Chattogram Decorators Malik Samity

Chattogram Decorators Malik Samity

Share

Official platform of decorators & event professionals in Chattogram. Together we grow, unite, and serve the industry with pride.(Registration No : চট্টঃ ৮৯৬/৮১)

05/07/2026

চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ।

চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির বর্তমান সভাপতি জনাব বসির আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি সাময়িকভাবে সমিতির দায়িত্ব পালন করতে অপারগ রয়েছেন। তাঁর সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ বখতিয়ার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সমিতির দায়িত্ব গ্রহণ করেছেন।তিনি চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির ২০১৬ ইং অভিষেক অনুষ্ঠানের এর স্মরণিকা সম্পাদক মহাসচিব পদে দায়িত্বরত ছিলেন । এছাড়া তিনি আরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন।

হাজী মোহাম্মদ বখতিয়ার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ডেকোরেশন অঙ্গনের একজন সুপরিচিত ও অভিজ্ঞ সংগঠক। তিনি ২০০৪ সালে সমিতির মহাসচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি সমিতির সংস্কার কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে সমিতির নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি শাহ আমানত ডেকোরেটাস-এর স্বত্বাধিকারী হিসেবেও সুপরিচিত।

সমিতির সকল সদস্য বিশ্বাস করেন যে, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ বখতিয়ারের নেতৃত্বে চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে সবাই সভাপতি জনাব বসির আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পুনরায় দায়িত্বে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

10/05/2026

চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতি

বায়েজিদ থানা উপ কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা;

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির বায়েজিদ থানা উপ কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিম্নরূপঃ

🔹 সভাপতি
আলহাজ্ব সুলতানুল আলম
আনন্দ ডেকোরেটরস

🔹 সহ-সভাপতি
নুরুল ইসলাম
আল মদিনা ডেকোরেটরস

🔹 সাধারণ সম্পাদক
এস এম শওকত আলী সাইফুল
লাল মিয়া শাহ ডেকোরেটরস এন্ড সাইফুল ইভেন্ট ম্যানেজমেন্ট

🔹 যুগ্ম সাধারণ সম্পাদক
মোহাম্মদ বেলাল
জনতা ডেকোরেটরস

🔹 সাংগঠনিক সম্পাদক
আবু বকর সিদ্দিকী কউছার
সাদী ডেকোরেটরস

🔹 সহ-সাংগঠনিক সম্পাদক
শওকত হোসেন
হাজী হোসেন ডেকোরেটরস

🔹 প্রচার সম্পাদক
আবদুল রহমান
রহমান ডেকোরেটরস

🔹 সহ-প্রচার সম্পাদক
মোহাম্মদ সাব্বির হোসেন
ফকির শাহ ডেকোরেটরস এন্ড ইভেন্ট

🔹 অর্থ সম্পাদক
আবদুল হক
মনী ডেকোরেটরস

🔹 সদস্য
মাহামুদুল হক
আল মক্কা ডেকোরেটরস

🔹 সদস্য
জামসেদ আলম
এনায়েত ডেকোরেটরস

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সমিতির ঐক্য, উন্নয়ন ও ডেকোরেশন ব্যবসার স্বার্থ রক্ষায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Photos from Chattogram Decorators Malik Samity's post 08/05/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির উদ্যোগে ১৫টি থানা উপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে আইডি কার্ড ও সদস্য সম্মাননা সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম মোস্তফা ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী সাজেদুল আলম চৌধুরী মিলটন, সহ-সভাপতি হাজী মোহাম্মদ বখতিয়ার মিয়া সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সদস্যদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

08/05/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির আকবরশাহ থানা উপ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন এর হাতে আইডি কার্ড ও সদস্য সম্মাননা সনদপত্র তুলে প্রদান করেন চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির সম্মানিত সহ-সভাপতি হাজী মোহাম্মদ বখতিয়ার মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের সম্মাননা প্রদান সদস্যদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

08/05/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির পতেঙ্গা থানা উপ কমিটির সম্মানিত সভাপতি মোঃ ইমরান হোসেন বাদশা এর হাতে আইডি কার্ড ও সদস্য সম্মাননা সনদপত্র তুলে প্রদান করেন চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বসির আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও সদস্যদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

08/05/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির সদরঘাট থানা উপ-কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম এর হাতে আইডি কার্ড ও সদস্য সম্মাননা সনদপত্র তুলে প্রদান করেন চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন।

এসময় উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Photos from Chattogram Decorators Malik Samity's post 08/05/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতি হালিশহর থানা উপ-কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সাধারণ সম্পাদক মিল্টন ভাই সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের প্রতি তাঁর অসামান্য অবদান, নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতার স্বীকৃতি জানানো হয়।

সমিতির ঐক্য, সৌহার্দ্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইলো।

01/05/2026

ডবলমুরিং থানা উপ-কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আয়ুব।

Photos from Chattogram Decorators Malik Samity's post 29/04/2026

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির ১৬টি থানা শপথ অনুষ্ঠান প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির উদ্যোগে ১৬টি থানা উপ-কমিটির শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ১৬টি থানা উপ-কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণসহ সমিতির নেতৃবৃন্দের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শপথ অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস. এম. মোস্তফা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে ১৬টি থানা উপ-কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের তালিকার মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব।

এসময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সহ-সভাপতি মোহাম্মদ বখতিয়ার মিয়া, সহ-সম্পাদক আলহাজ্ব আব্দুল মাবুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. সোলেমান হোসেন বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নিজ নিজ মতামত তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, আগামী শপথ অনুষ্ঠানকে একটি জমকালো “ফ্যামিলি নাইট” হিসেবে আয়োজন করা হবে, যা সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

সবশেষে সমিতির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ চৌধুরী সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ ঘোষণা করেন।

Photos from Chattogram Decorators Malik Samity's post 26/04/2026

▪️শোক সংবাদ ▪️

আমাদের সকলের প্রিয় ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র,আট মহল্লা পরিষদের মাননীয় সভাপতি এবং চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল বসর মিয়া চট্টগ্রাম এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

চট্টগ্রাম ডেকোরেটাস মালিক সমিতি।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

M. A. Aziz Stadium Market, East Side
Chittagong
4200