমাদের কে একটা বুক শেলফ এবং সিসিটিভি ক্যামেরা দিবেন নিরাপত্তা স্বার্থে। এ বিষয় টিও আমরা আবেদন পত্রে ইনক্লুড করেছি।

নির্ধারিত স্থান টিতে সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে, আমরা আরো কিছু পদক্ষেপ নিবো, কমেন্টে জানাবেন কেমন ভাবে লাইব্রেরী টা সাজালে ভালো হয়।

ছাত্র কল্যান পরিচালক মহোদয় খুব আন্তরিকতার সাথে আমাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম দিবেন বলে জানিয়েছেন। আশা করছি খুব দ্রুতই আমরা জায়গা টা লাইব্রেরীর জন্য মানানসই করে গড়ে তুলতে পারবো।

আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।

16/04/2025

Sabik Aftahee কে অসংখ্য ধন্যবাদ, ওপেন লাইব্রেরী তে বইগুলা ডোনেট করার জন্য। thank you brother.

আপনারা যারা বই ডোনেট করতে চান,, তারা আমাদের কে কাইন্ডলি জানাবেন। আমরা আপনার থেকে বই কালেক্ট করে নিবো। Open library এর কাজে সবাইকে পাশে চাই।
ধন্যবাদ।

15/04/2025

বই!
জ্ঞানের ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও, চোথা-স্লাইডে অভ্যস্ত হয়ে যাওয়া আমাদের, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম। নয়টা থেকে দেড়টা ক্লাস, এরপর পাঁচটা পর্যন্ত রোবটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাব, ক্লাস শেষে বাদুড়ঝোলা হয়ে চুয়েট বাসে বাসায় ফেরা। এরপর ক্লান্তির ঘুম, কখনো রাতজেগে সিটি কিংবা টার্মের প্রস্তুতি- পরের দিন আবার ক্লাস, ল্যাব ভাইভা- এই নীরস নিত্যকার রুটিন শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তব জীবনেও আমাদের রোবট বানিয়ে রেখেছে!

সাহিত্যমনা সত্ত্বার এই অধঃপতন জীবনের গলি ঘুপচিতে আটকে গিয়ে জীবনকেই হারিয়ে ফেলা কিংবা 'মানুষের মতো মানুষ' হতে গিয়ে মনুষ্যত্ব বিকিয়ে দেওয়ার পেছনে অন্যতম কারণ।


আমরা খুব করে চাই, আমাদের সেই ভ্রমণ পিপাসু সত্ত্বাকে আবারো জাগিয়ে তুলতে যে সত্ত্বা জুলভার্ন পড়ে আশি দিনে বিশ্ব জয়ের স্বপ্ন দেখবে, সেই এডভেঞ্চার প্রিয় কিশোরকে যে- শার্লক পড়ে নিত্যদিনের রহস্যের সমাধান করবে, সিন ওয়|র পড়ে ফ|ল ই$তিন বিজয়ের আশায় বুক বাঁধবে, মুরাকামির লেখায় বিভোর হয়ে উপন্যাসের নতুন পরিচয় খুঁজে পাবে। কিংবা হুমায়ূন পড়ে হিমু কিংবা শুভ্র হলেও তো মন্দ নয়। দীর্ঘদিন হয়ে গেছে, মিসির আলীর সাথে হিমুর দেখা হয়না। তোপসের সাথে ফেলুদার ভ্রমণে বের হওয়া হয়না। সালাহউদ্দীনের মায়েরা আর তাঁদের সন্তানকে বিশ্ব জয়ের স্বপ্ন দেখায় না।হগওয়ার্টসেও অনেক বছর ধরে নতুন কোনো শিক্ষার্থীর আগমন নেই।


এই সবকিছুর রেমেডি হিসেবে আমাদের ছোট্ট উদ্যোগ- চুয়েট ওপেন লাইব্রেরি। বইয়ের সাথে পুরোনো সম্পর্ককে নতুনভাবে ফিরিয়ে আনতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শৈশব কৈশোরের সেই পুরোনো হিরোদের সাথে তাহলে আরেকবার পরিচিত হয়ে আসা যাক?
নতুন আঙ্গিকে, নতুন পরিচয়ে!

