ISAB Teknaf North

ISAB Teknaf North

Share

ইসলাম দেশ মানবতার প্রশ্নে আপোষহীন!
শুধু নেতা নই নীতি চাই (পীর সাহেব চরমোনাই)

23/01/2026

১২ তারিখ সারাদিন,
হাতপাখা মার্কায় ভোট দিন।

Photos from ISAB Teknaf North's post 10/01/2026

স্বচ্ছ নির্বাচন বাস্তবায়নে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন
- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার আগে প্রয়োজন সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান প্রেক্ষাপটে সেই সমান সুযোগ এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। প্রশাসনে অনেকটা একপাক্ষিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি জনগণের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ (১০ জানুয়ারি'২৬) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।
বৈঠকে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে কমিশনকে আরও সক্রিয়, দৃঢ় ও স্বাধীন ভূমিকা পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ হারুনুর রশিদ, মোঃ ওয়ায়েজ হোসেন ভূইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মুহাম্মদ জামাল, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

বার্তা প্রেরক
মুহাম্মাদ নাজিম উদ্দিন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

02/01/2026

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে মহাসমাবেশ স্থগিত করা হলো -ইসলামী আন্দোলন বাংলাদেশ

আজ ২ জানুয়ারি-২০২৬, শুক্রবার দুপুরে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত।

গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদীর হন্তারককে গ্রেফতার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কতৃক জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিলো। সেই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

28/12/2025

ন্যায় ইনসাফের মার্কা হাতপাখা মার্কা

ISAB Teknaf North

26/12/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ICAB) কক্সবাজার জেলা শাখার নব কান্ডারীদের জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ (ISAB)
টেকনাফ উপজেলা উত্তর শাখার পক্ষ থেকে
বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

নবনির্বাচিত দায়িত্বশীলগণ...

সভাপতি: আব্দুর রহমান আরিফী
সহ-সভাপতি: সাইমুন সোহেল শাকিব
সাধারণ সম্পাদক: সাহেদুল ইসলাম আবরার।

15/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও আলোচনা সভা সফল হোক।


সময়: সকাল ১০:৩০ ঘটিকা
স্থান : হ্নীলা ষ্টেশন চত্বর

05/12/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১. সভাপতি- মুনতাসীর আহমাদ
২. সহ-সভাপতি- খায়রুল আহসান মারজান
৩. সহ-সভাপতি- হোসাইন আহমাদ
৪. সহ-সভাপতি- ইমরান হোসাইন নুর
৫. সেক্রেটারী জেনারেল- সুলতান মাহমুদ

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা (উত্তর শাখা'র) পক্ষ থেকে নবনির্বাচিত সকলকে বিপ্লবী অভিনন্দন।

Photos from ISAB Teknaf North's post 10/10/2025

বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হলো।

10/10/2025

#পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন'সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তিক আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ পরবর্তী #বিক্ষোভ_মিছিল।

09/10/2025

সংস্থার, বিচার ও পিআর সিষ্টেমে নির্বাচনের দাবীতে এবং শ্রমিকবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্টার লক্ষ্যে
#ইসলামী_শ্রমিক_আন্দোলন_বাংলাদেশ -এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল হোক।

১০ অক্টোবর ২০২৫
শুক্রবার, বাদ জোম'আ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা।

27/09/2025

ধন্যবাদ কক্স মর্নিং - Cox Morning

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Teknaf
Chittagong
4761