Risen Men

Risen Men

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Risen Men, Social service, জামশেদ বিল্ডিং, ব্রিকফিল্ড রোড, ২ নং সাইট মধ্য হালিশহর।, Chittagong.

পুরুষদের অধিকার কি শুধু একটি মিথ?
পুরুষরাও প্রতিনিয়ত আইনি ও সামাজিক বৈষম্যের শিকার। আমাদের সমাজকে পুরুষ সুরক্ষা ও অধিকারের বিষয়ে সচেতন করা জরুরি
Men are also constantly subject to legal and social discrimination.

13/06/2026

📢 জনসচেতনতামূলক পোস্ট: বিয়ের দাবিতে অনশন কি অধিকার নাকি শাস্তিযোগ্য অপরাধ?

​আমাদের নারীবাদী বাংলাদেশে ইদানীং একটি নতুন 'ট্রেন্ড' বা অপসংস্কৃতি দেখা যাচ্ছে—কোনো নারী বিয়ের দাবিতে কোনো পুরুষের বাড়িতে এসে অনশন শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ছাড়তে চান না। অনেকেই বিষয়টিকে কেবল আবেগ বা অধিকার আদায়ের চেষ্টা মনে করলেও, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

​আইন নিজের হাতে তুলে নিয়ে কারও ব্যক্তিগত বাসভবনে জো-র/পূ-র্বক প্রবেশ করা, অনশন করা বা পরিবারকে জি--ম্মি করার কোনো বৈধতা নেই। এমন অপরাধের জন্য একজন নারীর কয়েক বছর পর্যন্ত জে*ল এবং জরিমানা হতে পারে।

​⚖️ অনশনকারী নারীর বিরুদ্ধে যে সকল ধারায় মামলা ও যত বছরের শাস্তি হতে পারে:

👉​কোনো নারী যদি কোনো পরিবারকে জিম্মি করে বা জোরপূর্বক বাসায় অবস্থান নিয়ে অনশন করেন, তবে ভুক্তভোগী পরিবার দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী নিম্নলিখিত ধারায় মামলা করতে পারেন:

​১. অনধিকার প্রবেশ (দণ্ডবিধির ৪৪৭ ধারা):
কারও মালিকানাধীন জায়গায় তাকে বিরক্ত বা অপমান করার উদ্দেশ্যে বেআইনিভাবে প্রবেশ করলে এই ধারা প্রযোজ্য হয়।
​⚖️ শাস্তি: সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, বা ৫০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

​২. গৃহ-অনধিকার প্রবেশ (দণ্ডবিধির ৪৪৮ ধারা):
যদি অনশনকারী নারী জোর করে ঘরের ভেতর ঢুকে অবস্থান নেন এবং বাড়ি ছাড়তে অস্বীকার করেন।
​⚖️ শাস্তি: সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, বা ১,০০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

​৩. বেআইনি বাধা সৃষ্টি (দণ্ডবিধির ৩৪১ ধারা):
অনশনের কারণে যদি বাড়ির সদস্যদের স্বাভাবিক চলাচলের স্বাধীনতা খর্ব হয় বা তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
​⚖️ শাস্তি: সর্বোচ্চ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বা ৫০০ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।

​৪. অপরাধমূলক হুমকি বা ব্ল্যাকমেইল (দণ্ডবিধির ৫০৬ ধারা):
অনশনকালে যদি ওই নারী "বিয়ে না করলে আত্মহত্যা করবেন" বা "পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন" বলে হুমকি দেন।
​⚖️ শাস্তি: অপরাধের গুরুত্ব ভেদে সর্বোচ্চ ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

​৫. আত্মহত্যার চেষ্টা (দণ্ডবিধির ৩০৯ ধারা):
যদি অনশনরত নারী দাবি আদায়ের জন্য বিষপান, ব্লেড দিয়ে হাত কাটা বা গলায় ফাঁস নেওয়ার মতো আত্মহত্যার চেষ্টা চালান।
​⚖️ শাস্তি: সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, বা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।

