Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing

Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing

Share

সমরে আমরা,শান্তিতে আমরা,সর্বত্র আমরা দেশের তরে।

- জ্ঞান শৃঙ্খলা স্বেচ্ছাসেবী

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 25/04/2026

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার গৌরবময় অর্জন।
অদ্য ২৫-০৪-২৬ তারিখ রোজ শনিবার চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম আর ফায়ারিং রেন্জে অনুষ্ঠিত কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ ও ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের মাসিক ফায়ারিং অনুষ্ঠিত হয়।

এতে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম বিএনসিসি সেনা শাখার ৮ জন ক্যাডেট অংশ নেই। এবং বিএনসিসি সেনা,নৌ ও বিমান শাখার প্রায় ১৫০ জন ক্যাডেট অংশ গ্রহণ করে। এতে ১০০ মিটার দূরত্বের ফায়ারিংয়ে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার ক্যাডেট জান্নাতুল মাওয়া এলিচা ৮.৫ ইঞ্চি গ্রুপিং করে প্রথম স্থান অর্জন করে।

তার এই গৌরবময় অর্জনে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সেনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 22/04/2026

রঙের ভিন্নতা, লক্ষ্যের একতা,,,📌
বিএনসিসি আর্মি উইনং নেভাল উইনং এয়ার উইনং...👮‍♂️

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 21/04/2026

অভিনন্দন 🌟
রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পিং বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৬ এ অংশগ্রহণ করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি (সেনা শাখা) এর ক্যাডেট হাসনাত মাহমুদ তাইরুন, যিনি উক্ত বিতর্ক দলের একজন প্রতিনিধি ছিলেন।

তার এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 19/04/2026

সার্টিফিকেট ও মেডেল বিতরনী অনুষ্ঠান ২০২৬
প্রধান অতিথি : মহাপরিচালক, বিএনসিসি
আয়োজনে : কর্ণফুলী রেজিমেন্ট

মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 14/04/2026

বাংলা শুভ নববর্ষ ১৪৩৩🌼✨

মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

12/04/2026

জরুরি নোটিশ 📍
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
বিএনসিসি (সেনা শাখা), চট্টগ্রাম
বিষয়: ২০০২ সাল হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেট বহির্ভূত ক্যাডেটদের সার্টিফিকেট সংগ্রহ প্রসঙ্গে

প্রিয় প্রাক্তন ক্যাডেটবৃন্দ,
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি (সেনা শাখা)-এর পক্ষ থেকে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, ২০০২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করা সত্ত্বেও যেসব ক্যাডেট এখনো তাদের প্রশিক্ষণ সনদ (Certificate) সংগ্রহ করেননি, তাদের জন্য এ বিজ্ঞপ্তি প্রদান করা হলো।

উল্লিখিত সময়সীমার অন্তর্ভুক্ত সকল প্রাক্তন ক্যাডেটকে অতি শীঘ্রই নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করে তাদের সনদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সার্টিফিকেট সংগ্রহের নিয়মাবলি:
১. কলেজের বিএনসিসি কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র (প্রশিক্ষণ আইডি কার্ড/রেজিস্ট্রেশন নম্বর/ব্যাচ ও রোল নম্বর) জমা দিতে হবে।
২. কোনো ক্যাডেট ব্যক্তিগতভাবে উপস্থিত হতে অসমর্থ হলে, তার পক্ষে আইনগত অভিভাবক বা অনুমোদিত প্রতিনিধি পরিচয়পত্রসহ উপস্থিত হয়ে সনদ সংগ্রহ করতে পারবেন।
৩. সনদ সংগ্রহের নির্ধারিত সময়: বিএনসিসি সাপ্তাহিক রিপোর্টিং দিবস (রবিবার ও বুধবার)।

আমাদের কার্যালয়ের সংরক্ষিত তথ্য অনুযায়ী, বহু ক্যাডেটের সনদ এখনো অপেক্ষমাণ রয়েছে। তাই অনতিবিলম্বে যোগাযোগ করে আপনার সনদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিস্তারিত যোগাযোগ:
বিএনসিসি (সেনা শাখা) কার্যালয়
কলেজ জামে মসজিদের বিপরীতে
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
মোবাইল: +880 18 6402 9978

বিনীত,
বিএনসিসি (সেনা শাখা)
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 07/04/2026

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি (সেনা শাখা) প্লাটুন। -এ যেন এক সোনালী অতীত 🤍

মিডিয়া উইং
বিএনসিসি, সেনা শাখা
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 05/04/2026

আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনসিসি, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সোর্স : Ministry of Education, Bangladesh

Photos from Govt. Hazi Muhammad Mohsin College BNCC Army Wing's post 04/04/2026

অদ্য ০৪ এপ্রিল ২০২৬, রোজ শনিবার—

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিএনসিসি (সেনা শাখা) প্লাটুনের ক্যাডেটগণ অংশগ্রহণ করেন।

উক্ত পরীক্ষা কার্যক্রমটি ১২ বিএনসিসি ব্যাটালিয়ন “বি” কোম্পানির অধীনস্থ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্লাটুন কমান্ডার মোহাম্মদ আবুল বাসার (পিইউও) স্যারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরীক্ষা পরিচালনা করেন বিএনসিসির নবনিয়োগপ্রাপ্ত সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ আমিরুল। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ফয়সাল চৌধুরী।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে।

01/04/2026

A new step forward in the journey of discipline, leadership, and excellence ⚔️✨

On 4 April (Saturday), cadets will take part in the Rank Examination for promotion from Cadet rank to Cadet Lance Corporal ,Cadet Lance Corporal rank to Cadet Corporal & Cadet Corporal to Cadet Sergeant rank 🎖️
This is not just an exam—it’s a milestone that defines commitment, responsibility, and growth 📈

Are you ready to step up? 🔥
4th April — Earn your next rank 🎯

Be prepared. Be confident. Earn your rank 💪











Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Mohsin College, Chattogram
Chittagong