Girl's Wear

Girl's Wear

Share

BSL

01/07/2024

বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কারও সঙ্গেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন না। বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।

তিনি বলেন, যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর চক্রান্ত চলেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি- সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে, মুক্তি কন্যার হাতে।

01/07/2024

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প ও সমুদ্রবন্দর উন্নয়নে পাশে থাকবে বিশ্বব্যাংক। গুরুত্বপূর্ণ এ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা করতে ৬৫ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৬০৫ কোটি টাকা।

এই বে-টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমে আসবে।
… See more

01/07/2024

দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান-বিজ্ঞানের নিবিড় চর্চার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ জুলাই) প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহাসিক ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে রোববার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে অত্র অঞ্চলে যে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়, সেই রাষ্ট্রটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপদ আবাসভূমি ছিল না- এ সত্যটি সবার আগে অনুধাবন করতে পেরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন তরুণ ছাত্র শেখ মুজিবুর রহমান, যিনি সবার আগে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং কালক্রমে হয়ে উঠেছেন বাঙালি জাতির পিতা, ‘বঙ্গবন্ধু, বাঙালির ইতিহাসের মহানায়ক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই থেকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ‘বাংলাদেশ’ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ১৯৫২’র ভাষা-আন্দোলন, জাতির পিতা ঘোষিত ১৯৬৬’র ছয়-দফার ভিত্তিতে স্বায়ত্তশাসন আন্দোলন এবং তাঁর (বঙ্গবন্ধু) আহ্বানে ১৯৭১’র মহান স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে সকল গণতান্ত্রিক আন্দোলন, অসাম্প্রদায়িক সাংস্কৃতিক সত্তার বিকাশ ও দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীরা অগ্রভাগে থেকে অব্যাহতভাবে নেতৃত্ব প্রদান করছেন।

01/07/2024

চট্টগ্রামের কালুরঘাট রেল ও রোড সেতু নির্মাণে ৮১ কোটি ৪৮ লাখ ডলার ঋণ দিচ্ছে কোরিয়া, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৫৩৩ কোটি টাকা। এর মধ্যে কোরিয়ান সহযোগিতা সংস্থা ইডিসিএফ ফান্ড থেকে ৭২ কোটি ৪৭ লাখ ডলার এবং ইডিপিএফ ফান্ড থেকে দেওয়া হবে ৯ কোটি ১ লাখ ডলার দেবে দেশটি।
এ জন্য বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও কোরিয়ান এক্সিম ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি হয়।
চুক্তির আওতায় পাওয়া অর্থ চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে একটি রেল কাম রোড সেতু তৈরি করা হবে। এটি নির্মাণ হলে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিত করা সম্ভব হবে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের অপারেশনাল সীমাবন্ধতা দূর হবে। পাশাপাশি আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ বিশেষ তৈরি করা যাবে।

04/03/2020
Photos from Mission-success.in's post 10/02/2019
29/12/2018
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong
4000, 4100, 42XX