​🛠️ পাল্টা আইনি সুরক্ষাও রয়েছে:
​অনশন সফল না হলে অনেক সময় নারীরা ক্ষিপ্ত হয়ে পুরুষ বা তার পরিবারের বিরুদ্ধে 'মি-থ্যা মামলা' বা ঠুকে দেন। মনে রাখবেন, মামলাটি যদি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়, তবে নারী ও শিশু নি-র্যা*তন দমন আইন, ২০০০-এর ১৭ ধারা মোতাবেক ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করা যায়, যার শাস্তি সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কা*রা*দণ্ড এবং অর্থদ*ণ্ড।

​⚠️ একটি বিশেষ অনুরোধ (অবশ্যই শেয়ার করুন):
​কোনো সম্পর্কে প্রতারণার শিকার হলে আইনি প্রতিকার পাওয়ার জন্য থানা বা আদালত রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ব্ল্যাকমেইল করা বা কারও বাড়ি ঘেরাও করা কোনো সমাধান নয়। এই ভুল ধারণার কারণে অনেক পরিবার আজ সামাজিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।

​প্রিয় সচেতন নাগরিকবৃন্দ,
এই আইনি তথ্যগুলো আমাদের সমাজের অনেক মানুষেরই জানা নেই। এই অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক নারী অপরাধকে 'অধিকার' মনে করছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন ব্যক্তিকে জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করা চরম মানবতাবিরোধী অপরাধ।
অনুরোধ রইলো, এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো নির্দোষ পরিবারকে এক বড় সামাজিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।

30/04/2026
30/04/2026

আপনার স্ত্রী চাইলেই আপনাকে সহজে তালাক দিতে পারবেন।
ভাইয়েরা, বিয়ের সময় কাবিননামার ১৮ নং কলামটা কি দেখে সই করেছেন?
অধিকাংশ পুরুষ না বুঝেই “হ্যাঁ” লিখে দেন। আর এই একটা ভুলের কারণে স্ত্রী চাইলেই সহজে তালাক দিয়ে দিতে পারেন।
এই ৪টা গুরুত্বপূর্ণ ১০ সেকেন্ডের ভিডিওতে পুরো বিষয়টা খোলাসা করে বলা হয়েছে।
✅ ১৮ নং কলামে কী লিখবেন?
✅ হ্যাঁ লিখলে কী হতে পারে?
✅ কীভাবে সুরক্ষিত থাকবেন?
পুরো সিরিজটা মন দিয়ে দেখুন এবং আপনার ভাই, বন্ধু, আত্মীয়দের শেয়ার করুন। অনেক পুরুষের জীবন এই সচেতনতার উপর নির্ভর করছে।
লাইক | কমেন্ট | শেয়ার করুন 💯
#কাবিননামা #তালাক #১৮নংকলাম #পুরুষসচেতনতা #বিয়েরকাবিন #সচেতনতা

16/04/2026

একটা বৃদ্ধ মানুষকে শুধু একটা মন্তব্যের জন্য মারধর...
আরও অনেক কেস যেখানে শুধু ভাইরাল হওয়ার জন্য পুরুষদের টার্গেট করা হচ্ছে।

এটা দেখে মনটা খারাপ হয়ে যায়।

আমরা চাই একটা সমাজ, যেখানে পুরুষ-নারী উভয়েই নিরাপদে চলাফেরা করতে পারবে। সম্মান দেওয়া ও নেওয়া—দুটোই জরুরি।

ভিডিওতে আমার কথাগুলো শুনলে কেমন লাগলো? কমেন্ট করো ❤️

#সম্মান_দাও_সম্মান_নাও #সত্যেরপক্ষে #ন্যায়বিচার_সবার_জন্য #ন্যায়বিচার #সচেতনতা #আইন

16/04/2026

ভাইরাল হওয়ার জন্য অন্যকে হ্যারাস করা — এটা কোনো ট্রেন্ড না, এটা অন্যায়।

রাস্তায় ইভটিজিং যেমন জঘন্য, তেমনি ক্লাউটের জন্য পুরুষকে অযথা মারধর বা অপমান করাও জঘন্য।

