A pilgrim on the road of light

A pilgrim on the road of light

Share

Its not a promotional page...its just about for entertainment

Photos from A pilgrim on the road of light's post 26/06/2025

ছন্দপতন নিয়েই আমাদের জীবন।ছোট ছোট সুখ,দু:খ নিয়েই জীবনের আঁকাবাঁকা পথ।কখনো জোয়ার,কখনো ভাটা।মাঝে মাঝে মনে হয় জীবনে মিরাকেলের খুব প্রয়োজন। হঠাৎ খুব ভাল কিছু হোক।আল্লাহর রহমতের বর্ষণ হোক আমাদের জীবনে।



22/06/2025

সীমানার বাইরে

22/06/2025

#প্রসঙ্গ-কর্মজীবী মা

চাকরিজীবী বাবা মায়েদের সবথেকে বড় চ্যালেঞ্জ সম্ভবত বাচ্চাকে বড় করে তোলা।কার কাছে রেখে আসবে,কিভাবে রেখে আসবে এইসব প্রশ্ন মাতৃত্বকালীন ছুটি শুরু হবার আগে থেকেই মাথায় ঘুরপাক খায়।
চাকরিজীবি মা একদিকে যেমন মানসিকভাবে দ্বিধাবোধ করেন,অনুশোচনায় ভোগেন তেমনি তিনি শারীরিক ভাবে ও খুব ক্লান্ত থাকেন সারাদিনের অফিসের পর।তারপর ও বাচ্চাকে সঠিক খাবার,সঠিক যত্ম নিশ্চিত করাটাই তার প্রধান চ্যালেঞ্জ।
মা মানেই বিশাল এক নিরাপদ আশ্রয় সন্তানের জন্য।কিন্তু কর্মজীবী মায়েদের কে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাসার অন্য সদস্যদের সাহায্য নিতে হয় নতুবা সাহায্যকারী মেয়েটির শরণাপন্ন হতে হয়।কর্মজীবী মায়েদের প্রতি আরো বেশি আন্তরিক হওয়া উচিত পরিবারের সকল সদস্যদের।পারিবারিক আন্তরিকতা, সম্প্রীতি কিন্তু কর্মজীবী মাকে স্বস্তি এনে দিতে পারে।নিশ্চিন্তে কাজ করার সুযোগ সৃষ্টি করে।


মা সেতো মা। হোক সে কর্মজীবী বা গৃহিণী।সংসার,সন্তান সব কিছু কে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা মায়েরই থাকে।আসুন,সবাই মায়েদের প্রতি আরো যত্মশীল হই,আন্তরিকতার হাত প্রশস্ত করি।


21/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।🙏
(collected)

21/06/2025

নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে

21/06/2025

21/06/2025

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chittagong