09/04/2025

𝐎𝐮𝐫 𝐈𝐧𝐢𝐭𝐢𝐚𝐥 𝐁𝐨𝐨𝐤 𝐋𝐢𝐬𝐭:

1. Old man & The sea - hemingway
2. The Sun also rises - hemingway
3. White nights - fyodor dostoevsky
4. Crime & punishment - dostoevsky
5. The brother Karamazov - dostoevsky
6. The metamorphosis - franz kafka
7. The Trial - kafka
8. The castle - kafka
9. Letter to his father - kafka
10. Norwegian wood - Haruki Murakami
11. Kafka on the shore - Haruki Murakami
12. কালো সীমানা - সাদাত হাসান মান্টো
13. ফেলুদা-১,, ফেলুদা -২ - সত্যজিৎ রায়
14. নিষাদ - হূমায়ুন আহমেদ
15. এবং হিমু - হুমায়ুন আহমেদ
16. নন্দিত নরকে - হুমায়ুন আহমেদ
17. ময়ুরাক্ষী - হুমায়ুন আহমেদ
18. ব্যোমকেশ বক্সী - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
19. Frankenstein - Marry shely
20. Animal Farm - George Orwell
21. 1984 - George Orwell
22. Outsider - Albert Camus
23. Art of war - Sun tzu.
24. The Girl on the Train - Paula Hawkins
25. Three days of happiness - Sugaru Miaki
26. The Maidens - Alex Michaelides
27. The silent patient - Alex Michaelides
28. The Fury - Alex Michaelides
29. Meditation - Marcus Aurelius
30. The Essentials - jalal uddin rumi
31. The Republic - Plato
32. The Hound of the Baskervilles - Arthur Conan doyle
33. The sign of the four - Arthur Conan Doyle
34. গাভী বিত্তান্ত - আহমেদ ছফা
35. যদ্যপি আমার গুরু - আহমেদ ছফা
36. অলাতচক্র - আহমেদ ছফা
37. Selections from the Prison Notebooks of Antonio Gramsci
38. The kite Runner - khaled hosseini
39. A thousand splendid suns - khaled hosseini
40. Foundation- Isaac Asimov
41. আরেক ফাল্গুন - জহির রায়হান
42. সে রাতে পূর্নিমা ছিল - শহীদুল জহির
43. আবু ইব্রাহীমের মৃত্যু - শহীদুল জহির
44. তারাশঙ্করের ছোটগল্প সমূহ।
45. Forty rules of Love - Elif shafak
46. দেশে বিদেশে - সৈয়দ মুজতবা আলী
47. শবনম - সৈয়দ মুজতবা আলী
48. The ministry of utmost happiness - Arundhuti roy
49. Three Comrades - Eric Maria Remarque
50. পালামৌ - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
51. আরণ্যক - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
52. পুতুল নাচের ইতিকথা - মানিক বন্দোপাধ্যায়
53. কাদো নদী কাদো - সৈয়দ ওয়ালীউল্লাহ
54. তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মন
55. গল্পগুচ্ছ - রবীন্দ্রনাথ ঠাকুর
56. কুহেলিকা - কাজী নজরুল ইসলাম
57. সোনালি কাবিন - আল মাহমুদ
58. রূপসী বাংলা - জীবনানন্দ দাশ
59. বখতিয়ারের ঘোড়া - আল মাহমুদ
60. Lobbying for Zionism - on both sides of the Atlantic - Ilan pappe
61. On Palestine - Noam Chomsky and Ilan Pappe
62. Morning in the Jenin (সুপ্রভাত ফিলিস্তিন) - Shusan Abul Hawa
63. কাঁটা ও ফুল - ইয়াহিয়া সিনওয়ার
64. The Hundreds Year War on Palestine - Rashid Khalidi
65. The Question of Palestine - Edward W. Said
66. Palestine: Peace Not Apartheid - Jimmy Carter

You are warmly encouraged to 𝐬𝐮𝐠𝐠𝐞𝐬𝐭 𝐨𝐫 𝐝𝐨𝐧𝐚𝐭𝐞 books to enrich our 𝐂𝐔𝐄𝐓 𝐎𝐩𝐞𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 collection! ✨

08/04/2025

𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐂𝐔𝐄𝐓 𝐎𝐩𝐞𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲!

An open space for open minds — 𝐨𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞, 𝐨𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 𝐚𝐥𝐥 𝐭𝐢𝐦𝐞.

Will be located at CUET TSC, this library is being set up by students, for students. You can read any book from here, anytime when TSC is open — but please note: 𝐛𝐨𝐨𝐤𝐬 𝐚𝐫𝐞 𝐧𝐨𝐭 𝐚𝐥𝐥𝐨𝐰𝐞𝐝 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐚𝐤𝐞𝐧 𝐨𝐮𝐭𝐬𝐢𝐝𝐞. Let’s respect the shared space so everyone can benefit.

𝐻𝑎𝑣𝑒 𝑏𝑜𝑜𝑘𝑠 𝑦𝑜𝑢'𝑑 𝑙𝑖𝑘𝑒 𝑡𝑜 𝑠ℎ𝑎𝑟𝑒?
We welcome donations — but please avoid controversial or sensitive books. To donate, just contact our volunteers or message this page directly.

𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐫𝐨𝐰 𝐚 𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐬𝐡𝐚𝐫𝐢𝐧𝐠, 𝐫𝐞𝐚𝐝𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 — 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫.

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Pahartoli, Raozan, CUET
Chittagong
4349