হ্যারাসমেন্ট লিঙ্গ দেখে হয় না। আইন ও সমাজ উভয় পক্ষের প্রতি ন্যায়বিচার করুক।

ভিডিওটা দেখো এবং চিন্তা করো।
কমেন্টে তোমার অভিমত জানাও 👇

#ন্যায়বিচার_সবার_জন্য

13/04/2026

“নারী-পুরুষ উভয়েরই সুরক্ষা দরকার।
পুরুষ নির্যাতনের জন্যও আইনি ব্যবস্থা হওয়া উচিত।
সচেতনতা গড়ে তুলি।
কমেন্টে তোমার মতামত দাও।”
#সত্যেরপক্ষে #সচেতনতা #ন্যায়বিচার #আইন

11/04/2026

#পুরুষেরমানসিকস্বাস্থ্য #সত্যেরপক্ষে #আইন #সচেতনতা #ন্যায়বিচার

07/04/2026

পুরুষের মানসিক স্বাস্থ্য: সুইসাইড কেন বেশি হয়? সত্যটা জানুন, সাহায্য নিন।
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧⛳
বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪০ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে। আর এর মধ্যে পুরুষদের মৃত্যুর হার নারীদের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি (WHO ও স্থানীয় তথ্য অনুসারে)।
কিন্তু কেন?
পুরুষদের সমাজ বলে — “তুমি শক্ত হও, কাঁদো না, সব সামলাও”। ফলে চাপ জমতে জমতে একসময় আর সহ্য হয় না। চাকরির চাপ, পরিবারের দায়িত্ব, সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক ব্যর্থতা — এসব নিয়ে কথা বলার জায়গা খুব কম।
আরেকটা বড় কারণ: পুরুষরা সাহায্য চাইতে লজ্জা পান। নারীরা অনেক সময় আত্মহত্যার চেষ্টা বেশি করেন, কিন্তু পুরুষরা যখন করেন, তখন সেটা প্রায়ই মারাত্মক হয়।
আমরা কী করতে পারি?
মানসিক স্বাস্থ্যকে দুর্বলতা ভাববেন না, শক্তি ভাবুন।
কথা বলুন। একটা ছোট কথাও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
রেগুলার ব্যায়াম, ভালো ঘুম, স্বাস্থ্যকর খাবার।
প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিন — এটা স্বাভাবিক।
পরিবার ও বন্ধুদের সচেতন করুন।
Risenmen-এর প্রতিশ্রুতি:
আমরা এখানে আছি শুধু পুরুষ অধিকার নয়, পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলতে। আপনার গল্প শেয়ার করতে চাইলে (অ্যানোনিমাস) আমাদের ইনবক্সে মেসেজ করুন।
হেল্পলাইন:
কিরণ হেল্পলাইন: 01554508437
অন্যান্য মানসিক স্বাস্থ্য সাপোর্টের জন্য কমেন্ট করুন।
আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করুন। একসাথে সচেতনতা গড়ে তুলি। 💪
#পুরুষেরমানসিকস্বাস্থ্য #সুইসাইডপ্রিভেনশন

04/04/2026

🔥 আজকের ভালোবাসা, কালকের বিচার?
মিথ্যা অভিযোগ শুধু একজন মানুষকেই নয়—একটি পরিবার, একটি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।
❗ আইনের অপব্যবহার নয়, সঠিক ব্যবহারই হোক আমাদের লক্ষ্য।
👉 সত্যের পাশে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।
💬 আপনার মতামত জানান—আপনি কি মনে করেন, মিথ্যা অভিযোগের শাস্তি আরও কঠোর হওয়া উচিত?
#সচেতনতা #ন্যায়বিচার #আইন #সত্যেরপক্ষে

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

জামশেদ বিল্ডিং, ব্রিকফিল্ড রোড, ২ নং সাইট মধ্য হালিশহর।
Chittagong
4100