05/03/2026
অদ্য ০৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখে বাঁশখালী উপজেলার ০৩টি ইউনিয়নে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলে পরিবারকে মোট ১৪.৮০ মেট্রিক টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। এর মধ্যে পুঁইছড়ি ইউনিয়নে ২১০ জেলে পরিবারকে ৮.৪ মে. টন, পুকুরিয়া ইউনিয়নে ৩৫ জেলে পরিবারকে ১.৪ মে. টন এবং পৌরসভায় ১২৫ জেলে পরিবারকে ৫.০০ মে. টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। জনাব মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম এর উপস্থিতিতে উক্ত ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অত্র উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে জাটকা আহরণ হতে বিরত থাকা ২৪৩০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম আগামী মে/২০২৬ খ্রি. পর্যন্ত মোট ০৪ মাস চলমান থাকবে।
14/02/2026
১৪ ফ্রেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বাঁশখালী, চট্টগ্রাম এর সমন্বয়ে জাটকা সংরক্ষণ অভিযান এর আওতায় বাঁশখালী উপজেলার ছনুয়া রাজাখালী ঘাট সংলগ্ন উপকূলে ২০ কেজি জাটকা যার আনুমানিক মূল্য ৪০০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা সমূহ এতিমখানায় বিতরণ করে দেয়া হয়। "জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে" স্লোগানকে সামনে রেখে ১লা নভেম্বর ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত মোট ০৮ মাস জাটকা সংরক্ষণ অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো: নাছির উল্যাহ, পিও, বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বাঁশখালী, চট্টগ্রাম।
13/02/2026
অদ্য ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রোজ শুক্রবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বাঁশখালী, চট্টগ্রাম এর সমন্বয়ে আর্টিসানাল নৌযানের ট্রলিং যন্ত্রাংশ অপসারণে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বাঁশখালী উপজেলার ছনুয়া রাজাখালী ঘাট সংলগ্ন উপকূলে অবৈধ ট্রলিং যন্ত্রাংশ সম্বলিত ১টি ট্রলিং বোট (এফ.বি মায়ের দোয়া-৩৪৩) জব্দ করা হয়। জব্দকৃত বোট থেকে ৪টি অবৈধ ট্রলিং জাল ও ২.৭ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। ট্রলিং গিয়ারসমূহ বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক অপসারণ করা হয় এবং জব্দকৃত জালসমূহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২.৭ টন মাছ উন্মুক্ত ডাকের মাধ্যমে ১.৬৭ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়। অবৈধ ট্রলিং যন্ত্রাংশ ব্যবহার করে সাগরে মৎস্য আহরণ করায় ট্রলিং বোটের মালিকের নিকট থেকে ৩.৩৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো: নাছির উল্যাহ, পিও, বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বাঁশখালী, চট্টগ্রাম।
02/02/2026
অদ্য ০২.০২.২০২৬ খ্রি. তারিখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট, বাঁশখালী, চট্টগ্রাম এর যৌথ সমন্বয়ে বঙ্গোপসাগরের উপকূলে শেখেরখীল ও গন্ডামারা সংলগ্ন মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে ৩য় ধাপে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বাঁশখালী উপকূল সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে ০৫ টি বেহুন্দি জাল যার আনুমানিক মূল্য ২.৫ লক্ষ টাকা জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম এর উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
02/02/2026
০১.০২.২০২৬ খ্রি. তারিখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট, বাঁশখালী, চট্টগ্রাম এর যৌথ সমন্বয়ে বঙ্গোপসাগরের উপকূলে শেখেরখীল, খাটখালী ও গন্ডামারা সংলগ্ন মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে ৩য় ধাপে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বাঁশখালী উপকূলে খাটখালী এস. আলম জেটি সংলগ্ন এলাকায় ০৪ টি বেহুন্দি জাল যার আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা এবং অন্যান্য চরঘেরা জাল যার দৈর্ঘ্য ৪০,০০০ মিটার (প্রায়) যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম এর উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
21/01/2026
অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিচালকের কার্যালয়, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, সিজি সাংগু এর যৌথ সমন্বয়ে আনোয়ারা উপকূল, সাংগু ও বঙ্গোপসাগরের মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে ২য় ধাপে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উপকূলে অবৈধভাবে স্থাপিত ১০টি বেহুন্দি জাল যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা প্রায় জব্দ করা হয়। অভিযান শেষে সাঙ্গু স্টেশন, গহিরার পল্টনে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ (২য় ধাপ) এ নেতৃত্বে ছিলেন জনাব মো: আনোয়ার হোসেন, পরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা। অভিযানে আরো উপস্থিত ছিলেন জনাব সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম, মো: তৌসিব উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম, জনাব মো: রাশিদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, আনোয়ারা, চট্টগ্রাম এবং জনাব মো: মাহবুবুর রহমান, মৎস্য জরীপ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম।
20/01/2026
https://bn.thefinancialpostbd.com/news/9510
বাঁশখালীতে বিপুল পরিমাণ মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপকূলের বঙ্গোপসাগরের মোহনার শেখেরখীল, গন্ডামারা ও বাহারছড়া উপকূল সংলগ্ন এলাকায় উপজেলা মৎ....